জামিন নামঞ্জুর, তবে সন্তান প্রসবকালে স্ত্রীর পাশে থাকার অনুমতি পেলেন সাবেক র্যাব কর্মকর্তার্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা ও র্যাবের গোয়েন্দা শাখার সাবেক পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মশিউর রহমান জুয়েলের জামিন নামঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
ব্যাংকিং খাতের শৃঙ্খলায় অধ্যাদেশ হচ্ছে আইনব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে এবং সংকটাপন্ন পাঁচটি ব্যাংকের একীভূতকরণ প্রক্রিয়াকে একটি স্থায়ী আইনি ভিত্তি দিতে বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে সরকার।
মানবতাবিরোধী অপরাধ: ইনুর মামলা পুনর্তদন্ত ও সাক্ষী তলবের আবেদন খারিজচব্বিশের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর পুনর্তদন্ত (রি-ইনভেস্টিগেশন) ও সাক্ষী তলবের (রিকল) আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
সাবেক মন্ত্রী কামরুলের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ ট্রাইব্যুনালেরউন্নত চিকিৎসার নির্দেশনা চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে কারাবন্দি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের স্বাস্থ্য পরীক্ষা করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
গণভোট বাতিল হলে সংসদের বৈধতাই প্রশ্নে পড়তে পারে: শিশির মনিরগণভোট বাতিল হলে নির্বাচিত সংসদ আইনগত হুমকির মুখে পড়বে বলে মনে করেন জামায়াতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদের সদস্য ও আইনজীবী শিশির মনির। তিনি দাবি করেছেন, স্বয়ংক্রিয়ভাবে গণভোট বাতিলের কোনো সুযোগ নেই।
হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তারপ্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক, সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রাজনৈতিক আদর্শের ঊর্ধ্বে থেকে কাজ করার প্রতিশ্রুতি নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেলেরসদ্য নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, তাঁর নিজস্ব রাজনৈতিক আদর্শ থাকলেও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রে তা কোনো প্রভাব ফেলবে না।
১৮৮৫ সালের ফেরি আইন মানলে কি দুর্ঘটনা এড়ানো যেতপ্রশ্ন উঠছে—ফেরিঘাটে এত মানুষের প্রাণহানির দায় কার? ঘাট কর্তৃপক্ষ, বাসের চালক, নাকি প্রচলিত আইনের প্রয়োগহীনতা?
শিশু-তথ্য সংগ্রহের ব্যবসাবাংলাদেশের তথ্য সুরক্ষা আইন কেন মেটার গলার কাঁটা?বাংলাদেশে ডিজিটাল শাসনের পথচলা এক সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। আর এর অন্যতম ভিত্তি ব্যক্তিগত তথ্য সুরক্ষা অধ্যাদেশ (পিডিপিও) ২০২৫ এবং পরবর্তী ২০২৬ সালের সংশোধনী অধ্যাদেশ জারি।
সুপ্রিম কোর্টে সাংবাদিকদের প্রবেশে বাধা: সংবিধানের লঙ্ঘন বলছে আইনি পর্যালোচনাসুপ্রিম কোর্টের আপিল বিভাগে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে সাংবাদিকদের প্রবেশে সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে দেশের ‘বিদ্যমান আইন, বিচারিক নজির এবং সংবিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ’ বলে আখ্যায়িত করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে সংকট: জ্বালানি নিরাপত্তায় ৪-৬ মাসের তেলের রিজার্ভ নিশ্চিতে আইনি নোটিশমধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় (সাপ্লাই চেইন) সম্ভাব্য বিঘ্ন ঘটার ঝুঁকি থেকে দেশের অর্থনীতি ও জাতীয় জ্বালানি নিরাপত্তা রক্ষায় সরকারকে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।
অপহৃত ব্যবসায়ীকে ৯ দিন পর পাওয়া গেল হাত-পা বাঁধা অবস্থায়যশোরে ১ কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ওষুধ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ৯ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে র্যাব-৬ যশোরের সদস্যরা।
তোফাজ্জল হত্যাবিচার বিলম্বিত করতে বারবার ‘নারাজি’ দিচ্ছে ঢাবি প্রশাসন, অভিযোগ বাদিপক্ষের আইনজীবীরঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে আলোচিত তোফাজ্জল হোসেন হত্যা মামলার বিচার প্রক্রিয়া বিলম্বিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে বারবার ‘নারাজি’ (আপত্তি) দেওয়ার অভিযোগ তুলেছেন নিহতের পক্ষের আইনজীবী।
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আইন করার দাবিজাতীয় সংসদে 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ অধ্যাদেশ-২০২৫' আইন হিসেবে দ্রুত পাস করার দাবি জানিয়েছে তামাকবিরোধী দুটি সংগঠন।
দুদকের মামলাতেও সাংবাদিক আনিস আলমগীরের জামিন, মুক্তিতে ‘বাধা নেই’সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার পর এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায়ও জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। এর ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা রইল না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।
জুলাই সনদের প্রত্যেকটি অক্ষরকে সরকার ধারণ করে: স্বরাষ্ট্রমন্ত্রীশুধু জুলাই জাতীয় সনদ নয়, বিএনপি নির্বাচনী ইশতেহারে যেসব বিষয়ে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত হয়েছে, সেই সব বিষয় বাস্তবায়নে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
চাঁদা না পেয়ে চট্টগ্রামে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ: লুটের অস্ত্রসহ গ্রেপ্তার ৩চট্টগ্রামে পুলিশি পাহারায় থাকা স্মার্ট গ্রুপের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের বাসায় গুলির ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে ‘বড় সাজ্জাদ’ বাহিনীর তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে থানা থেকে লুট হওয়া একটি রিভলভার ও একটি পিস্তলসহ মোট তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার কর হয়েছে।