৫৪ বছরেও স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়িত হয়নি: শফিকুর রহমানবাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর অতিক্রম করলেও স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ শীর্ষক নির্ধারিত আলোচ
কুমিল্লা সিটিতে এনসিপি সমর্থিত মেয়রপ্রার্থী তারিকুলস্থানীয় সরকার নির্বাচনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামকে সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
হামে শিশুর মৃত্যুসরকারের পদক্ষেপ ‘কার্যকর’ মনে করছে না জামায়াতদেশে হাম আক্রান্ত হয়ে ৩৮ শিশুর মৃত্যুর ঘটনাকে স্বাস্থ্যসেবা বিভাগের দুর্বলতা হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সোমবার (৩০ মার্চ) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
ছাত্রশক্তির নেতা সিয়ামের পদত্যাগজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (উত্তরাঞ্চল) আবু তৌহিদ মুহাম্মদ সিয়াম পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সিয়াম নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
৫ সিটিতে মেয়রপ্রার্থী এনসিপির, ঢাকায় আসিফ-আদীবঢাকার দুটিসহ (উত্তর ও দক্ষিণ) পাঁচ সিটি করপোরেশনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৯ মার্চ) রাতে রাজধানীর বাংলামটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রার্থীদের নাম ঘোষণা করেন।
‘এক্সেস টু মিনিস্ট্রি’ বৃত্তে জামায়াতের ছায়া মন্ত্রিসভাঘোষণার পরও সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ছায়া মন্ত্রিসভা দিতে পারেনি। দেরি করার পেছনে দলটির নেতারা বলছেন, আইনি কাঠামো ছাড়া ছায়া মন্ত্রিসভা কার্যকর হবে না। এজন্য ছায়া মন্ত্রিসভা গঠনের পরে সরকারের কাছে তারা ‘এক্সেস টু মিনিস্ট্রি’ বিষয়ে আইনি ভিত্তি চাইবেন।
সিটি নির্বাচনে এনসিপির প্রার্থী ঘোষণা হতে পারে আজসিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে রোববার (২৯ মার্চ) রাত ৯টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে।
নেতাকর্মীদের তারেক রহমানরাস্তা বন্ধ করলে বদনাম দলের, কষ্ট হবে মানুষেরপ্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রতিদিন রাস্তা বন্ধ করে দেওয়া হলে দলের বদনাম হবে। মানুষেরও কষ্ট হবে। শনিবার (২৮ মার্চ) রাতে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হওয়া বিপুলসংখ্যক নেতাকর্মীর উদ্দেশে একথা বলেন তিনি।
এনসিপির প্রথম কাউন্সিল: কলেবর বাড়াতে অন্য দলেও চোখজুলাই গণঅভ্যুত্থানের পর গঠিত দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শুরু করেছে প্রথম কাউন্সিলের প্রস্তুতি। একই সঙ্গে দলের পরিসর বাড়ানোর চেষ্টাও চলছে। এজন্য দলটি বেরিয়ে যাওয়া নেতাকর্মীকে ফেরানোর পাশাপাশি বিএনপিসহ অন্য দলের ‘বঞ্চিতদেরও’ টানার চেষ্টা করছে।
একযোগে ভিসিদের সরানোর কারণ জানতে চান জামায়াত সেক্রেটারিনুতন সরকার দায়িত্ব নেওয়ার পরই দেশের ৮ সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পরিবর্তনকে অস্বাভাবিক ও উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। কোন যুক্তিতে এবং কী অপরাধের ভিত্তিতে আগের অন্তর্বর্তী সরকারের নিয়োগ করা উপাচার্যদের অপসারণ করা হয়েছে সরকারের কাছে তা জানতে
জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা ‘সংবিধান লঙ্ঘন’: আসিফ মাহমুদবিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলা বাংলাদেশের সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
হানাদার বাহিনীর সহযোগীরা নতুন চেহারায় হাজির হয়েছে: মির্জা ফখরুলএকাত্তরের মুক্তিযুদ্ধে যারা পাকিস্তান হানাদার বাহিনীকে সহযোগিতা করেছিল, তারা নতুন চেহারা নিয়ে হাজির হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংসদে প্রধানমন্ত্রীর চুপ থাকা গুড প্র্যাকটিস নয়: জামায়াতজাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার প্রশ্নের উত্তরে সংসদ নেতা কিছুই বলছেন না অভিযোগ করে জামায়াতে ইসলাম বলছে, ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে প্রধানমন্ত্রীর বদলে ‘অন্য একজন’ কথা বলছেন।
বাউল গানে বাধা বরদাশত করব না: রুমিন ফারহানাব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, আমার নির্বাচনী এলাকায় ওয়াজ-কীর্তন যেমন হবে, তেমনি বাউল গানের আসরও বসবে। এসবে কারও বাধা বরদাশত করব না।
বিকেলে বিএনপির আলোচনা সভা, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রীমহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ শুক্রবার (২৭ মার্চ) আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি। বেলা আড়াইটায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই সভা শুরু হবে।
স্মৃতিসৌধে নাহিদ ইসলামকে দ্বিতীয় সারিতে রাখা নিয়ে বিতর্ক, এনসিপির ক্ষোভস্বাধীনতা দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে দ্বিতীয় সারিতে রাখা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জে এনসিপিতে ভাঙন, আহ্বায়কসহ ৮ নেতার পদত্যাগচাঁপাইনবাবগঞ্জে সাংগঠনিক অস্থিরতার কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা শাখার আহ্বায়ক আলাউল হকসহ শীর্ষ পর্যায়ের আটজন নেতা পদত্যাগ করেছেন।