উপদেষ্টাদের সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে: সৈয়দা রিজওয়ানা হাসানসরকার চালাতে গিয়ে সারাদিন ফাইল ও ফোনের ভিড়ে উপদেষ্টাদের পড়ার সময় নেই। ফলে তাঁদের সৃজনশীলতা হারিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান।
ফোক থেকে হিপ-হপ: যুগে যুগে দেশে দেশে প্রতিবাদের গানগান শুধু বিনোদনের জন্য নয়। যুগে যুগে, দেশে দেশে গান হয়ে উঠেছে প্রতিবাদের ভাষা। ফোক থেকে হিপ-হপ, গণসংগীত থেকে রক—অন্যায়, বৈষম্য আর দমননীতির বিরুদ্ধে মানুষের কণ্ঠস্বর বহন করেছে সুর। যখন কথা বলার পথ রুদ্ধ হয়েছে, তখন গানই জ্বালিয়েছে প্রতিরোধের আগুন, একত্র করেছে ভিন্ন মানুষকে একই লড়াইয়ে।
মাকামের সংবাদ সম্মেলনএক বছরে ৯৭ মাজারে হামলা, আহত ৪৬৮ নিহত ৩সারাদেশে গত গত এক বছরে ৯৭টি মাজারে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় ৪৬৮ জন আহত এবং অন্তত ৩ জন নিহত হয়েছেন।
সাংবাদিকদের পেশাদারত্বের বিষয়ে আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টাসাংবাদিকদের পেশাদারত্বের বিষয়ে আপসহীন হওয়ার এবং কোনো অবস্থাতেই আর দলীয় লেজুড়বৃত্তি না করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
ইসিতে এনসিপিস্থানীয় প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগদেশজুড়ে নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) কাছে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। অনেক জায়গায় স্থানীয় প্রশাসন ও পুলিশ হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করে দলটি।
বিএনপি নেতা গ্রেপ্তারের দাবিতে ভাইরাল ফটোকার্ডটি ভুয়াসম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ফটোকার্ড ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ওই ফটোকার্ডে দাবি করা হয়, বাসায় কাজের মেয়েকে ধর্ষণের অভিযোগে একজন বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছেন।
অপতথ্য রুখতে মিডিয়া লিটারেসি ও প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর তাগিদতথ্যের প্রাচুর্য নয়, বরং সত্যের অভাবই এই সময়ের গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, অপতথ্য রুখতে এখন মিডিয়া লিটারেসি প্রয়োজন।
গণমাধ্যম কমিশন ২০২৬-এ কী আছে, আপত্তি কোথায়অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষে এসে বাংলাদেশের গণমাধ্যম ও তথ্য প্রবাহের জগতে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। গত ২৮ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ‘জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া জনসম্মক্ষে প্রকাশ করেছে।
চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না সরকার: নৌ-উপদেষ্টাসরকার চট্টগ্রাম বন্দর নিয়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ করবে না বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
ইনক্লুসিভ বাংলাদেশবহুত্ববাদ ও বৈচিত্র্যের ঐক্য থেকে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের সন্ধানেইতিহাসের চাকা যখন প্রবল বেগে ঘোরে, তখন কিছু পুরোনো শব্দ নতুন অর্থ নিয়ে আবির্ভূত হয়। ২০২৪ সালের জুলাই–আগস্টের সেই রক্তঝরা দিনগুলো বাংলাদেশের রাজনৈতিক ব্যাকরণই পাল্টে দিয়েছে।
গণমাধ্যম অধ্যাদেশ সরকারের ‘বিদায়ী পরিহাস’: টিআইবিঅন্তর্বর্তী সরকারের আমলে বাংলাদেশের গণমাধ্যম আরও বেশি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা—দুই ক্ষেত্রেই পরিস্থিতি আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছে সংস্থাটি।
রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়াই জুলাই সনদের লক্ষ্য: আলী রীয়াজঅন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, লাগামহীন ক্ষমতার অপব্যবহার বন্ধ করে রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই জুলাই সনদ প্রণীত হয়েছে। তাই এ সনদে থাকা পরিবর্তনের বার্তা দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
মব সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে প্রভাব পড়বে: ইফতেখারুজ্জামানমব সহিংসতা নিয়ে উদ্বেগ জানিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, ‘সরকার মব সহিংসতা নিয়ন্ত্রণে আনতে না পারলে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে এর প্রভাব পড়বে।’
তরুণ ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় জাইমা রহমানতরুণ ভোটারদের সঙ্গে চায়ের আড্ডায় যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান।
ফ্যাসিবাদ ও ফ্যাসিস্ট‘বাংলাদেশ ২.০’-এ ‘জুলিয়াস সিজারের’ ক্যাসিয়াস১৫৯৯ সাল। বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র লিখলেন রোমের বিখ্যাত বীর জুলিয়াস সিজারের মৃত্যুকে কেন্দ্র করে নাটক ‘জুলিয়াস সিজার’। তৎকালীন রোমান রাষ্ট্রব্যবস্থা ও ক্ষমতার দ্বন্দ্বকে তুলে ধরতে মূলত রাজনৈতিক-ঐতিহাসিক এই নাটকটির বিশ্বসাহিত্যে অবদান রয়েছে।
গৃহকর্মী নির্যাতন মামলায় বিমানের এমডি গ্রেপ্তাররাজধানীর উত্তরায় গৃহকর্মী নির্যাতনের অভিযোগে করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মো. শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাঁর স্ত্রীসহ আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম ও আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে: প্রেস সচিবভারতীয় সংবাদমাধ্যম এবং আওয়ামী লীগ প্রতিনিয়ত অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ভারতের অনেক পত্রিকা কখনোই বাংলাদেশ নিয়ে সঠিক তথ্য দেয়নি। আনন্দবাজারের মতো বড় পত্রিকাও মিথ্যা তথ্য দিয়েছে; অথচ তারা ভারতে সর্বাধিক পঠিত বাংলা পত্রিকা।