নির্বাচন-পরবর্তী সহিংসতা ও ভোট গণনায় কারচুপির অভিযোগ এনসিপিরতাঁর অভিযোগ, যেসব আসনে এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন বা জয়লাভের কাছাকাছি ছিলেন, সেসব এলাকায় ফলাফল প্রভাবিত করার চেষ্টা হয়েছে। তিনি দাবি করেন, স্থানীয় বিএনপি নেতাকর্মী ও প্রশাসনিক সহযোগিতায় এসব ঘটনা ঘটেছে এবং নির্বাচন কমিশন এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা নেয়নি।
চাঁদাবাজদের কঠোর হস্তে দমন করা হবে: রাজশাহীতে মিনুরাজশাহী-২ (সদর) আসনের সদ্য বিজয়ী বিএনপির প্রার্থী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, ‘আমি এখানে জন্ম নিয়েছি। আমি জানি, কারা কী করে না করে এখানে। প্রত্যেককে কঠোর হস্তে দমন করা হবে।’
সাত প্রার্থী বিজয়ী, কার ঘরে গেল বিদ্রোহীদের ভোটত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ছেন ২৭৩ স্বতন্ত্র প্রার্থী। তাদের মধ্যে বিএনপি থেকে বিদ্রোহী হয়েছিলেন ৭৯ জন। স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয় পেয়েছে। তাদের মধ্যে পাঁচজন ধানের শীষ এবং একজন শাপলা কলি ও আরেকজন বিএনপির জোটের শরিক খেজুর গাছ প্রতীকের বিরুদ্ধে জয় পেয়েছেন।
ফাঁসির মঞ্চ থেকে সংসদে জামায়াতের আজহারমানবতাবিরোধী অপরাধের দায়ে একসময় ফাঁসির দণ্ডাদেশ পাওয়া এ টি এম আজহারুল ইসলাম এবারের নির্বাচনে রংপুর-২ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
রংপুর-৪ আসনএনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ আখতারের, ভোট পুনর্গণনার দাবি ভরসাররংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। একই সঙ্গে তার সমর্থকদের বিক্ষোভ চলাকালে এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ করেছেন বিজয়ী প্রার্থী আখতার হোসেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে
হামলা বন্ধ না হলে জামায়াত রাজপথে নামবে: আমিরনির্বাচনের পর ১১-দলীয় জোটের কর্মী-সমর্থকদের ওপর হামলাকে ‘ফ্যাসিবাদী তৎপরতা’ আখ্যা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হামলা বন্ধ না হলে আমরা রাজপথে নামব।
পাবনায় ভোট পুনর্গণনার দাবিতে ডিসি কার্যালয় ঘেরাও বিএনপিরপাবনা-৩ ও ৪ আসনের বেশকিছু কেন্দ্রে অনিয়ম ও অসঙ্গতির অভিযোগ এনে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ভোট পুণর্গণনার দাবি জানিয়েছে বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করেন বিক্ষোভ করেন তারা। পরে জেলা প্রশাসক আবেদনপত্র নির্
সিলেটে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের নেপথ্যে তিন ফ্যাক্টরসাংগঠনিক শক্তি, ভোটারদের মনোভাব এবং প্রার্থীদের গ্রহণযোগ্যতা সিলেটে বিএনপির নিরঙ্কুশ জয়ের নেপথ্যে তিন ফ্যাক্টর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
বেসরকারি ফলাফল নিয়ে অসংগতির অভিযোগ জামায়াতের সেক্রেটারি গোলাম পরওয়ারেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে শুক্রবার জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার বলেছেন, খুলনা-৫ আসনের প্রায় ১৫০টি কেন্দ্রের ক্ষেত্রে তাদের কাছে থাকা শিটের সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয়ের ফলাফলে কিছু অসংগতি লক্ষ্য করেছেন নির্বাচনী ব্যবস্থাপনায় দায়িত্বপ্রাপ্তরা
ঢাকার আসনে বিজয়ীদের ব্যবধান কতঢাকায় ১৩টি আসনে বিএনপি ও ৭টি আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থীরা জয় পেয়েছেন। আর একটি আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী বিজয়ী হয়েছেন।
রাজধানীর ৪৬.৬৬ শতাংশ আসনে জয়ী জামায়াত-এনসিপিবেসরকারি ফলাফলে রাজধানীর ৪৬.৬৬ শতাংশ আসনে জয়ী হয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের দুই শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বাকি আসনগুলোতে জয়ী হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সাতক্ষীরায় চাঁদাবাজি বন্ধে জামায়াতের বিজয়ীদের অঙ্গীকারসাতক্ষীরার চারটি সংসদীয় আসনেই বিপুল ভোটে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা। নবনির্বাচিত সংসদ সদস্যরা জেলাকে সন্ত্রাস, চাঁদাবাজি ও মিথ্যা মামলা-মুক্ত করার অঙ্গীকার করেছেন।
অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া গড়তে চাই: এস এম জিলানীগোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনে সদ্য জয় পাওয়া সংসদ সদস্য (এমপি) এস এম জিলানী। তিনি বলেছেন, ‘আগামী দিনে একটি সাম্য, মানবিক, অসাম্প্রদায়িক, দুর্নীতি ও মাদকমুক্ত টুঙ্গিপাড়া-কোটালীপাড়া গড়তে চাই। এজন্য আমি এলাকার সব মানুষের সর্বাত্মক সহযোগিতা কামনা করি।’
সংসদে যাবেন মাত্র ৭ নারীত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনপ্রতিধি আদেশে রাজনৈতিক দলগুলোর কমপক্ষে ৫ শতাংশ নারী প্রার্থী মনোনয়ন দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রায় ৭ শতাংশ ছাড়া বড় দলগুলোর কোনোটিই ৫ শতাংশ নারী মনোনয়ন দেয়নি। জামায়াত ইসলামী কোনো নারী প্রার্থীই দেয়নি, বিএনপি দিয়েছিল ৩ শতাংশের মতো।
জনগণ সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছেন: হাফিজ উদ্দিনবিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনে জনগণ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে রায় দিয়েছেন। বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে দলের জনপ্রিয়তাও প্রতিষ্ঠা করেছে।
বিজয় মিছিল নয়, শুকরিয়া জ্ঞাপন অনুষ্ঠান করবে বিএনপি: ছাত্রদল নেতাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও বিজয় মিছিল করবে না বিএনপি। এর বদলে শুকরিয়া জ্ঞাপন অনুষ্ঠান আয়োজন করে দেশবাসীর কাছে শান্তির বার্তা পৌঁছে দেওয়া বলে জানিয়েছেন দলটির সহযোগী সংগঠন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
ঢাকা-১৪ইসিতে বিএনপি প্রার্থী তুলি, পুনর্নির্বাচনের দাবিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৪ (সিটি করপোরেশনের ৭ থেকে ১২ ওয়ার্ড ও সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন) আসনে ভোট কারচুপি ও ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি।