শতকরা হিসাবে ইতিহাসে সর্বোচ্চ ভোট পেল বিএনপিবাংলাদেশের ১৩টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে এবারই শতকরা হিসাবে ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়ে রেকর্ড গড়েছে বিএনপি।
১০ দলের ভোট শূন্য শতাংশ, কেমন করল বামেরাত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়া ১০টি রাজনৈতিক দল শূন্য শতাংশ ভোট পেয়েছে। আর ৪৫টি পেয়েছে এক শতাংশের নিচে। এবার বিএনপি, জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত ৫১টি দল নির্বাচনে অংশ নেয়। ২৯০ আসনে অংশ নিয়ে সর্বোচ্চ ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে বিএনপি।
বিদ্রোহের প্রভাবে ৩৩ আসনে বিএনপির পরাজয়ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভোটব্যাংকে বড় ধরনের ধস নামিয়েছে দলের বিদ্রোহী প্রার্থীরা। সারা দেশে অন্তত ৭৫টি আসনে বিএনপি-সংশ্লিষ্ট স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিলেও শেষ পর্যন্ত মাঠে সক্রিয় ছিলেন প্রায় অর্ধশতাধিক।
বরিশাল-৩ আসনে ‘চরদখলের’ মতো ভোট হয়েছে: ব্যারিস্টার ফুয়াদত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, বিশৃঙ্খলা ও হয়রানির অভিযোগ তুলেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনের তিন দিন পর রোববার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদে রাজ করবেন ‘বুড়োরা’ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের অর্ধেকের বয়স ৬০ বছর বা তার চেয়ে বেশি। ৪০ বছরের নিচে বয়স ১৩ জনের। নির্বাচিত প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে এসব তথ্য জানা গেছে।
শফিকুরের পর নাহিদ ইসলামের বাসায় তারেক রহমানবিএনপি চেয়ারম্যান তারেক রহমান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার দিকে তিনি নাহিদ ইসলামের বাড্ডার বাসায় যান।
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান, পেলেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর অভিনন্দনত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসভবনে এই সাক্ষাৎ হয়।
মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনঅতীতের ভয় নিয়ে সংস্কারের পথে বাংলাদেশত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ব্যবধানের জয় পেয়েছে বিএনপি। গত ১৮ বছরের মধ্যে এটিই দেশের প্রথম গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক জাতীয় নির্বাচন হিসেবে স্বীকৃতি পাচ্ছে। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন।
‘আইনের পথেই যাব’: ইসিকে হুঁশিয়ারি জামায়াত নেতা আযাদেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সঙ্গে বৈঠকে জোটের পক্ষ থেকে এসব অভিযোগ জানানো হয়।
নির্বাচন অর্থ ও প্রভাবের ছায়া কাটাতে ব্যর্থ: আনফ্রেলবাংলাদেশে ২০২৬ সালের জাতীয় নির্বাচন ও গণভোট সাধারণত শান্তিপূর্ণ হলেও অর্থরাজনীতি ও জবাবদিহির ঘাটতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল।
ছায়া মন্ত্রিসভা কী, কেন এবং কীভাবে কাজ করেছায়া মন্ত্রিসভা বিরোধী দলের সিনিয়র সদস্যদের নিয়ে গঠিত একটি বিকল্প মন্ত্রিসভা। এটি ওয়েস্টমিনিস্টার শাসন ব্যবস্থার একটি বিশেষ বৈশিষ্ট্য। এই মন্ত্রিসভার সদস্যদের কোনো নির্বাহী ক্ষমতা থাকে না, কিন্তু তারা ক্ষমতাসীন সরকারের মন্ত্রীদের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
জাপাসহ ৪৫ দল এক শতাংশ ভোটও পায়নিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া ৫১ দলের মাত্র পাঁচটি ১ শতাংশের বেশি ভোট পেয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের দেওয়া তথ্যে এ চিত্র উঠে এসেছে।
বিএনপি-জামায়াত ভোটের ব্যবধান ১৮%, বাকিরা কত পেলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। দলটির প্রার্থীরা ধানের শীষ নিয়ে ২৯০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে এই ভোট পান। অন্যদিকে, জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে ২২৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট। দুই দলের ভোটের ব্যবধান ১৮ দশমিক ২১ শতাংশ।
ত্রয়োদশ নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি সফল: ইসি আনোয়ারুলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রত্যাশার চেয়েও বেশি সফল হয়েছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (১৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।
দ্য ইকোনমিস্টের নিবন্ধপুরোনো ধারার বিএনপি কি নতুন বাংলাদেশ গড়তে পারবে১৮ বছর পর একটি সুষ্ঠু ও অবিতর্কিত নির্বাচনে জয় পেলেন পরিচিত মুখ তারেক রহমান। দীর্ঘ ১৭ বছর লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে থাকার পর গত ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। তাঁর মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান নির্বাচিত হন
ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতির কথা জানালেন আসিফ মাহমুদত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী ‘ছায়া মন্ত্রিসভা’ গঠনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রোববার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।
মির্জা আব্বাসের শপথ স্থগিত ও ভোট পুনর্গণনার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীরঢাকা-৮ আসনে ভোট কারচুপি, অনিয়ম ও প্রভাব বিস্তারের অভিযোগ এনে ঘোষিত ফলাফল ও বিজয়ী প্রার্থীর শপথ স্থগিতের আবেদন করেছেন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তার পক্ষে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে রোববার (১৫ ফেব্রুয়ারি) আবেদনটি জমা দেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম।