হলফনামায় মিথ্যা তথ্য, আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়ন বাতিলের আপিলহলফনামায় দ্বৈত নাগরিকত্ব ও মামলার বিষয়ে মিথ্যা তথ্য প্রদান এবং তথ্য গোপনের অভিযোগে ফেনী-৩ (দাগনভূঁইয়া–সোনাগাজী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে নির্বাচন আপিল করা হয়েছে।
খামেনি দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন, দাবি ট্রাম্পেরইরানজুড়ে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের মুখে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান অগ্রগতি নেই: জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটিদেশে সন্ত্রাস নির্মূলে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই ও এখনো মানুষ হত্যার ঘটনা ঘটছে বলে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি।
শৈত্যপ্রবাহ: কী, কখন ও কেন হয়দেশের ২০ জেলায় আজ বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। শৈত্যপ্রবাহ কী, এটি কখন হয় ও কতদিন থাকে? বাংলাদেশের কোন অঞ্চলে শৈত্যপ্রবাহ হয় ও কেন হয়?
সিরিয়া কি আর কখনো এক হতে পারবেসিরিয়া কি তবে খণ্ডবিখণ্ড হওয়ার পথে? উপকূলীয় এলাকা থেকে শুরু করে সুওয়াইদা—সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলগুলোতে বাড়তে থাকা অসন্তোষ ও ইসরায়েলি হস্তক্ষেপের আশঙ্কা দেশটির ভৌগোলিক অখণ্ডতাকে এক চরম চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। একতার সুতো এখন চরম অনিশ্চয়তায় দুলছে।
যশোরে গরুর গাড়ির দৌড় দেখতে হাজারো মানুষের ঢলশুক্রবার বিকালে যশোর সদর উপজেলার পাচবাড়িয়া গ্রামে এই ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা আয়োজন করে গ্রামবাসী। আয়োজকরা জানান, এই গ্রামে অন্তত দুই যুগ ধরে ঐতিহ্যবাহী এই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে।
যশোরে শৈত্যপ্রবাহে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, হাসপাতালে রোগীর ভিড়যশোরে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে শীতজনিত ও ফুসফুসের সংক্রমণে অন্তত ১০ জন মারা গেছেন। বৃহস্পতিবার থেকে শুক্রবার (৯ জানুয়ারি) সকালের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে।
জাজিরায় ককটেল বিস্ফোরণ: ৫৩ জনের বিরুদ্ধে পুলিশের মামলাশরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।
ফেসবুকে বন্যপ্রাণীর বিজ্ঞাপন ও নিষ্ঠুরতার ভিডিও নিষিদ্ধসামাজিক যোগাযোগমাধ্যমে বন্য প্রাণীর বিজ্ঞাপন প্রচার ও নিষ্ঠুর আচরণের ভিডিও প্রকাশ নিষিদ্ধ করে বন্যপ্রাণী সুরক্ষায় ‘বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেছে সরকার। গত বুধবার (৭ জানুয়ারি) এই অধ্যাদেশ গেজেট আকারে প্রকাশিত হয়েছে।
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নির্বাচনী সমঝোতা, শীর্ষ নেতাদের পদত্যাগ-অব্যাহতি: কী চলছে গণঅধিকার পরিষদেআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে গণঅধিকার পরিষদের (জিওপি) শীর্ষ নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বিএনপির সঙ্গে মাত্র একটি আসনে সমঝোতা হয়েছে দলটির। এতে দলের ভেতরেই দুই পক্ষে অবস্থান এখন স্পষ্ট।
ইরান কি বিক্ষোভের জোয়ার থামাতে পারবে?বিপ্লবী সরকারগুলো প্রায়শই তাদের নিজেদের বিজয়ের শিক্ষা ভুলে যায়। শুরুর দিকের সেই অগ্নিঝরা বিপ্লবীদের বয়স বাড়ে। তখন নতুন প্রজন্ম পুরো ব্যবস্থাতে কিছুটা অদলবদল আনতে চায়। তারা মতাদর্শের কঠোর বাঁধনগুলো আলগা করতে চায়।
পরিবেশ, জীববৈচিত্র্য ও নদী রক্ষায় ধারাবাহিকতা প্রয়োজন : রিজওয়ানা হাসানপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য এবং বন ও নদী রক্ষায় কাজের ধারাবাহিকতা প্রয়োজন।
তুরাগে ক্ষতিগ্রস্ত পাইপে পানি, রাজধানীতে গ্যাস সরবরাহ ব্যাহতগত কয়েক দিন ধরে রাজধানী ঢাকায় গ্যাসের চাপ কম। এতে মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
ট্রাম্পকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ খামেনিরযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানে চলমান বিক্ষোভ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তার জবাবে শুক্রবার (৯ জানুয়ারি) তিনি এ মন্তব্য করেন।
নাগরিক সেবা বাস্তবায়নে উদ্যোক্তারাই মূল চালিকাশক্তি: ফয়েজ আহমদ তৈয়্যবনাগরিক সেবা বাস্তবায়নে মাঠপর্যায়ের উদ্যোক্তারাই মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, সরকারি সেবায় নাগরিকদের প্রবেশাধিকার সহজ করা ও দীর্ঘদিনের ভোগান্তি কমানোই সরকারের লক্ষ্য।
জাজিরায় ককটেল বিস্ফোরণ: বোমা তৈরির বিপুল উপকরণ উদ্ধারশরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় হাত বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।