ইভি-হাইব্রিড গাড়িতে ঋণ মিলবে ৮০ লাখ টাকা, বাড়ল ব্যক্তিগত ঋণের সীমাওদেশের বাজারে ইলেকট্রিক (ইভি) ও হাইব্রিড গাড়ির ব্যবহার উৎসাহিত করতে ঋণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি ব্যক্তিগত ঋণের সীমা ২০ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪০ লাখ টাকা করা হয়েছে।
রাঙ্গাবালীতে চুরির অপবাদে দুই শিশুকে গাছে বেঁধে মারধর, থানায় অভিযোগপটুয়াখালীর রাঙ্গাবালীতে দোকানে চুরির অপবাদে দুই শিশুকে গাছে বেঁধে মারধর করা হয়েছে। গত রোববার দুপুরে উপজেলার কলাগাছিয়া চরে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতিত দুই শিশুর মা।
ভবনে প্রতিবন্ধীদের প্রবেশাধিকার নিশ্চিতে হাইকোর্টের রুলসরকারি ও বেসরকারি ভবনে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশের সুযোগ নিশ্চিত করার আইনি বিধান মানা হচ্ছে কি না, সে বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সাথে ভবনগুলোতে কেন র্যাম্প নির্মাণ করা হবে না, রুলে তা-ও জানতে চাওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির তুলনামূলক বিশ্লেষণের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীরবাংলাদেশের বাণিজ্যচুক্তি বুঝতে যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশগুলোর চুক্তির তুলনামূলক বিশ্লেষণের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, ‘এটিকে যদি আপনারা অন্য দেশের চুক্তির সঙ্গে মিলিয়ে পড়েন, তাহলে বুঝতে পারবেন আমরা কী পেয়েছি।’
হাতিরঝিলে চোরাই সরঞ্জামসহ আটক ৩রাজধানীর হাতিরঝিলে আনসার সদস্যদের তৎপরতায় চোর চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিকশা এবং ল্যাম্পপোস্টের ব্যাটারিসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
প্রধানমন্ত্রীর কাছে ৩৮ অডিট রিপোর্ট হস্তান্তরপ্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ১৭টি মন্ত্রণালয়ের ৩৮টি কমপ্লায়েন্স ও পারফরম্যান্স অডিট রিপোর্ট প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বর থেকে হাতকড়াসহ পালালেন আসামিব্রাহ্মণবাড়িয়ায় আদালত চত্বরে পুলিশের হাত থেকে হাতকড়াসহ শাহীন নামে এক আসামি পালিয়ে গেছে। মঙ্গলবার (০৫ মে) দুপুরে আড়াইটার দিকে জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।
তিন হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রীর জামিনজুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ীতে রফিকুল ইসলামসহ তিন ব্যক্তিকে হত্যার ঘটনায় দায়ের করা পৃথক তিন মামলায় জামিন পেয়েছেন সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।
জামালপুরে হামে শয্যার চেয়ে তিনগুণ রোগী ভর্তি, নতুন ৩জামালপুরে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। জামালপুর জেনারেল হাসপাতালে নতুন করে আরও ৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে। এতে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জন। এদিকে ১০ শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডে তিনগুণ বেশি শিশু চিকিৎসা নিচ্ছে। আক্রান্তদের অধিকাংশের বয়স ৫ মাস থেকে ১ বছরের মধ্যে।
সুপ্রিম কোর্ট বার নির্বাচন: মনোনয়ন বাতিলের এখতিয়ার নিয়ে প্রশ্ন প্রার্থীদেরসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ৪০ জনের বেশি প্রার্থীর মনোনয়ন বাতিলের প্রতিবাদ জানিয়েছেন ভুক্তভোগী আইনজীবীরা। বর্তমান কমিটিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তাঁরা বলেছেন, এই কমিটির মনোনয়ন বাতিলের কোনো এখতিয়ার নেই।
হবিগঞ্জে বেশি দামে তেল বিক্রি, ১০ হাজার টাকা জরিমানাহবিগঞ্জ শহরে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অভিযোগে শেখ শাহাদ এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুলআগামী এক বছরের মধ্যে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হাম ও লক্ষণে আরও ৬ শিশুর মৃত্যুহাম ও এর উপসর্গ নিয়ে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে দুজন এবং সন্দেহজনক হাম নিয়ে মারা গেছে চার শিশু।
নারায়ণগঞ্জে র্যাবের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা, ৩ সদস্য আহতনারায়ণগঞ্জের বোয়ালিয়া খাল এলাকায় অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাব-১১ এর সদস্যরা। এ সময় তাদের তিন সদস্যকে কুপিয়ে আহত করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুর ১২টার দিকে শহরের ১৪ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
রাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের হল কমিটি ঘোষণারাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছেলেদের ১১টি আবাসিক হলে ‘নিষিদ্ধ ঘোষিত’ বাংলাদেশ ছাত্রলীগের আংশিক কমিটি প্রকাশ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন ছাত্রসংগঠন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে।
সুপ্রিম কোর্ট বার নির্বাচন করতে পদ ছাড়লেন সহকারী অ্যাটর্নি জেনারেলসুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম সংগ্রহ শুরুসাতক্ষীরায় চলতি মৌসুমের আনুষ্ঠানিক আম সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। নির্ধারিত সময় মেনে গাছ থেকে আম পাড়া ও গুণগত মান বজায় রেখে বাজারজাত নিশ্চিত করতে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এই কার্যক্রম শুরু করেছে।