‘আপাতত’ ডেপুটি স্পিকার নিচ্ছে না জামায়াতক্ষমতাসীন বিএনপির ডেপুটি স্পিকার পদের প্রস্তাব নাকচ করেছে জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, এভাবে ডেপুটি স্পিকারের পদ নিতে তারা আগ্রহী নন। সংসদে ‘জুলাই সনদ’ নিয়ে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
ঢাকা দক্ষিণে বিজ্ঞপ্তি দিয়ে প্রার্থী খুঁজছে এনসিপিঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) যোগ্য, সৎ ও জনমুখী নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী খুঁজছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ফ্যাসিস্ট রাষ্ট্রপতির ভাষণ শুনতে সংসদে যাচ্ছি না: নাহিদ ইসলামশহীদ শরিফ ওসমান হাদির ঘাতকদের দেশে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
আমিরের উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের চিঠির ব্যাখ্যা দিলো জামায়াতআমির ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র উপদেষ্টাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের জন্য চিঠির ব্যাখ্যা দিয়েছে জামায়াতে ইসলামী।
রাজনীতির সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্টের দায় বিএনপিকে নিতে হবে: ইসলামী আন্দোলনজাতীয় নির্বাচনের পর বিএনপির সহিংসতায় নিন্দা জানিয়ে রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নষ্টের দায় দলটিকে নিতে হবে বলে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিবৃতিতে একথা জানায় দলটি।
জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে: নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, এ সরকারের বৈধতা জুলাই গণ-অভ্যুত্থান। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাও ছিল গণ-অভ্যুত্থান। যদি সরকার পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে, তাহলে এই সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।
সীমানা আন্দোলনে গ্রেপ্তার সেই আ.লীগ নেতাকে জেলগেটে বরণ বিএনপির এমপিরফরিদপুরের ভাঙ্গার আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ম ম সিদ্দিক মিঞা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
‘এক পাটওয়ারীর মুখ বন্ধ করলে ঘরে ঘরে পাটওয়ারী তৈরি হবে’দেশে আবার আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা দেওয়ার সংস্কৃতি চালু হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
সংরক্ষিত আসন পেতে তিন দলের দ্বারস্থ মামুনুল হকত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগেই দলটি জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন চাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
চাতুরি করলে জনগণ ছাড়বে না, বিএনপিকে আখতার‘জুলাই সনদ বাস্তবায়ন আদেশ-২০২৫’ লঙ্ঘন করে বিএনপির সংসদ সদস্যরা আইনি ব্যত্যয় ঘটিয়েছেন বলে অভিযোগ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের।
৭ মার্চের নামে আ.লীগ পুনর্বাসন মানব না: নাহিদ ইসলামজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের গৌরব ভূলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ। তাই মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে বা ৭ মার্চের নামে দলটিকে পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না।
সংরক্ষিত আসনে জামায়াতের ১২ নারী, আছেন সাবেকওআগামী ১২ মার্চ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। তার আগেই সংরক্ষিত নারী আসনের মনোনয়ন চূড়ান্ত করতে চাচ্ছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে ১২ নারী নেত্রীকে চূড়ান্ত করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশের ডাক মামুনুল হকেরগণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশের ডাক দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আগামী ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই গণসমাবেশের আয়োজন করা হবে বলে জানিয়েছে তাঁর দল।
এমপিদের নিয়ে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা চলছেঢাকা জেলাসহ তিন বিভাগের সংসদ সদস্যদের নিয়ে শুরু হয়েছে বিএনপির দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। আজ শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই কর্মশালার উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নতুন প্লাটফর্ম ‘অলটারনেটিভস’, নেতৃত্বে মাহফুজ-তাসনূভানতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’ তাদের ১৭ জাতীয় কমিটি ঘোষণা করেছে। কমিটিতে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম ও এনসিপির সাবেক নেত্রী ডা. তাজনূভা জাবীন রয়েছেন।
মেয়াদ নেই অধিকাংশ কমিটির, নড়েচড়ে বসছে বিএনপিবিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বেশির ভাগ কমিটির মেয়াদ নেই। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নড়েচড়ে বসেছে দলটি। শিগগির এসব কমিটি পুনর্গঠন করা হবে বলে জানা গেছে।
গোটা দেশে জয় বাংলা বদলে জিন্দাবাদ হয়েছে: নাহিদ ইসলামরাষ্ট্রের শীর্ষ পদের উদাহরণ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু আগে “জয় বাংলা” বলে বক্তব্য শেষ করতেন। এখন “জিন্দাবাদ” বলে শেষ করছেন। গোটা দেশ এভাবেই চলছে। শুধু জয় বাংলার পরিবর্তে বাংলাদেশ জিন্দাবাদ হয়েছে।’