রংপুরে ডিজেল সংকটে বোরো চাষে বাড়ছে খরচরংপুর বিভাগের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা এখন যেন স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ডিজেলনির্ভর কৃষি ব্যবস্থায়।
পরিচালন ব্যয় হ্রাসসুদমুক্ত গাড়ি ঋণ বন্ধ, মন্ত্রী-প্রতিমন্ত্রীর তেল ৩০% কমলপরিচালন ব্যয় কমাতে সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীর গাড়ির জন্য ৩০ শতাংশ তেল কমানোর সিদ্ধান্ত হয়েছে।
জ্বালানি সংকটঅফিস ৯-৪টা, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রোববার থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা এবং দোকানপাট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
একমাসে ৫ হাজার অভিযান, পৌনে ৪ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধারসারা দেশে এক মাসব্যাপী অভিযানে প্রায় পৌনে ৪ লাখ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ৪ হাজার ৮২৪টি অভিযানে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি জব্দ করা হয়।
শিল্পে জ্বালানি তেল সরবরাহে অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান বিকেএমইএ সভাপতিরতৈরি পোশাকসহ শিল্প খাতের সংকট নিরসনে জ্বালানি তেল সরবরাহে অগ্রাধিকার চেয়েছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
নতুন উৎস থেকে তেল আনার চেষ্টা, এপ্রিলে জ্বালানির সংকট দেখছে না সরকারমধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে গত মাসে জ্বালানি মজুতে কিছুটা টান পড়লেও এপ্রিলে সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অবরুদ্ধ হরমুজ প্রণালি পার হওয়ার জন্য ইরানের কাছ থেকে বাংলাদেশের ৬টি জাহাজের ছাড়পত্র পাওয়া গেছে।
ভ্যাপসা গরমেও পাম্পে দীর্ঘ লাইন, রেশনিং করে তেল বিক্রিরাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রিতে অস্থিরতা কাটছে না। তপ্ত রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গ্রাহকদের।
১২ কেজির এলপিজির দাম বাড়ল ৩৮৭ টাকাভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ৩৮৭ টাকা বাড়িয়ে এক হাজার ৭২৮ টাকা করা হয়েছে।
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে: মন্ত্রণালয়দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে বলে দাবি করেছেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।
হবিগঞ্জে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, বালতি-মগে তেল নিয়ে গেলেন স্থানীয়রাহবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে তেলবাহী ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরপর থেকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
জ্বালানি সংকটে আরিচা-কাজিরহাট নৌপথে তিনদিন ধরে স্পিডবোট বন্ধ, চরম ভোগান্তিমধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে জ্বালানি তেলের সংকট তীব্র হওয়ায় এর প্রভাব পড়েছে নৌ-যোগাযোগে। পেট্রোল সংকটের কারণে গত সোমবার (৩০ মার্চ) থেকে পাবনার কাজিরহাট ও মানিকগঞ্জের আরিচা নৌপথে দ্রুতগতির স্পিডবোট সার্ভিস পুরোপুরি বন্ধ রয়েছে।
রুশ জ্বালানি তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের ছাড় চাইল বাংলাদেশরাশিয়া থেকে পরিশোধিত ডিজেল ও অন্যান্য পেট্রোলিয়ামজাত পণ্য কিনতে বিশেষ ছাড় দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ।