শুধু শেখ মুজিবের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়নি: মির্জা ফখরুলবিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়কমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন মেজর জিয়াউর রহমান। তিনি ঘোষণা দেওয়ার পর সেনাবাহিনীর সামরিক সদস্যরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন।’
সরকার গঠনের পর বিএনপির স্থায়ী কমিটির প্রথম সভা আজত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠনের পর প্রথমবারের মতো সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভা ডেকেছে ক্ষমতাসীন দল বিএনপি।
গণসংহতি থেকে সরে দাঁড়ালেন জোনায়েদ সাকি, ভারপ্রাপ্ত সমন্বয়কারী নীলুসরকারের মন্ত্রিসভায় যোগ দেওয়ায় দলীয় নীতি সমুন্নত রাখতে ‘গণসংহতি আন্দোলন’র প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।
বিপ্লবের হাতিয়ার শাণিত করতে বললেন জামায়াত আমিরবিপ্লবের হাতিয়ার আবারও শানিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তরুণদের উদ্দেশে তিনি বলেন, জনগণের হাতে তাদের ন্যায্য অধিকার তুলে না দেওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখতে ১১-দলীয় নির্বাচনী ঐক্য।
এনসিপি থেকে আরজু আহমাদের পদত্যাগজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্যসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আরজু আহমাদ। ব্যক্তিগত কারণ ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
আইনুল হক কাসেমীর মুক্তি দাবি হেফাজতে ইসলামেরতরুণ লেখক মাওলানা আইনুল হক কাসেমীকে নিরপরাধ দাবি করে অবিলম্বে তাঁকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম।
জেডিপির ৯০ সদস্যের কেন্দ্রীয় কমিটি, নতুন সংবিধান দাবিনাঈম আহমাদকে আহ্বায়ক এবং আব্দুল আলিমকে সদস্য সচিব করে ৯০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে নতুন রাজনৈতিক দল জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
সরকার ও বিরোধী জোট জনগণকে হতাশ করছে: রাষ্ট্র সংস্কার আন্দোলনসরকার ও প্রধান বিরোধী জোট মিলে দেশের মানুষকে চরম হতাশায় নিমজ্জিত করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন। শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজধানীর তোপখানা রোডে দলের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের নেতৃবৃন্দ।
সরকার পতিত স্বৈরতন্ত্রের পথে হাঁটছে: ইসলামী আন্দোলনস্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপে জারি করা অধ্যাদেশগুলো বাতিল করে সরকার পতিত স্বৈরতন্ত্রের পথে হাঁটছে বলে মন্তব্য করেছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ।
জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির কথা ও কাজে মিল নেই: এবি পার্টিজুলাই সনদ বাস্তবায়নে বিএনপির কথা ও কাজে মিল নেই বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি। দলটির নেতারা বলেছেন, এই সনদ বাস্তবায়ন না হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হবে এবং এর ফলে ভবিষ্যতে বিপ্লবীদের কঠিন শাস্তির মুখোমুখি হতে হতে পারে।
এনসিপি ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটি অনুমোদনআগামী ছয় মাসের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তর আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দলের সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমের অনুমোদনক্রমে এই ঘোষণা আসে।
১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণাজাতীয় সংসদে বিরোধীদলের পক্ষ থেকে আনা সংস্কার প্রস্তাব উপেক্ষা এবং দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট।
৭২-এর সংবিধান ভারতীয় সংবিধানের অনুলিপি: আসাদুজ্জামান ফুয়াদআসাদুজ্জামান ফুয়াদ ১৯৭২ সালের সংবিধানের আইনি ও কাঠামোগত বৈধতা নিয়ে প্রশ্ন তোলে বলেছেন, ‘স্বাধীন বাংলাদেশে জনগণের ম্যান্ডেট ছাড়া এই সংবিধান চাপিয়ে দেওয়া হয়েছিল। এটি মূলত ভারতীয় সংবিধানের একটি অনুলিপি যা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে না।’
সংসদে বিরোধী দলের আবারও ওয়াকআউটজাতীয় সংসদের অধিবেশন থেকে আবারও ওয়াকআউট করেছে বিরোধী দলের সদস্যরা। সংসদে ‘গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন আদেশ’ ইস্যুতে আলোচনার দাবিতে দেওয়া নোটিশের প্রতিকার না পাওয়ার অভিযোগ তুলে বুধবার (১ এপ্রিল) ওয়াকআউট করেন তারা।
পার্থের বক্তব্যে টেবিল চাপড়ানো খালেদা জিয়াকে অপমান: হাসনাতসংসদে ‘জুলাই বাস্তবায়ন আদেশ’ নিয়ে আলোচনায় আন্দালিব রহমান পার্থের বক্তব্যে টেবিল চাপড়ানো খালেদা জিয়াকে অপমান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (৩১ মার্চ) নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।
যৌক্তিক কথা বললেই জুলাইয়ের বিপক্ষ শক্তি বানানো হয়: পার্থকেউ যৌক্তিক কথা বললেই তাঁকে জুলাই গণঅভ্যুত্থানের বিপক্ষ শক্তি বানানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ।
অক্সফোর্ড ইউনিয়নে বক্তৃতার আমন্ত্রণ পেলেন সারজিসবিশ্বের প্রাচীন বিতর্ক সংগঠন ‘অক্সফোর্ড ইউনিয়ন’ থেকে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকার স্বীকৃতি হিসেবে এই আমন্ত্রণ পেয়েছেন তিনি।