ইরান যুদ্ধে লেবানন কেন ইসরায়েলের টার্গেটলেবানন আর শুধু একটি সীমান্ত সংঘাতের ক্ষেত্র নয়, এটি পরিণত হয়েছে বৃহত্তর আঞ্চলিক শক্তির দ্বন্দ্বের গুরুত্বপূর্ণ ফ্রন্টে। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির সাধারণ মানুষ।
ইসরায়েলের হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২ইসরায়েলের হাইফা শহরে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় দুজন নিহত হয়েছেন। ইতোমধ্যে তাদের মরদেহ উদ্ধার করেছেন ইসরায়েলি উদ্ধারকর্মীরা। খবর দ্য টাইমস অব ইসরায়েলের।
ইসরায়েলের হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত, আহত ৪ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় অন্তত চারজন ইসরায়েলি নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ফের হামলাইরানের একমাত্র সচল বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এতে বিদ্যুৎকেন্দ্রটির এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিতএবার হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরান। নাম প্রকাশ না করে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা বিষয়টি স্বীকারও করেছেন।
আবারও এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানেরইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের আরও একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
সিএনএনের এক্সক্লুসিভইরানের ক্ষেপণাস্ত্র শক্তির অর্ধেকই এখনো অক্ষতপাঁচ সপ্তাহব্যাপী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার পরও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত আছে। একইসঙ্গে দেশটিতে হাজার হাজার সস্তা একমুখি ড্রোনও মজুদ আছে।
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে হামলা শুরু ইরানেরইরান যুদ্ধে শুরুর পর প্রথমবার প্রাইমটাইম ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য শেষ হওয়ার পর পরই ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান।
ইরানে আরও দুই-তিন সপ্তাহ কঠোর হামলা হবে, ভাষণে ট্রাম্পযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে আরও কঠোর হামলা চালানো হবে। নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
ইরান যুদ্ধের ৩২তম দিন: ধ্বংসযজ্ঞের ভেতর নতুন কী ঘটছেইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধ ৩২তম দিনে গড়িয়েছে। ইরানজুড়ে ইসরায়েল ও আমেরিকার বিমান হামলা অব্যাহত রয়েছে। তেহরান ও ইসফাহানে শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
প্রাণঘাতী হামলায় দোষী ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলেরপ্রাণঘাতী হামলায় দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড বাধ্যতামূলক করে একটি বিতর্কিত আইন পাস করেছে ইসরায়েল। সোমবার (৩০ মার্চ) দেশটির পার্লামেন্ট নেসেটে বিলটি ৬২-৪৮ ভোটে চূড়ান্তভাবে অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই বিলে সমর্থন দিয়েছেন। খবর বিবিসির।
দক্ষিণ লেবাননে ইসরায়েলের আরও ৪ সেনা নিহতদক্ষিণ লেবাননে আরও চারজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। নিহতদের মধ্যে দু’জনের বয়স ২১ বছর এবং একজনের বয়স ২২ বছর। নাম প্রকাশের অনুমোদন না পাওয়ায় চতুর্থ সেনার বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।
ইসরায়েলি হামলায় লেবাননে ২৪ ঘণ্টায় জাতিসংঘের ৩ শান্তিরক্ষী নিহতলেবাননের দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘণ্টায় পৃথক দুই হামলায় জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর (ইউনিফিল) তিন সদস্য নিহত হয়েছেন। নিহত শান্তিরক্ষীরা সবাই ইন্দোনেশীয় সেনাবাহিনীর সদস্য বলে নিশ্চিত করেছে জাতিসংঘ।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনা নিহতদক্ষিণ লেবাননে নিজেদের এক সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এ ছাড়া আরও তিন সেনা আহত হয়েছে। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। খবর আলজাজিরার
ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্টযুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
২৪ ঘণ্টায় ১৪২ ইসরায়েলি আহতচলমান যুদ্ধে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের অন্তত ১৪২ জন নাগরিক আহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট আহত ব্যক্তির দাঁড়িয়েছে সংখ্যা ৫ হাজার ৬৮৯ জন ।
জাতিসংঘে প্রস্তাব:যুক্তরাষ্ট্র-ইসরায়েল কেন দাস ব্যবসাকে ‘সবচেয়ে গুরুতর অপরাধ’ মানতে নারাজ?ট্রান্সআটলান্টিক বা আটলান্টিক পাড়ের দাস ব্যবসাকে ‘মানবতার বিরুদ্ধে সবচেয়ে গুরুতর অপরাধ’ হিসেবে স্বীকৃতি দিয়ে এবং ক্ষতিপূরণের আহ্বান জানিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে।