সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচন করতে চাই: আইজিপিতত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বকালের সবচেয়ে নিরাপদ নির্বাচন করতে চান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। সেই লক্ষ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
অর্ধেক নারী ভোটারের দেশে ৪% নারী প্রার্থী: এই গণতন্ত্র কি টেকসই হবেযে নারীরা রাজনৈতিক মিছিলে সংখ্যা বাড়াতে পারেন এবং অর্থনীতি সচল রাখতে পারেন, তারা কেন সংসদে আইন প্রণয়ন করতে পারবেন না? ২০৩০ সালের মধ্যে ৩৩ শতাংশ নারী নেতৃত্বের আইনি বাধ্যবাধকতা পূরণের জন্য শুধু ‘সংরক্ষিত আসনের’ খাঁচায় বন্দি না রেখে, সরাসরি নির্বাচনের ময়দানে যোগ্য নারীদের জায়গা করে দিতে হবে।
১৯৭৩ থেকে ২০২৪: এক নজরে বাংলাদেশের নির্বাচনী ইতিহাস২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে দীর্ঘদিনের ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশ প্রথমবারের মতো নির্বাচনের দিকে এগোচ্ছে। ফেব্রুয়ারির ১২ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে মোট ভোটার প্রায় ১২ কোটি ৭০ লাখ মানুষ।
জুলাই সনদ ও গণভোট: বিশ্বাসযোগ্যতার সংকটে কি পড়বে ত্রয়োদশ নির্বাচন২০২৫ সালের ১৩ নভেম্বর অন্তর্বর্তী সরকার ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করে। এতে বলা হয়, পরবর্তী সংসদ নির্বাচন হবে সংবিধান সংস্কার সংক্রান্ত একটি জাতীয় গণভোটের সঙ্গে একসঙ্গে।
সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে: বিজিবি মহাপরিচালকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আব্দুল ওয়াদুদ শাহ ডিগ্রি কলেজে স্থাপিত বিজিবি নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক।
শুধু ক্ষমতা নয়, ইতিহাস বদলের নির্বাচনপাকিস্তান আমলেও যে দেশে গ্রহণযোগ্য নির্বাচন হতো; এমনকি সেটা হতো আরপিও’র মতো বিধিবিধান না থাকা সত্ত্বেও আর জনপ্রশাসনের তত্ত্বাবধানে, সেই দেশে নির্বাচনের নামে পৌনঃপুনিক তামাশার আয়োজন করেছিল হাসিনা সরকার।
ঢাকা-৮: অভিজ্ঞ মির্জা আব্বাসের সামনে তরুণ পাটওয়ারীঢাকা-৮ আসনে শুরুতে অভিজ্ঞ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে সবাই এগিয়ে রাখলেও, দিন যত গেছে চ্যালেঞ্জ ছুড়ছেন ১১ দলীয় ঐক্য সমর্থিত শাপলা কলির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
অস্ত্র-গুলিসহ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গ্রেপ্তারঢাকার উপকণ্ঠ সাভারে অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা গালিব ইমতিয়াজ নাহিদসহ তিনজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে সেনাবাহিনী। এ সময় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।
নির্বাচনে থাকছেন ৫ শতাধিক বিদেশি পর্যবেক্ষক-সাংবাদিকআসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশে আসছেন ৫৪০ জন বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক।
রাজশাহীর একমাত্র নারী প্রার্থী হাবিবা বেগম ছুটছেন একাইরাজশাহীর ছয়টি সংসদীয় আসনের মধ্যে একমাত্র নারী প্রার্থী হাবিবা বেগম। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী তিনি। দুটি উপজেলা নিয়ে গঠিত বিশাল একটি এলাকা। প্রচারের প্রথম থেকেই ঘুরছেন স্বামীকে সঙ্গে নিয়ে। অনেক সময় কোলে থাকে তাঁর দুই বছরের সন্তান। এছাড়া আর কেউ নেই।
শেষ মুহূর্তে প্রার্থীদের বিরামহীন প্রচারশেষ মুহূর্তে ভোটারদের মন জয় করতে আজ শেষ দিনও রাজধানীসহ সারা দেশে ব্যস্ত সময় পার করেছে দলগুলোর শীর্ষ নেতারা। বিএনপি-জামায়াত-এনসিপিসহ অন্যান্য রাজনৈতিক দলের বেশিরভাগ নেতা-ই শেষদিনের প্রচারণা চালিয়েছে রাজধানী ঢাকায়।
নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কতটা সক্ষম পুলিশঅনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো কোনো প্রার্থীর প্রতি ঝুঁকে পড়ার অভিযোগ এসেছে। আবার দুই প্রার্থীর অনুসারীদের সংঘর্ষেও ‘নীরব’ থাকায় ভোটাররা উদ্বিগ্ন।
উঠল নিষেধাজ্ঞা, ভোটকেন্দ্রে নেওয়া যাবে মোবাইলভোটকেন্দ্রে মোবাইল ফোন বহনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুধু সাংবাদিক নন, ভোটার, প্রার্থী, এজেন্ট সবাই মোবাইল ফোন নিতে পারবেন বলে জানিয়েছেন ইসির সচিব আখতার আহমেদ।
এএফপির প্রতিবেদনবাংলাদেশের নির্বাচন ঘিরে অপতথ্যের বন্যা, নেপথ্যে ‘ভারত’ ও এআইবাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ভারতের অপতথ্য ও এআই-প্রযুক্তির অপব্যবহার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্লেষকরা। সোমবার (৯ ফেব্রুয়ারি) ফ্রান্সের সংবাদসংস্থা এএফপির এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
এমপিরা ঠিকমতো দায়িত্ব পালন করছে কিনা নিশ্চিত করব: তারেক রহমানপাহাড় থেকে সমতলে বসবাসকারী এবং ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিকের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।