কেন্দ্রীয় কারাগারবন্দিদের পাতে বিশেষ খাবার, কাল-পরশু ফুটবল ম্যাচঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) উঁচু দেয়াল আর কড়া পাহারার ভেতরেও লেগেছে ঈদের হাওয়া। পরিবারের বাইরে থাকা ৯ হাজার ২৫০ জন বন্দির জন্য ঈদ উদযাপনকে আনন্দময় করতে নানা উদ্যোগ নিয়েছে কারা কর্তৃপক্ষ।
ঈদযাত্রায় ভাড়া কেলেঙ্কারি নিয়ে জাতি হিসেবে লজ্জিত: জামায়াত আমিরডা. শফিকুর রহমান বলেন, ‘ঈদ আসে খুশির বার্তা নিয়ে। ঈদ আসলে বিশেষ করে শহরে-নগরে অবস্থানরত জনগণ নাড়ির টানে বাড়ির দিকে ছুটতে থাকে। সেই সময়টা অতীতেও বিভিন্ন সময় অনেক গ্যাঞ্জাম ছিল, সমস্যা ছিল। এবার সমস্যাটা হয়েছে আরও বেশি মাত্রায়। আমরা খুবই ব্যথিত, আমরা লজ্জিত।
মা-বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমানবাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তারেক রহমান। আজ শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে মা-বাবার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।
স্মৃতিমাটির দোতলা বাড়ি আর ট্রেনের হুইসেলের সঙ্গে যে ঈদমোহাম্মদপুরের পশ্চিমের এদিকটায় এখনো আকাশ দেখা যায়। ভোর-সকালে পাখির ডাক শোনা যায়। পর্দা সরিয়ে জানালা খুলে দিলে একঝলক ঠান্ডা হাওয়া ঘরময় ছড়িয়ে পড়ে। এমন সকালে আলস্য জড়িয়ে শুয়ে থাকতে ভালো লাগে।
প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীসবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সম্প্রীতির ঈদ যখন রাজনৈতিক সম্পর্কের সূচনা ঘটায়দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মসংযম এবং কঠোর ইবাদতের পর ঈদুল ফিতর আমাদের জীবনের জন্য এক আনন্দগঘন দিন। এটি কেবল একটি ধর্মীয় উৎসব নয়, বরং ত্যাগের মহিমায় উদ্ভাসিত মানবতার জয়গান। বাংলাদেশের প্রেক্ষাপটে ঈদ কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি একটি গভীর সামাজিক ও রাজনৈতিক সন্ধিক্ষণ।
প্রধানমন্ত্রীর সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার(২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় হয়।
রাজধানীতে ঈদ আনন্দ মিছিলপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য ‘ঈদ আনন্দ মিছিল’ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটির নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রাজারবাগে ঈদের নামাজ পড়লেন আইজিপিযথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
দেশ ঠিক রাখতে দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে: আইনমন্ত্রীআইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সব ধরনের দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। আমরা সমস্ত দুর্বৃত্তায়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছি।’
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জাতীয় ঈদগাহে মুসল্লিদের নামাজ আদায়সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়। এই বৈরী আবহাওয়া উপেক্ষা করে রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতে অংশ নিতে মুসল্লিদের ঢল নামে। আজ শনিবার (২১ মার্চ) সকাল ৮টা ৩০ মিনিটে এখানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
সালামির সেকাল-একাল: আজকের গ্রহীতাই আগামীর দাতাআজ ঈদ। গতকাল রাত থেকে ফোনে টুংটাং শব্দ শুরু হয়ে গেছে অনেকের। আমার ইনবক্স ভরে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের জুনিয়র আর কাজিনদের পাঠানো ‘ঈদ মুবারক’ মেসেজ। ভাবছেন, এ তো আনন্দের ব্যাপার! কিন্তু এখানে লুকিয়ে আছে অন্য রহস্য।
বগুড়ায় ঈদগাহ মাঠে নামাজ পড়লেন মুশফিকুর রহিমবগুড়ায় ঈদগাহ মাঠে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান কূটনীতিক ও শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। আজ শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।
বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমের ঈদের ৫ জামাতে মুসল্লিদের ঢলগুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ঈদুল ফিতরের ৫টি জামাতে মুসল্লিদের ঢল নামে। বড়দের সঙ্গে ঈদ জামাতে এসেছিল শিশুরাও।
স্মৃতিনব্বইয়ের দশকে গ্রামের শিশুদের ঈদআমাদের বাড়িতে বিদ্যুৎ সংযোগ এলো ২০০৩ সালে। তখন আমার হাইস্কুল যাত্রা শেষের দিকে। কৈশোরের ওই সময়টার আগ পর্যন্ত আমাদের, মানে আমাদের একান্নবর্তী পরিবারের ভাই-বোনদের ঈদ অভিজ্ঞতা খানিকটা অন্যরকম। স্মৃতি হাতড়ে যা মেলে, তা এ নিমিষেই গল্প করা সম্ভব। তবে সেই আবেগ হয়তো আরব্য রজনীর গল্পের চেয়েও টানটান।
বিদ্বেষ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জামায়াতের আমিরজামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘হিংসা বিদ্বেষ ভুলে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’