হাইকোর্টে জামিন পেলেন ইমিথানার সামনে ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
অস্ত্র, গুলি, ড্রোনসহ উগ্রবাদী সংগঠনের ৪ সক্রিয় সদস্য গ্রেপ্তাররাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-রমনা বিভাগ।
রাউজানে যুবদলকর্মীকে গুলি করে হত্যাচট্টগ্রামের রাউজানে যুবদলের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শমসেরপাড়ার সড়কে এ ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তনু হত্যাকাণ্ড: রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য কারাগারেকুমিল্লায় কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর গ্রেপ্তার সাবেক সেনা সদস্য হাফিজুর রহমানকে তিনদিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৫ এপ্রিল) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আমান এই আদেশ দেন।
যশোরে বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গৃহবধূর বিরুদ্ধে হত্যার অভিযোগযশোরে গৃহবধূর বিরুদ্ধে তাঁর শাশুড়ি সকিনা বেগমকে (৬০) হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে শহরের বেজপাড়া মেইন রোড এলাকার বাসা থেকে ওই বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অভিযুক্ত গৃহবধূ মরিয়ম খাতুনকে পুলিশ হেফাজতে নিয়েছে।
সম্মিলিত প্রচেষ্টায় পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান আইজিপিরবাংলাদেশ পুলিশের ভাবমূর্তি শক্তিশালী ও জনবান্ধব করতে প্রতিটি সদস্যকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন এবং সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
ঢাকা বার নির্বাচন: ইসি গঠন নিয়ে সবুজ প্যানেলের আপত্তিঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) আসন্ন নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন গঠনে সমতা না থাকার অভিযোগ তুলেছে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ‘সবুজ প্যানেল’।
জুলাই আন্দোলনে লুট হওয়া অস্ত্র উদ্ধারে হাইকোর্টের রুলজুলাই অভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যালয় থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে কেন পদক্ষেপ নেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিতমক্কেলের সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগের ‘প্রাথমিক সত্যতা মেলায়’ সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাসদার হোসেনের আইন পেশার সনদ সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল।
বার কাউন্সিল পরীক্ষায় বৈষম্য দূর করার তাগিদ আইনমন্ত্রীরবার কাউন্সিল পরীক্ষার সংস্কার ও অ্যাটর্নি জেনারেল অফিসের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ।
নতুন আইনে লুটেরাদের পুনর্বাসনের উদ্যোগে টিআইবির উদ্বেগব্যাংক রেজল্যুশন আইনের আওতায় দুর্বল ব্যাংকের মালিকদের দায়মুক্তি দেওয়াকে আত্মঘাতী বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি বলছে, পুরোনো শেয়ারধারীদের জবাবদিহি ছাড়াই মালিকানায় ফেরার সুযোগ দেওয়া দুর্নীতি ও লুটপাটকে আরও উৎসাহিত করবে।
জামিনে মুক্ত সাবেক স্পিকার শিরীন শারমিনজাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি।
সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জামিনজুলাই আন্দোলনের সময় সংঘটিত আশরাফুল হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জামিন দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এ আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আশরাফুল আলম।
কক্সবাজারে নারীর মাথাবিহীন মরদেহ উদ্ধারকক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নে এক নারীর মাথাবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির হাতের কবজিও বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এ ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
উজানে একতরফা বাঁধ নির্মাণের বৈধতা: ফারাক্কা ব্যারাজের প্রেক্ষাপটদক্ষিণ এশিয়ায় খুব কম জলসম্পদ অবকাঠামোই ফারাক্কা বাঁধের মতো দীর্ঘস্থায়ী ও বিতর্কিত প্রভাব সৃষ্টি করেছে। ভারতের একটি জাতীয় উন্নয়ন প্রকল্প হিসেবে পরিকল্পিত এই বাঁধটি ধারাবাহিকভাবে বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বৈধতা, পরিবেশগত নিরাপত্তা এবং মানবকল্যাণ সংশ্লিষ্ট গুরুতর সমস্যা উত্থাপন করে এসেছে।
তামাক নিয়ন্ত্রণ আইন পাসের দাবি হার্ট ফাউন্ডেশনের, চিফ হুইপের আশ্বাসতামাক নিয়ন্ত্রণ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-কে দ্রুত আইনে রূপান্তরের দাবি জানিয়েছে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই দাবি জানায় ফাউন্ডেশনের প্রতিনিধি দল।
সংসদে আরপিও সংশোধনী বিল ২০২৬ পাসনির্বাচন পরিচালনার আইন ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডার, ১৯৭২’ (আরপিও) সংশোধন করা হয়েছে। এই লক্ষ্যে জাতীয় সংসদে ‘রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল (সংশোধন) বিল-২০২৬’ পাস হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সংসদে এই বিল কণ্ঠভোটে গৃহীত হয়।