মোহাম্মদপুরে দোকান কর্মচারীকে কুপিয়ে টাকা ও মোবাইল ছিনতাইরাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউসিং এলাকায় এক দোকান কর্মচারীকে চাপাতি দিয়ে কুপিয়ে ২ লাখ টাকা ও প্রায় ১ লাখ টাকা মূল্যের তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।
টুঙ্গিপাড়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৫গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে। তবে নিখোঁজ রয়েছেন বাসচালকের সহকারী। বুধবার সকালে উপজেলার খালেক বাজার এলাকার আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরাঙ্গীরচরে প্রকাশ্যে ছুরি মেরে রিকশাচালকের ৩০ হাজার টাকা ছিনতাইরাজধানীর কামরাঙ্গীরচরে ছিনতাইকারীর ছুরিকাঘাতের শিকার হয়েছে নুর আলম (২৬) নামে এক অটোরিকশাচালক। তিনি রিকশার ব্যাটারি কিনতে ৩০ হাজার টাকা নিয়ে কমলাপুর যাচ্ছিলেন। পথে প্রকাশ্যে ছুরিকাঘাত করে তাঁর কাছ থেকে ওই টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বেলে সংঘর্ষ, আহত ১৫ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খেলা দেখা নিয়ে তর্কের জেরে টর্চ লাইট জ্বেলে সংঘর্ষে জড়িয়েছেন দুইটি পাড়ার লোকজন। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলা সদরের হাবলিপাড়া গ্রামের পশ্চিমপাড়া ও পূর্বপাড়ার বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ হয়।
বজ্রপাতে এক দিনে সারাদেশে ১৪ জনের মৃত্যুদেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে গাইবান্ধায় মারা গেছেন দুই কিশোরসহ পাঁচজন। এছাড়া জামালপুর, সিরাজঞ্জ ও ঠাকুরগাঁওয়ে দুজন করে মারা গেছেন। বগুড়া, পঞ্চগড় ও নাটোরে একজন করে মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আহত হয়েছেন ছয়জন। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব হতাহতের ঘটনা ঘটে।
রানা প্লাজা ধসের ১৩ বছরক্ষতিপূরণ ও চিকিৎসার অভাবে ‘জিন্দা লাশ’ শ্রমিকেরাপেটে তিন বেলা ভাত না জুটলেও নিয়ম করে অ্যান্টিবায়োটিক গিলতে হয় জেসমিন আক্তারকে। ১৩ বছর আগের রানা প্লাজা ট্র্যাজেডি তাঁর শরীর থেকে শুধু কর্মক্ষমতাই কেড়ে নেয়নি, কেড়ে নিয়েছে সংসারও।
স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে এলোপাতাড়ি গুলি, প্রতিবেশীসহ গুলিবিদ্ধ ১০কুষ্টিয়ার দৌলতপুরে লোডশেডিংয়ের মধ্যে এক স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। তাদের এলোপাতাড়ি গুলিতে উপজেলার মরিচা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রবিউল ইসলামসহ তাঁর পরিবারের সদস্য ও আশপাশের অন্তত ১০ জন গুলিবিদ্ধ হয়েছেন।
ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত, জড়িতদের খুঁজছে পুলিশরাজধানীর বনানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত হয়েছেন জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের উপপরিচালক ডা. আহমদ হোসেন। সোমবার (২০ এপ্রিল) বিকেলে অফিস শেষে বাসায় ফেরার পথে এই হামলার শিকার হন তিনি।
কিশোরগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, ওসিসহ আহত ২৪কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলা কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাকুন্দিয়া থানার ওসিসহ চার পুলিশ সদস্য ও উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। পাকুন্দিয়া পৌর সদরের টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের লোকজনের এ সংঘর্ষ গতকাল শুক্রবার বিকাল থেকে শনিবার দুপুর পর্যন্ত চলে।
রক্তাক্ত ছাত্রকে ফেরত, রাবির চিকিৎসা কেন্দ্রে তালারাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা কেন্দ্রে রক্তাক্ত অবস্থায় এলেও সেবা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এক শিক্ষার্থী। বিষয়টি জানাজানি হলে শিক্ষার্থীরা এসে চিকিৎসা কেন্দ্রে তালা ঝুলিয়ে দেন।
ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত শিশুর বক্তব্যে আটক ১ভোলায় এক প্রবাসীর ঘরে ঢুকে তাঁর স্ত্রী নাসিমা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ছেলে আবির (১০) গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা
বাকিতে চা না দেওয়ায় দু’পক্ষে সংঘর্ষ, আহত ১০ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষে জড়িয়েছে দু’পক্ষ। এতে আহত হয়েছে অন্তত ১০ জন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
শিবিরের দুই নেতার পায়ে পুলিশের গুলি: অভিযোগ গঠনের আদেশ ২০ এপ্রিলযশোরের চৌগাছায় ইসলামী ছাত্রশিবিরের দুই নেতার পায়ে গুলির ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী ২০ এপ্রিল দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
কুমিল্লায় কাভার্ডভ্যানচাপায় মা-ছেলে নিহত, আহত ৩কুমিল্লার দেবিদ্বারে একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যানচাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার বিকেল পৌনে ৩টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত যাত্রী চারজন একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি।
উখিয়া সীমান্তে আবারও মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহতকক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় পাঁচ দিনের ব্যবধানে আবারও স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়ার পালংখালী সীমান্তের ওপাশে মিয়ানমারের অভ্যন্তরের চাকমাকাটা এলাকায় মো. ইউনুছ (২৫) নামে একজন আহত হন।
ফতুল্লায় ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, শিশু গুলিবিদ্ধসহ আহত ৩নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের ঝুট (ওয়েস্টেজ) ব্যবসা কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক শিশু গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে নয়টার দিকে ফতুল্লা মডেল থানার এনায়েতনগর শাসনগাঁও চাঁদনী হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।
গাইবান্ধায় পাম্পে সারিতে দাঁড়ানো নিয়ে দ্বন্দ্ব, ছুরিকাঘাতে আহত ৩গাইবান্ধার পলাশবাড়ীতে একটি ফিলিং স্টেশনে জ্বালানি তেল সংগ্রহের সারিতে দাঁড়ানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে তিন যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মেসার্স পলাশবাড়ী ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এতে অভিযুক্ত রেজওয়ানকে (২৭) ঘটনাস্থল থেকে আটক করেছে পুলিশ।