দাঁড়িপাল্লার কাছে জামানত খোয়া জাপার শামীম হায়দারেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারালেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে লাঙ্গল প্রতীকে ৩ হাজার ৩৭৫ ভোট পেয়েছেন।
নির্বাচন পরবর্তী সহিংসতাঝিনাইদহে নির্বাচনী সংঘাতে আহত ৩৫, প্রেস ক্লাবে ভাঙচুরঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় বিভিন্ন স্থানে হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পৃথক কয়েকটি ঘটনায় অন্তত ৩৫ জন আহত হয়েছেন। এক স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়সহ ভাঙচুর করা হয়েছে এক উপজেলা প্রেসক্লাবও।
নির্বাচন পরবর্তী সহিংসতাচৌগাছায় জামায়াত কর্মীদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আহতযশোরের চৌগাছায় একটি ভোটকেন্দ্রের ফলাফল কেন্দ্র করে জামায়াত-শিবিরের কর্মীদের ছুরিকাঘাতে স্থানীয় ওয়ার্ড বিএনপির নেতা মোহাম্মদ বাবু (৪৫) আহত হয়েছেন। শুক্রবার উপজেলার ফুলসারা ইউনিয়নের চারাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।
জাপা জনগণের প্রত্যাখ্যাত, আ.লীগ নাই হয়ে গেছে: আখতার হোসেনরংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আখতার হোসেন বলেছেন, ‘এবারের নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে (জাপা) প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগও রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে।’
আমাকে পরাজিত করতে সর্বশক্তি দিয়ে নেমেছিল বিএনপি: রুমিন ফারহানাব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ‘আমাকে শুধুমাত্র আমার আসনের প্রতিদ্বন্দ্বীর সঙ্গেই লড়তে হয়নি। বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল।
দেশের সর্বকনিষ্ঠ এমপির শপথ নিচ্ছেন হান্নান মাসউদনোয়াখালী-৬ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ‘শাপলা কলি’ প্রতীকে নির্বাচন করে জয়ী হয়েছেন আবদুল হান্নান মাসউদ। তিনি দেশের ইতিহাসে সর্বকনিষ্ঠ সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার রেকর্ড গড়তে যাচ্ছেন।
সংসদে ৯ দলের প্রতিনিধিত্ব, অংশ নিয়েছিল ৫০ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা ৯টি দলের নেতা। তারাই আগামীর সংসদে জনগণের প্রতিনিধিত্ব করবেন। এর বাইরে সাতজন নির্দলীয় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন, তারাও সংসদে জনগণের মুখপাত্র হবেন।
জুমার পথে জনতা দেখে দোয়া চাইলেন তারেক রহমানরাজধানীর গুলশানে নেভি হেড কোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মসজিদের যাওয়ার আগে গুলশানের নিজ বাসভবনের সামনে উৎসুক জনতার কাছে দোয়া চাইলেন তিনি।
২৯৭ আসনের ফল প্রকাশ ইসির, কোন দল কতটি পেলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের বেসরকারি ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ফলাফল উপস্থাপন করেন ইসি সচিব আখতার আহমেদ।
নোয়াখালীর ৫টিতে ধানের শীষ, একটিতে এনসিপির জয়নোয়াখালীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। একটি আসনে জয় পেয়েছেন ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
মাগুরার দুটি আসনে বিএনপির জয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ ও মাগুরা-২ আসনে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ভোট গণনা সম্পন্ন করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা তাদের বিজয়ী ঘোষণা করেন।
নাটোরের ৪ আসনেই বিএনপি প্রার্থীর জয়নাটোরের ৪টি আসনের সবকটিতেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। তাঁরা হলেন—নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল ও নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
ফল ঘোষণার প্রক্রিয়া নিয়ে জামায়াতের অসন্তোষ, আসছে জোটের কর্মসূচিশান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য দেশবাসীকে কৃতজ্ঞতা জানালেও নির্বাচনের ফলাফল প্রক্রিয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রয়টার্সের প্রতিবেদনতারেক রহমান: নির্বাসন থেকে ক্ষমতার দ্বারপ্রান্তেলন্ডনে প্রায় দুই দশকের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার দুই মাস পার হতে না হতেই তারেক রহমান বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়ী হতে পারেন। তাঁর বাবা-মায়ের মতো প্রধান হয়ে দেশ পরিচালনার পথে রয়েছেন তিনি।
ঢাকা-১১ আসনবেসরকারিভাবে বিজয়ী নাহিদ ইসলামঢাকা-১১ আসনে এনসিপি নেতা এবং ১১ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এই আসন থেকে শাপলা কলি প্রতীকে তিনি পয়েছেন মোট ৯৮ হাজার ২০২ ভোট।
ফেনীতে জামায়াত নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানে হামলার অভিযোগফেনীর সোনাগাজীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে জেলার সোনাগাজী উপজেলার চর দরবেশ ও বগাদানা ইউনিয়নে এসব ঘটনা ঘটে।
লবির কাছে হারলেন জামায়াতের মিয়া গোলাম পরওয়ারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে (ফুলতলা-ডুমুরিয়া) বিএনপির প্রার্থী আলি আসগার লবির কাছে হেরে গেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।