স্পোর্টস ডেস্ক

চার বছর আগে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নিয়েছিল মরক্কো। সেই স্মৃতি সামনে রেখেই আজ বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের বোস্টনের ফক্সবরো স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আবার মুখোমুখি হচ্ছে দুই দল।
কাতার বিশ্বকাপের সেমিফাইনালে মরক্কোর বিপক্ষে ২-০ গোলে জিতে ফাইনালে উঠেছিল দিদিয়ের দেশমের ফ্রান্স। এবার চলতি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সেই হারের প্রতিশোধ নিতে মাঠে নামবে আশরাফ হাকিমিদের মরক্কো। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে বর্তমান রানার্সআপরা।
চলতি বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছেন ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ইতোমধ্যে ৭ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে লিওনেল মেসির চেয়ে মাত্র ১ গোলে পিছিয়ে আছেন তিনি। বিশ্বকাপে তাঁর মোট গোল এখন ১৯টি। আর ২ গোল করলেই স্পর্শ করবেন মেসির ২১ গোলের রেকর্ড। ফরাসি আক্রমণভাগে এমবাপ্পের সঙ্গে আছেন ব্যালন ডি'অরজয়ী উসমান দেম্বেলে, দেজায়ার দ্যুয়ে, মাইকেল অলিসে ও ব্র্যাডলি বারকোলা।
তবে মরক্কোর রক্ষণ ভাঙা সহজ হবে না। এই আসরে এখন পর্যন্ত মাত্র ৪ গোল হজম করেছে দলটি। গোলপোস্টে আছেন ইয়াসিন বুনু, আর রক্ষণ সামলাবেন আশরাফ হাকিমিরা। শেষ ষোলোয় রক্ষণাত্মক কৌশলে ফ্রান্সের কঠিন পরীক্ষা নিয়েছিল প্যারাগুয়ে। একই কৌশল কাজে লাগাতে চাইবে মরক্কোও।
কোয়ার্টার ফাইনালে ওঠার পথে শেষ ষোলোয় কানাডাকে ৩-০ গোলে হারিয়েছে মরক্কো। এর আগে গ্রুপ পর্বে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র এবং শেষ বত্রিশে নেদারল্যান্ডসকে হারিয়েছে অ্যাটলাস লায়ন মরক্কো।
বিশ্বকাপের কয়েক মাস আগে ওয়ালিদ রেগ্রাগুই দায়িত্ব ছাড়লে মরক্কোর কোচের দায়িত্ব পান মোহাম্মদ ওয়াহবি। তাঁর অধীনে প্রচলিত সেন্টার ফরোয়ার্ড ছাড়াই ফলস নাইন কৌশলে খেলিয়ে সাফল্য পেয়েছে মরক্কো। তবে হ্যামস্ট্রিং চোটে সেই পজিশন আগলে রাখা ইসমাইল সাইবারির খেলা নিয়ে রয়েছে শঙ্কা। সে ক্ষেত্রে কানাডার বিপক্ষে জোড়া গোল করা আজেদিন উনাহি আক্রমণে বড় ভরসা হতে পারেন। এ ছাড়া বিশ্বকাপে চারটি অ্যাসিস্ট করা রিয়াল তারকা ব্রাহিম দিয়াজও আছেন দারুণ ছন্দে।
ম্যাচের আগে মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, ‘আমরা যত দূর সম্ভব এগিয়ে যেতে চাই এবং আমাদের পারফরম্যান্স দিয়ে দেশের মানুষকে গর্বিত করতে চাই।’
ফ্রান্স শিবিরে অবশ্য রয়েছে কার্ড শঙ্কা। ব্র্যাডলি বারকোলা, মানু কোনে ও মাইকেল অলিসে আরেকটি হলুদ কার্ড দেখলে দল সেমিফাইনালে উঠলেও পরের ম্যাচে খেলতে পারবেন না।
আজকের ম্যাচে বিশ্বকাপে কোচ হিসেবে নিজের ২৫তম ম্যাচ পরিচালনা করবেন দিদিয়ের দেশম। এর মাধ্যমে জার্মান কোচ হেলমুট শনের সর্বোচ্চ ম্যাচ পরিচালনার রেকর্ড স্পর্শ করবেন তিনি। প্রতিযোগিতামূলক ম্যাচে শেষ ১২ ম্যাচ টানা অপরাজিত ফ্রান্স। আজ জিতলে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে তারা। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে নিজেদের শেষ ৩৪ ম্যাচে অপরাজিত মরক্কো।
অপ্টা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৬১ দশমিক ৭ শতাংশ। মরক্কোর জয়ের সম্ভাবনা ১৬ দশমিক ২ শতাংশ।

.png)

বাংলাদেশে ব্রাজিলের জাতীয় ফুটবল দলের ম্যাচ আয়োজনের সম্ভাবনা এখনো নিশ্চিত নয়। তবে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করে মাঠের অবস্থা নিয়ে সন্তুষ্টি জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রতিনিধি দল।
৬ ঘণ্টা আগে
পর্তুগালের চতুর্থ বিভাগের দল রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে প্রীতি ম্যাচ খেলতে নেমেছিলেন মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। ম্যাচ শুরুর ১০ মিনিট পরেই হঠাৎই অসুস্থ হয়ে মাঠে লুটিয়ে পড়েন ২৫ বছর বয়সী সাবেক ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের এই মিডফিল্ডার। তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
৮ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। রোববার (২৩ আগস্ট) প্রকাশিত হালনাগাদে শ্রীলঙ্কা ও পাকিস্তানকে টপকে প্রথমবার র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে এসেছে টাইগাররা। ম্যাকাইয়ে সিরিজের শেষ টেস্টে বড় ব্যবধানে হারলেও ডারউইনে ঐতিহাসিক জয়ে র্যাঙ্কিংয়ে এক লাফে তিন
১০ ঘণ্টা আগে
দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট সিরিজ খেলতে নেমেছিল বাংলাদেশ। প্রথম টেস্টে অনবদ্য পারফরম্যান্সে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছিল টাইগাররা। ডারউইনের ওই টেস্টে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে ৪২৬ রানের পাহাড় গড়েছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিমের চোখধাঁধানো সেঞ্চুরি, অধ
১০ ঘণ্টা আগে