মিরপুর ওয়ানডে
স্ট্রিম প্রতিবেদক

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৫ বছর পর মাঠে নেমে ভালোমতোই এগোচ্ছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ১৬ ওভারে ১০২ রান তুলে ফেলেছে টাইগাররা। রানরেট রয়েছে ৬ এর উপরে।
মঙ্গলবার (৯ জুন) বেলা ১১টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অস্ট্রেলিয়া। এরপর দলীয় ১০ রানে ওপেনার সাইফ হাসানকে হারিয়ে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। তবে আরেক ওপেনার তানজিদ হাসান ও ওয়ান ডাউনে নামা নাজমুল হোসেন শান্ত রানের গতি না থামিয়েই ম্যাচের নিয়ন্ত্রণ নেন।
স্ট্রোকের ফুলঝুরিতে তানজিদ ও শান্ত দুজনই তুলে নেন হাফ সেঞ্চুরি। অবশ্য হাফ সেঞ্চুরির পরই ফিরেছেন তানজিদ। ৪৪ বলে তিনি সংগ্রহ করেন ৫৪ রান।
এদিকে, দীর্ঘ চার বছর পর ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। এর আগে গত ২০২২ সালে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডে খেলেছিলেন সৈকত।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ান দলের দায়িত্ব সামলাচ্ছেন জশ ইংলিশ। অবশ্য প্রথমে অস্ট্রেলিয়া মিচেল মার্শকে অধিনায়ক করে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছিল। আর টাইগারদের নেতৃত্ব দিচ্ছেন অভিজ্ঞ মেহেদী হাসান মিরাজ।
অস্ট্রেলিয়ার বিপক্ষে পরিসংখ্যান অবশ্য বাংলাদেশের পক্ষে নেই। এখন পর্যন্ত ২২ ওয়ানডেতে বাংলাদেশ জিতেছে মাত্র এক ম্যাচ, সেটিও ২০০৫ সালে ইংল্যান্ডের কার্ডিফে। তবে গত কয়েক বছরে ঘরের মাঠে বড় দলগুলোকে নিয়মিত নাস্তানাবুদ করেছে। সেই পরিসংখ্যানই টাইগারদের ভরসা।
বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাহিদ রানা।
অস্ট্রেলিয়ার একাদশ: ম্যাথু শর্ট, কুপার কনলি, জশ ইংলিশ (অধিনায়ক ও উইকেটরক্ষক), মার্নাস লাবুশেন, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাথু রেনশ, লিয়াম স্কট, জেভিয়ার বার্টলেট, নাথান এলিস ও অ্যাডাম জাম্পা।

চলতি বিশ্বকাপে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আলোচনায় রয়েছেন স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল। তবে এবার শুধু ইয়ামালই নন, খবরের শিরোনাম হচ্ছেন তাঁর পরিবারের আরেক সদস্যও। তাঁর নাম কেইন।
৩ ঘণ্টা আগে
এমবাপ্পে-দেম্বেলের ভয়ংকর আক্রমণভাগকে ৯০ মিনিট কার্যত বোতলবন্দি করে রেখে ফ্রান্সকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পেন। পেনাল্টি থেকে মিকেল ওইয়ারসাবাল ও পরে পেদ্রো পোরোর গোলে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে ফিরেছে লা রোহা। সেই সঙ্গে টানা তৃতীয় বড় টুর্নামেন্টে ফ্রান্সের স্বপ্ন ভেঙেছে স্প্যানিশরাই।
৮ ঘণ্টা আগে
বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি, দুই ভিন্ন ফুটবল দর্শনের লড়াই। একদিকে কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলের গতিময় ফ্রান্স, অন্যদিকে লামিন ইয়ামাল-রদ্রির ছন্দময় স্পেন। বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হচ্ছে ইউরোপের এই দুই জায়ান্ট।
১৪ জুলাই ২০২৬
বিশ্বের ফুটবল ভক্তরা যখন ৪৮ দলের বিশ্বকাপেই মানিয়ে নিচ্ছে, তখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ভাবছেন আরও বড় কিছু। পুরুষদের বিশ্বকাপ ৪৮ থেকে ৬৪ দলে উন্নীত করার প্রস্তাব খতিয়ে দেখছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
১৩ জুলাই ২০২৬