জকসু ভোট গণনা স্থগিতজগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা স্থগিত রয়েছে। ওএমআর মেশিনে কারিগরি সমস্যার কারণে সাময়িকভাবে গণনা স্থগিত করা হয়েছে।
আল-জাজিরার বিশ্লেষণঢাকা-দিল্লি সম্পর্কে নয়া সমীকরণ: ঐতিহাসিক অবিশ্বাস থেকে আস্থার সন্ধানেরাজনীতির দৃশ্যপটে প্রায়ই নতুন মোড় আসে, কখনো নিঃশব্দে, কখনো সশব্দে। ঢাকা ও দিল্লির সম্পর্কটাও ঠিক তেমনই এক বাঁকবদলের মুখোমুখি দাঁড়িয়ে আছে। গত ৩১ ডিসেম্বর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে তারেক রহমানের যে বৈঠক হয়েছে, তা কেবল কূটনৈতিক শিষ্টাচারের মোড়কে ঢাকা কোনো অনুষ্ঠান ছিল না।
নেসলের কিটক্যাট ‘মানহীন’, মামলার পর তুঙ্গে বিতর্কবাংলাদেশেও বিতর্কে জড়াল সুইজারল্যান্ডের বহুজাতিক খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান নেসলে। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মানদণ্ডে প্রতিষ্ঠানটির জনপ্রিয় কিটক্যাটকে (চকলেট কোটেড ওয়েফার) ‘মানহীন’ দাবি করে মামলা হয়েছে। এরপর বিষয়টি নিয়ে বিতর্ক বাড়ছে।
সেন্টমার্টিন মাস্টারপ্ল্যানে পর্যটনের চেয়ে সংরক্ষণ জরুরি: রিজওয়ানা হাসানসেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যানে পর্যটনের চেয়ে সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এই দ্বীপকে বাঁচাতে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করতে হবে।
পোস্টাল ভোটের নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটারত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটের জন্য ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন ভোটার নিবন্ধন করেছেন। গতকাল সোমবার (৫ জানুয়ারি) ছিল নিবন্ধনের শেষ দিন। মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশন (ইসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধিদের বৈঠকপাঠাবে নির্বাচনী পর্যবেক্ষক, জানতে চায় পরবর্তী পরিকল্পনাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। এ ছাড়াও আগামী নির্বাচন এবং নির্বাচন পরবর্তী বিএনপির উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চেয়েছে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
এ আর রহমান যে গানটি অন্য সিনেমার জন্য বানিয়েছিলেন, সেটিই এনে দেয় অস্কারনব্বই দশকের জনপ্রিয় ‘ছাইয়্যা ছাইয়্যা’ গানের সঙ্গে গলা মেলায়নি এমন সিনেমাপ্রেমী খুব কম পাওয়া যাবে। শুধু তাই নয়, ‘তাল সে তাল মিলা’, ‘মাসাক্কালি’ বা ‘তেরে বিনা’-এর মতো অনেক জনপ্রিয় গান হয়ত আমাদের প্লে-লিস্টেই রয়েছে।
১১ দলীয় জোটের পক্ষে থাকার আহ্বান নাহিদ ইসলামেরআসন ভাগাভাগি নিয়ে নানা গুঞ্জনের মধ্যেই ১১ দলীয় জোটের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি গণভোটে ‘হ্যাঁ’ এবং স্বৈরাচারকে ‘না’ বলার ডাক দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দুই দিনে ইসিতে আপিল ১৬৪ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল জমা পড়েছে। এ নিয়ে গত দুই দিনে মোট ১৬৪ জন প্রার্থী আপিল করেছেন।
মাদুরোকে আটক ও সাম্রাজ্যবাদের প্রত্যাবর্তনভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে ‘আটক’ করেছে যুক্তরাষ্ট্র। এই ঘটনার প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্ব উল্লাসে মেতেছে। তাদের দাবি, অত্যাচারী শাসকের পতন ঘটিয়ে ‘গণতন্ত্র’ উদ্ধার করা হয়েছে।
ঢাকায় জ্বলছে না গ্যাসের চুলা, ভিড় রেস্তোরাঁয়রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাসসংকট দেখা দিয়েছে। দৈনিক কয়েক ঘণ্টা গ্যাস পাওয়া যায়। তা-ও সেটা গভীর রাতে। ফলে, বাসাবাড়িতে রান্না ঘিরে বিপাকে পড়েছেন রাজধানীর সাধারণ মানুষ। কিনে খেতে হচ্ছে রেস্তোরাঁ থেকে।
বাংলা চলচ্চিত্রের প্রথম বাঙালি মুসলিম অভিনেত্রীকে কি মনে রেখেছিবাংলা চলচ্চিত্রের প্রথম মুসলিম অভিনেত্রী বনানী চৌধুরী। আজকের অনেক জনপ্রিয় অভিনেত্রীর জন্য তিনি তৈরি করে দিয়ে গেছেন মসৃণ পথ। কিন্তু আমরা ক’জনই বা আজ তাঁর এই অবদান মনে রাখি?
শাহজালাল ফার্টিলাইজারের অর্থ আত্মসাৎ: সাবেক হিসাব প্রধান ইকবালের ১২ ফ্ল্যাট ও ৯১ গাড়ি জব্দবাংলাদেশ রাসায়নিক শিল্প করপোরেশনের (বিসিআইসি) শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের অর্থ আত্মসাৎ করে গড়ে তোলা বিপুল সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। প্রকল্পের সাবেক হিসাব বিভাগের প্রধান খোন্দকার মুহাম্মদ ইকবালের ১২টি ফ্ল্যাট ও ৯১টি গাড়ি জব্দ করা হয়েছে।
হাদি হত্যা ওয়ার্ড কাউন্সিলরের নির্দেশে, চার্জশিটে ১৭ নামইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ১৭ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
ইসির আচরণে পক্ষপাতিত্ব, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায় এনসিপিনির্বাচন কমিশনের (ইসি) আচরণ ও মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচন নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলছে, একই ধরনের ত্রুটির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন প্রার্থীর জন্য ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা প্রশাসনের একতরফা আচরণের ইঙ্গিত।
আসিফ মাহমুদের তদারকিতে এনসিপির ৭ ইউনিটআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কাঠামোতে বড় ধরনের পরিবর্তন এনেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ইউপি সদস্যের বাড়িতে বিরল প্রজাতির ভালুক-হরিণখাগড়াছড়ি সদরে সাবেক ইউনিয়ন পরিষদের এক সদস্যের বাড়ি থেকে বিরল প্রজাতির এশীয় কালো ভালুক, ছয়টি মায়া হরিণ ও দুটি বানর উদ্ধার করেছে বন বিভাগ।