ভারতে বসে কানে আসছিল নির্বাচন হবে না : নির্বাচন পর্যবেক্ষক শ্রীরাধা দত্তস্ট্রিম টকে আলোচনা করছেন ভারতের ওপি জিন্দাল গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও নির্বাচন পর্যবেক্ষক শ্রীরাধা দত্ত এবং ঢাকা স্ট্রিমের পরামর্শক সম্পাদক হাসান মামুন।
খুলনা বিভাগে জামায়াতের উত্থানের নেপথ্যেবিভাগীয় হিসেবে জামায়াতে ইসলামী সর্বোচ্চ আসন পেয়েছে খুলনায়। এই বিভাগের ১০ জেলার ৩৬টি সংসদীয় আসনের মধ্যে ২৫টি আসনেই জিতেছে দলটি। বাকি মাত্র ১১টি আসনে জয় পেয়েছে বিএনপি। সারা দেশে জামায়াত যে ৬৮টি আসন পেয়েছে, তার প্রায় ৩৭ শতাংশই খুলনা বিভাবে। বিভাগটিতে আগে কখনো এত বেশি আসনে জয় পায়নি জামায়াত।
আইন মন্ত্রণালয়ে আসাদুজ্জামান, প্রথম পূর্ণাঙ্গ মন্ত্রী পেল ঝিনাইদহবাসীঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে বিজয়ী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামানকে আইন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দপ্তর বণ্টনে তাঁকে এই দায়িত্ব দেওয়া হয়।
বিরোধীদলীয় নেতা শফিকুর, চিফ হুইপ নাহিদত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংসদ সদস্যদের শপথ শেষে সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জনতার রায় ও আগামীর রাজনীতি: রাষ্ট্র সংস্কারে বিএনপির দায়িত্ব ও জনগণের প্রত্যাশাদীর্ঘ অচলায়তন ও রাজনৈতিক অনিশ্চয়তার পর অবশেষে অনুষ্ঠিত হলো দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নানা সংকট, মতবিরোধ ও আস্থাহীনতার আবহ পেরিয়ে এই নির্বাচন ছিল রাষ্ট্র ও রাজনীতির জন্য এক গুরুত্বপূর্ণ মোড় পরিবর্তনের মুহূর্ত।
দুঃখ লাগে ছাত্রদের জন্য, কত কম দামে তাদের বিক্রি করে দিল: মাহফুজ আলমত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ বলে অভিহিত করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। পাশাপাশি জুলাই গণ–অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের ‘কম দামে’ বিক্রি করে দেওয়া হয়েছে বলেও আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
‘পররাষ্ট্রমন্ত্রী’ হচ্ছেন খলিলুর রহমাননতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সংশ্লিষ্ট একটি সূত্র স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি যতটুকু জানি, তিনিই হচ্ছেন দেশের পরবর্তী পররাষ্ট্রমন্ত্রী। শপথ হওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।’
আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে: সালাহউদ্দিনজাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘আমরা অঙ্গীকারাবদ্ধ হয়েছি, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি, আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে।’
২৫ মন্ত্রী ও ২৪ প্রতিমন্ত্রী নিয়ে তারেক রহমানের মন্ত্রিসভা, কে কে আছেনপূর্ণ মন্ত্রীত্ব পেতে যাচ্ছেন এমন তালিকায় রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দীন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ ও আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
একাই শপথ নিলেন জোনায়েদ সাকিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের চতুর্থধাপে একা শপথ নিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও ব্রাক্ষ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য জোনায়েদ সাকি।
ইউনিয়ন পরিষদ থেকে মন্ত্রিপরিষদে মীর শাহে আলমবগুড়া-২ (শিবগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মীর শাহে আলম আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও নবনির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন মন্ত্রিসভায় থাকছেন যে ২৫ জনতারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন এমন ২৫ জনের নাম পেয়েছে স্ট্রিম। তাদের মধ্যে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সেই ১০ নম্বর জার্সি পরেই শপথ নিলেন হাসনাতসেই ১০ নম্বর জার্সি পরেই সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে শপথ নিলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এই জার্সি পরেই তাঁকে জুলাই গণঅভ্যুত্থানের সময় এবং পরবর্তী সময়ে বিভিন্ন অনুষ্ঠানে হাজির হতে দেখা যেত।
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজবিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ঢাকা-১৩ আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য ববি হাজ্জাজ৷
নতুন মন্ত্রিসভার সদস্য হচ্ছেন আরিফুল হক চৌধুরীবিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ও সিলেট-৪ আসনের সংসদ সদস্য আরিফুল হক চৌধুরী। তিনি সিলেট সিটি করপোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র ছিলেন।
মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল হক মিলনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন আ ন ম এহসানুল হক মিলন। সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী চাঁদপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শপথ নিয়ে জটিলতায় ১১ দলীয় জোটসংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা। সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের নবনির্বাচিত সদস্যরা শপথ নেবেন কিনা, তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে।