স্ট্রিম প্রতিবেদক

ভারতের কোন রাজ্যে কে ক্ষমতায় আসল, তা নিয়ে বাংলাদেশের চিন্তার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ভারতের জনগণ যাঁকে ম্যান্ডেট দেবে, তাঁর সঙ্গেই আমরা কাজ করব।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন গয়েশ্বর। ঢাকা জেলা বিএনপির এই শ্রদ্ধা নিবেদনে উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও তাঁর পুত্রবধূ নিপুণ রায় চৌধুরীসহ দলের নেতাকর্মীরা।
গয়েশ্বর বলেন, ভারতে যারা নির্বাচিত হয়েছেন, তাদের আমরা অভিনন্দন জানাই। সেখানে কোন রাজ্যে অথবা কেন্দ্রে কোন দল ক্ষমতায় আসলো, তা নিয়ে কিন্তু আমরা ভাবি না। এটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের জনগণ তাদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেয়।
তিনি বলেন, আমাদের দেশে ভোটের রাজনীতিতে বহুমাত্রিক ভাবনা ও চাপ থাকে। আমরা স্বাধীনতায় বিশ্বাস করি, সার্বভৌমত্বে বিশ্বাস করি। অন্যের সার্বভৌমত্বের প্রতিও আমাদের একটা সম্মান রয়েছে। সেই কারণে ভারতের জনগণ যাঁকে ভোট দিয়ে নির্বাচিত করছে, তাঁর সঙ্গেই আমরা কাজ করব।
বাঙালিদের পুশ-ইন প্রসঙ্গে বিএনপির এই সংসদ সদস্য বলেন, যে আশঙ্কা আছে, সে বিষয়ে এই মুহূর্তে আমি মন্তব্য করব না। আশঙ্কার জন্ম আতঙ্ক থেকেও হতে পারে। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে।

পটুয়াখালীর দুমকি উপজেলা যুবদলের নতুন কমিটি ঘোষণা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলা পরিষদ-সংলগ্ন বাউফল-লেবুখালী আঞ্চলিক সড়কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুমকির ইউএনও আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী এবং পুলিশের সামনে যুবদলের পাঁচ শতাধিক নেতাকর্মী ল
৭ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১১ ঘণ্টা আগে
অবিচার ও নিপীড়নের প্রতিবাদে আজও বাঙালিকে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনেই রাজপথের মানুষের শক্তি ও প্রেরণার উৎস ছিল নজরুলের কবিতা ও গান।
২৭ আগস্ট ২০২৬
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন ও ইশতেহারের সুফল পেতে সরকারকে কিছুটা সময় দিতে হবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা বজায় রাখার বিকল্প নেই। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এ কথা বলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
২৭ আগস্ট ২০২৬