স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেই আইনি গ্যাঁড়াকলে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সংস্থাটির আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি এবং আর্থিক লেনদেনের অনিয়মের অভিযোগের তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এবং মার্কিন ফেডারেল প্রসিকিউটররা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম লা দেরেচা দিয়ারিওর প্রতিবেদনে বলা হয়েছে, এএফএর বিরুদ্ধে প্রায় ৩০ কোটি ডলার বা ৩০০ মিলিয়ন ডলারের একটি সন্দেহজনক লেনদেনের অভিযোগ উঠেছে। আর তা নিয়ে তদন্ত শুরু করেছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তা ও প্রসিকিউটরেরা।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ব্যাংক ও কোম্পানি ব্যবহার করে এএফএ কোনো ধরনের অর্থ পাচার করেছে কি না, তা খতিয়ে দেখাই এই তদন্তের মূল উদ্দেশ্য।
কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের শেষ ১৬-র ম্যাচে আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ছিলেন এএফএ সভাপতি ক্লাউদিও তাপিয়া। ঠিক সেই সময়েই মায়ামি শহরে এই আন্তর্জাতিক তদন্তের চাকা সচল হয়েছে।
তদন্তের অংশ হিসেবে সম্প্রতি এফবিআই এজেন্ট ও মার্কিন বিচার বিভাগের প্রসিকিউটররা ‘ট্যুরপ্রোডএন্টার এলএলসি’ কোম্পানির মালিক গুইলারমো তোফোনিকে দুই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেছে। তোফোনি এএফএর আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তিগুলো পরিচালনার কাজে ব্যবহৃত আর্থিক কাঠামোর বিররণ মার্কিন কর্মকর্তাদের হাতে তুলে ধরেন বলে লা দেরেচা দিয়ারিওর প্রতিবেদনে বলা হয়েছে।
এই তদন্তের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন বিচার বিভাগের আর্থিক অপরাধ দমন শাখার প্রসিকিউটর প্যাট্রিক গুশু, ক্রিস্টোফার টিং এবং মাইকেল বার্জার। তবে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি প্রাথমিক পর্যায়ে থাকায় এখন পর্যন্ত এএফএ বা এর কোনো কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠন করা হয়নি।
অন্যদিকে এএফএ সভাপতি তাপিয়ার বিরুদ্ধে তাঁর নিজ দেশ আর্জেন্টিনায় প্রায় ১৯ বিলিয়ন পেসো কর ফাঁকি ও পেনশন তহবিল ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে মামলা চলছে। ওই মামলার কারণে তাঁর দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা থাকলেও, বিশেষ বিচারিক অনুমতি পেয়ে তিনি জাতীয় দলের সঙ্গে যুক্তরাষ্ট্রে এসেছেন।
উত্তর আমেরিকায় এএফএর দূত টমাস এন রেগালাডো বলেন, ‘তদন্ত শুরু হলেই তিনি দোষী সাব্যস্ত হবেন এমন নয়।’
অন্যদিকে তাপিয়ার আইনজীবী মারিয়ানো লিজার্দো বলেন, ‘আর্জেন্টিনায় যেটি প্রমাণ করতে পারেনি, তা মায়ামি শহরে টেনে আনা হচ্ছে।’

.png)

সরকার দেশের প্রতিটি জেলায় আন্তর্জাতিক মানের একটি করে স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। প্রথম ধাপে চলতি অর্থবছরে ১০টি জেলায় ভিলেজ নির্মাণ করা হবে।
১ মিনিট আগে
ফিফা আশিয়ান কাপে অংশ নেবে বাংলাদেশ। এ জন্য জাতীয় দলকে প্রস্তুতি নিতে বলেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এর আগে, আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা) ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) টুর্নামেন্টে বাংলাদেশকে খেলার আমন্ত্রণ জানায়।
২ ঘণ্টা আগে
ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৬ উইকেট পেয়েছেন বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে এই কীর্তি গড়লেন তিনি। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের জয়কেই বড় করে দেখছেন এই পেসার। শনিবার (২২ আগস্ট) দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে শরিফুল বলেন, ‘ফাইফার পেয়ে
৮ ঘণ্টা আগে
ম্যাকাই টেস্টের প্রথম দিনে ১৮ উইকেটের রোমাঞ্চকর লড়াই শেষে ১০১ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ৬৪ রানে প্রথম ইনিংসে অলআউট হওয়ার পর পেসার শরিফুল ইসলামের ৬ উইকেটে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। শনিবার (২২ আগস্ট) টসে হেরে ব্যাটিংয়ে নেমে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে প্রথম দি
১০ ঘণ্টা আগে