সুরক্ষার জন্য বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির ছাড়বে ভারতবাংলাদেশ সীমান্ত সুরক্ষিত করতে ১৭৫ কিলোমিটার দীর্ঘ নদীপথ ও জলাভূমিতে সাপ এবং কুমিরের মতো প্রাণী ছাড়ার কথা ভাবছে ভারত। দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়েছে।
মানিকগঞ্জে গুলি করে বালুমহালের ম্যানেজারকে হত্যামানিকগঞ্জের শিবালয়ের চরে গুলি করে মিরাজ হোসেনকে (৪০) হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়ার যমুনা নদীর চরের এই ঘটনায় আরেকজন আহত হয়েছেন।
গাজীপুরে শিশুপুত্রকে নিয়ে ট্রেনের নিচে মায়ের ঝাঁপগাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে শিশুপুত্রকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছেন মিতি রানী দাস (৩৯)। শুক্রবার (৩ এপ্রিল) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ঢাকা-ময়মনসিংহ রেলপথের রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ আউটার সিগনালে এ ঘটনা ঘটে।
ইরানের চার শর্ত: চুক্তির দরকষাকষি নাকি অবাস্তব দাবি?মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতির অস্থিতিশীল প্রেক্ষাপটে এই শর্তগুলো আদৌ কি বাস্তবে রূপ নেবে কিংবা রূপ না নিলে যুদ্ধ পরিস্থিতি কোনো দিকে যাবে, তা নিয়ে বিশ্লেষকেরা নিশ্চিত নন। ইরানের এই চার শর্ত পূরণ করা সম্ভব কি না, তা বুঝতে হলে শর্তগুলোর গভীরতা এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এগুলো মেনে নেবে কি না, তা বিশ্লেষণ
জাইমাকে সঙ্গে নিয়ে প্রেক্ষাগৃহে প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখেছেন। শুক্রবার সন্ধ্যায় ধানমন্ডির ‘সীমান্ত সম্ভার’ সিনেমা হলে গিয়ে তাঁরা চলচ্চিত্রটি উপভোগ করেন।
ইরান যুদ্ধতেলের পাম্প নয়, ধাক্কা লাগবে খাবারের টেবিলেযুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের জেরে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল একপ্রকার থমকে গেছে। একসময় প্রতিদিন এই পথ দিয়ে ১০০টি জাহাজ পার হতো, এখন হাতেগোনা কয়েকটি মাত্র যেতে পারছে।
ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনেরময়মনসিংহের গফরগাঁওয়ে একটি পুরাতন ঘরের টিনের বেড়া মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে। তাদের বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরেকজন। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ৩টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামে এই ঘটনা ঘটে।
ইসরায়েলি হামলায় শিশুদের স্বর্গে আর কিছুই নেইইরানের ‘হোনিয়াক মিউজিক একাডেমি’র ঘরগুলো একসময় সেতারের ঝংকার আর সন্তুরের মিষ্টি সুরে মুখরিত থাকত। ইরানি সংগীতশিল্পী হামিদরেজা আফরিদেহ এবং তাঁর স্ত্রী শায়দা এবাদতদোস্তের ১৫ বছরের পরিশ্রমের ফসল এই একাডেমি।
বিদ্যুতের মূল্য নির্ধারণে অসংগতি: জনস্বার্থে স্বাধীন ব্যয় নিরীক্ষা অপরিহার্যপ্রশাসনিক ক্ষমতা কিংবা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে জনগণের ওপর আর্থিক বোঝা চাপানো গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক চেতনার পরিপন্থী। বাংলাদেশে একাধিকবার বিদ্যুতের মূল্য নির্ধারণ ও পুনর্নির্ধারণ হয়েছে।
বাহরাইন থেকে তারেকের মরদেহ দেশে পৌঁছেছেবাহরাইনে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি এস এম তারেকের মরদেহ দেশে পৌঁছেছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে গালফ এয়ারের একটি ফ্লাইটে (জিএফ-২২৫০) তাঁর মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
হার্ট ভালো রাখতে খাদ্যাভ্যাসে আনুন এই ৪ পরিবর্তনখাদ্য তালিকা থেকে পছন্দের সব খাবার একেবারে ছেঁটে ফেলার দরকার নেই। বরং ফাইবার, উদ্ভিজ্জ প্রোটিন, ভালো চর্বি এবং নানা রঙের ফল-সবজি প্রতিদিনের খাবারে বেশি করে যুক্ত করা হার্ট সুস্থ রাখায় কার্যকর হতে পারে।
জ্বালানি নেই অনেক পাম্পে, রেশনিংয়ে ক্ষোভরাজধানীর অনেক পাম্পে মিলছে না জ্বালানি তেল। যে পাম্পগুলোতে মিলেছে, সেগুলোতেও রেশনিং করা হচ্ছে। অপেক্ষা করে চাহিদামতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা।
বিপ্লবের হাতিয়ার শাণিত করতে বললেন জামায়াত আমিরবিপ্লবের হাতিয়ার আবারও শানিত করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তরুণদের উদ্দেশে তিনি বলেন, জনগণের হাতে তাদের ন্যায্য অধিকার তুলে না দেওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখতে ১১-দলীয় নির্বাচনী ঐক্য।
খোলা চিঠিতে পেজেশকিয়ানইরান অভিযান মার্কিনিদের কি স্বার্থরক্ষা করছেট্রাম্প প্রশাসনের ইরান অভিযান কি আদতে মার্কিন জনগণের স্বার্থ রক্ষা করছে? এই প্রশ্ন তুলে যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের উদ্দেশে এক খোলা চিঠি লিখেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বুধবার (১ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এই চিঠি পোস্ট করেন তিনি।
ইরান ইস্যুতে ঢাবিতে আলোচনা শনিবারইরান ইস্যু এবং বর্তমান বৈশ্বিক রাজনীতি নিয়ে দিনব্যাপী বিশেষ আলোচনা সভার আয়োজন করেছে বুদ্ধিবৃত্তিক প্ল্যাটফর্ম ‘ভাববৈঠকি’। শনিবার (৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে ‘সাম্রাজ্যবাদী-জায়নবাদী আগ্রাসন এবং ইরানের প্রতিরোধ যুদ্ধকৌশল’ শীর্ষক এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
বিচার বিভাগ সংস্কার অধ্যাদেশ বাতিলের সুপারিশে টিআইবির উদ্বেগবিচার বিভাগের স্বাধীনতা এবং মানবাধিকার সুরক্ষা সংক্রান্ত তিনটি অধ্যাদেশ বাতিল ও স্থগিতের সুপারিশে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। এই অধ্যাদেশগুলোকে কোনো ধরনের পরিবর্তন ছাড়াই অবিলম্বে বিল আকারে সংসদে উত্থাপন করে আইনে পরিণত করার দাবি জানিয়েছে সংস্থাটি।
এনসিপি থেকে আরজু আহমাদের পদত্যাগজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্যসহ দলের সব ধরনের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন আরজু আহমাদ। ব্যক্তিগত কারণ ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।