ঝিনাইদহের ৪ আসনের ৩টিতে জামায়াতের জয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে তিনটিতে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটিতে বিএনপির প্রার্থী জয়ী হয়েছেন।
কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা হয়েছে: জামায়াত আমিরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফল ঘোষণায় কিছু আসনে ইঁদুর-বিড়াল খেলা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তবে নির্বাচনের ফল যা-ই হোক না কেন, ইতিবাচক রাজনীতির চর্চা চালিয়ে যাওয়ার কথা বলেছেন তিনি।
পটুয়াখালী-৩: বিজয়ী ভিপি নুরকে অভিনন্দন হাসান মামুনেরপটুয়াখালী-৩ আসনে বিএনপির জোটভুক্ত প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের জয়ে অভিনন্দন জানিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বী হাসান মামুন।
লক্ষাধিক ভোটে জয় পেলেন সিলেটের সাবেক মেয়র আরিফসিলেট-৪ আসনের লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাতে সিলেট-৪ আসনের বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।
মৌলভীবাজারে চার আসনেই বিএনপির জয়বেসরকারি ফলাফল অনুযায়ী, মৌলভীবাজার-১ আসনে (বড়লেখা-জুড়ি) নাসির উদ্দীন আহমদ মিঠু, মৌলভীবাজার-২ আসনে শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনে এম নাসির রহমান এবং মৌলভীবাজার-৪ আসনে মুজিবুর রহমান চৌধুরী ধানের শীষ প্রতীকে জয় পেয়েছেন।
ভোটকেন্দ্রের সামনে স্বতন্ত্র নারী প্রার্থীকে বিএনপি নেতার থাপ্পড়রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে স্বতন্ত্র প্রার্থী হাবিবা বেগমকে ভোটকেন্দ্রের সামনে মারধর করেছেন বিএনপির এক নেতা। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে পবার নলখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নওগাঁর ৬টি আসনের পাঁচটিতে এগিয়ে বিএনপিনওগাঁর ৬টি সংসদীয় আসনের মধ্যে এখন পর্যন্ত বেসরকারি ফলাফলে ৫টিতে এগিয়ে রয়েছেন বিএনপির প্রার্থীরা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে নওগাঁর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে পাওয়া ফলাফলে এমন চিত্র দেখা গেছে।
সুনামগঞ্জ-২: ধানের শীষ এগিয়ে, অভিনন্দন জানালেন শিশির মনিরসুনামগঞ্জ-২ আসনে (দিরাই-শাল্লা) এগিয়ে আছেন বিএনপির প্রার্থী নাছির চৌধুরী। তাঁকে অভিনন্দন জানিয়েছেন ওই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ শিশির মনির।
নির্বাচন সুষ্ঠু, ফল যাই হোক মেনে নেবে জামায়াত: আমিরবাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, বড় কোনো সমস্যা ছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে। কেউ না মানলেও জামায়াত ফলাফল মেনে নেবে। সন্ধ্যায় মিরপুরের একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে রাত ১১টায় সংবাদ স
৪টি আসনে হামলা ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ ইসলামী আন্দোলনেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন দেশের ৪টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ও এজেন্টদের ওপর হামলা এবং কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ জানিয়েছে দলটি।
তিনটি আসনের কিছু কেন্দ্র নিয়ে অভিযোগ জামায়াতেরকুমিল্লা, শরীয়তপুর ও পটুয়াখালীর তিনটি আসনের কিছু কেন্দ্রে অনিয়ম, ভয়ভীতি প্রদর্শন ও এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য।
ভোটের আগে অভিযোগের ছড়াছড়িবিএনপির ১২৭ অভিযোগ, লাইলাতুল গুজব বলল জামায়াতজামায়াতে ইসলামীর নেতাকর্মীর বিরুদ্ধে নির্বাচনের আগের রাতে টাকা দিয়ে ভোট কেনাবেচা, কেন্দ্র দখলের চেষ্টা, জালভোট, হিন্দু ভোটারদের হুমকিসহ নানা বিষয়ে ১২৭ অভিযোগ এনেছে বিএনপি।
আগের রাতেই বিএনপি আতঙ্ক তৈরি করেছে: এনসিপিগণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তাঁর অভিযোগ, নির্বাচনের আগের রাতেই বিএনপি ভোটের মাঠে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে।
দলে দলে কেন্দ্রে আসুন, ‘হ্যাঁ’ ভোট দিন: হেফাজতে ইসলামদুর্নীতিগ্রস্ত ও পশ্চাদপদ আমলাতন্ত্রের হয়রানি থেকে মুক্তি এবং দেশ বাঁচাতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে দেশবাসীকে আহ্বায়ক জানিয়েছে হেফাজতে ইসলাম। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এ আহ্বান জানান।
জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট: জোনায়েদ সাকিনানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে জামায়াতে ইসলামীর পরিকল্পনা দেশব্যাপী স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন জোনায়েদ সাকি। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী।
হাতিয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখমনোয়াখালীর হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে জসিম উদ্দিন (৪৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। ভুক্তভোগীর অভিযোগ, ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের অনুসারীরা অতর্কিত হামলা চালিয়ে এই ঘটনা ঘটিয়েছে।
সাতক্ষীরায় বিএনপি নেতার সঙ্গে বৈঠক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহারনির্বাচনের দায়িত্বে এসে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের সঙ্গে বৈঠকের অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআইকে) প্রত্যাহার করা হয়েছে।