ইরানে গুলিতে নিহত ২ শতাধিক: টাইম ম্যাগাজিনইরানে সরকারবিরোধী বিক্ষোভ ক্রমশ তীব্র আকার ধারণ করছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশের বিভিন্ন প্রান্তে হওয়া বিক্ষোভে সরকারি বাহিনী গুলি ছুড়েছে। এতে অন্তত ২১৭ জন আন্দোলনকারী নিহত হয়েছেন।
বিক্ষোভকারীরা ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছেন: খামেনিইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বিক্ষোভকারীদের ‘সমস্যা সৃষ্টিকারী’ আখ্যা দিয়েছেন এবং তাঁরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন।
এক দিনেই ইরানের বিপ্লবী গার্ডের ৮ সদস্য নিহতসরকারবিরোধী তীব্র আন্দোলনে জ্বলছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। সহিংস বিক্ষোভ সামলাতে গিয়ে এলিট ফোর্স বিপ্লবী গার্ডের আট সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিক্ষোভ চলাকালে সহিংসতায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫ আপিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন আলমবিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলম। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিতনির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন।
পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যাপটুয়াখালীতে দিনমজুর মো.বশির শরীফকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রাম থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমানবাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পদটি শূন্য হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তিনি এ দায়িত্ব পেলেন।
তারেক রহমানের সঙ্গে একদিনে তিন দেশের কূটনীতিকের সাক্ষাৎবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিন দেশের কূটনীতিক সাক্ষাৎ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল থেকে রাজধানীর গুলশানে অবস্থিত চেয়ারপারসনের কার্যালয়ে পৃথক তিনটি বৈঠকে করেন পাকিস্থান, জার্মানি ও অস্ট্রেলিয়ার কূটনীতিকেরা।
নির্বাচনে এনসিপির ৩১ সদস্যের কমিটি, নেতৃত্বে আসিফ-মনিরাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ‘কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি’ পুনর্গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
আপিল শুনানিকালে কক্ষে তিনজনের বেশি প্রবেশে নিষেধাজ্ঞাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিকালে কক্ষে অতিরিক্ত লোকজনের প্রবেশ সীমিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি আপিলের ক্ষেত্রে আবেদনকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি ব্যক্তি শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না।
এপিজেনেটিক্সজিন শুধু সম্ভাবনা, সিদ্ধান্ত নেয় আপনার জীবনযাপনজন্মের পর থেকেই আমরা একটা কথা শুনতে শুনতে বড় হই। আমাদের উচ্চতা কেমন হবে, গায়ের রং কী হবে বা ভবিষ্যতে কোন অসুখ আমাদের ভোগাবে তা সব লেখা আছে জিনে। বহু বছর ধরে বিজ্ঞান আমাদের এই ধারণাটাই দিয়ে এসেছে। কিন্তু ‘এপিজেনেটিক্স’ সেই পুরোনো বিশ্বাসের ভিত নাড়িয়ে দিয়েছে। জিন আমাদের সম্ভাবনার কথা বলে।
ফেনী জেনারেল হাসপাতালে ওটির পাশেই ‘রান্নাঘর’, তদন্ত কমিটি গঠন২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে দুই বছর ধরে রান্নাবান্না চলছে। এখানে প্রসূতিদের অপারেশন হলেও কিছু সিনিয়র স্টাফ নার্স থিয়েটারের কক্ষ রান্নাঘর ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার করছেন দীর্ঘদিন দিন।
ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের জামায়াত প্রার্থীর বিরুদ্ধে এনসিপির আপিলজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর মধ্যে আসন সমঝোতার আলোচনার মধ্যেই ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে নতুন মেরুকরণ দেখা দিয়েছে
হলফনামায় মিথ্যা তথ্য, আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের আপিলহলফনামায় দ্বৈত নাগরিকত্ব ও মামলার বিষয়ে মিথ্যা তথ্য প্রদান এবং তথ্য গোপনের অভিযোগে ফেনী-৩ (দাগনভূঁইয়া–সোনাগাজী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন আপিল করা হয়েছে।
খামেনি দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন, দাবি ট্রাম্পেরইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান অগ্রগতি নেই: জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিদেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ও এখনো মানুষ হত্যার ঘটনা ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি।