ইরান প্রশ্নে মুখে কুলুপ পশ্চিমা যুদ্ধবিরোধীদের, কেনবিশ্বজুড়ে বিরোধিতা থাকলেও, গাজা ও ইউক্রেন যুদ্ধের তুলনায় ইরান ইস্যুতে প্রতিবাদ অনেকটাই যেন কম। বিশ্লেষকদের মতে, এর পেছনে কাজ করছে ক্লান্তি, ভয় ও হতাশা।
মার্কিন অবরোধ রেখা পেরিয়ে গেল ইরানের ৪ জাহাজযুক্তরাষ্ট্রের দেওয়া সমুদ্রসীমার অবরোধ রেখা (ব্লকেড লাইন) অতিক্রম করেছে ইরান সংশ্লিষ্ট অন্তত চারটি কন্টেইনারবাহী জাহাজ। জাহাজ চলাচলের ট্র্যাকিং ডেটা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে। গত সোমবার থেকে এই অবরোধ কার্যকর হওয়ার পর এসব জাহাজ ভারতের কান্দলা, মুম্বাই এবং পাকিস্তানের করাচি বন্দরের দিকে রওনা হয়েছ
ইসরায়েলে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের আহ্বানইসরায়েলের রাজধানী তেল আবিবে শত শত মানুষ বিক্ষোভ করে বেনজামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এমন সময় এই বিক্ষোভ শুরু হয়েছে, যখন পাকিস্তানে এই যুদ্ধ বন্ধে বৈঠকে বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। তবে দীর্ঘ ২১ ঘণ্টা আলোচনার পরও সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই দেশ।
ইরানের দাবি ‘জব্দ হওয়া সম্পদ ছাড়তে রাজি যুক্তরাষ্ট্র’, অস্বীকার ওয়াশিংটনেরপাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার শুরুর আগে কাতার ও অন্যান্য বিদেশি ব্যাংকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়ে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে বলে দাবি করেছে ইরানের একটি জ্যেষ্ঠ সূত্র।
যুক্তরাষ্ট্র-ইরানকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় বসার আহ্বান জাতিসংঘেরযুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনাকে স্বাগত জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে ‘সৎ উদ্দেশ্যে’ আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান।
‘ইসরায়েল ফার্স্ট’ নীতি ত্যাগ করে ‘আমেরিকা ফার্স্ট’ নীতিতে মনযোগ দেওয়ার আহ্বান ইরানেরপাকিস্তানের ইসলামাবাদে চলমান শান্তি আলোচনার ফলাফল পুরোপুরি যুক্তরাষ্ট্রের অগ্রাধিকারের ওপর নির্ভর করছে বলে মনে করে ইরান। দেশটির নীতিনির্ধারকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যদি ‘আমেরিকা ফার্স্ট’ নীতিকে প্রাধান্য দেন, তবে উভয়ের জন্য লাভজনক একটি চুক্তির সম্ভাবনা রয়েছে।
ইসলামাবাদে ইরান ও মার্কিন প্রতিনিধিদল, ‘শান্তি ফেরার সুযোগ’ বলছেন শাহবাজ শরিফমধ্যপ্রাচ্যে সংঘাত স্থায়ীভাবে বন্ধে একটি যুদ্ধবিরতির আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। এজন্য দুই দেশের প্রতিনিধিরা এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অবস্থান করছেন। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পাকিস্তান পৌঁছেছেন।
ইসরায়েলি হামলায় লেবাননে গেল বাংলাদেশির প্রাণ, ফরিদপুরে মাতমলেবাননের বৈরুতে একটি আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহত দিপালী খাতুনের বাড়ি ফরিদপুরের চর ভদ্রাসনে।
লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা, হরমুজও বন্ধ করল ইরানইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর বিশ্বজুড়ে স্বস্তির যে বাতাস বইছিল, তা ২৪ ঘণ্টা পেরোনোর আগেই ফিকে হতে শুরু করেছে। লেবাননে ইসরায়েলের নজিরবিহীন হামলা আর তার প্রতিক্রিয়ায় ইরানের হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে আবারও উত্তাল মধ্যপ্রাচ্য।
ইসরায়েল-লেবানন সংলাপের আভাস, যুদ্ধবিরতির শর্ত নাকচ তেলআবিবেরলেবাননের সঙ্গে সম্ভাব্য আলোচনায় আগ্রহ দেখালেও যুদ্ধবিরতির বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে ইসরায়েল। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের উদ্যোগে আগামী সপ্তাহে ওয়াশিংটনে রাষ্ট্রদূত পর্যায়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে।
‘যত দ্রুত সম্ভব’ হরমুজ সচল করতে ট্রাম্প ও স্টারমারের ফোনালাপইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল ‘যত দ্রুত সম্ভব’ শুরু করার লক্ষ্যে একটি কার্যকর পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র-ইসরাইল-ইরান যুদ্ধে কে জিতলপ্রায় ছয় সপ্তাহের তীব্র সংঘাতের পর যুক্তরাষ্ট্র ও ইরান একটি শর্তসাপেক্ষ দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এই সংঘাতে হাজারো মানুষের প্রাণহানি ঘটে এবং বৈশ্বিক জ্বালানি বাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়।