জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রীদেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর: শীতল সম্পর্ক কি উষ্ণ হবেবাংলাদেশের নির্বাচন-উত্তরকালে এবং ইরান যুদ্ধে জ্বালানি নিয়ে বিশ্বব্যাপী ত্রাহি অবস্থার মধ্যে খলিলুর রহমানের ভারত সফর তাৎপর্যপূর্ণ। মরিশাসের রাজধানীতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেওয়ার উদ্দেশ্যে তিনি ঢাকা ছেড়েছেন। এর আগে দিল্লি যাচ্ছেন। তিনি ৭ ও ৮ এপ্রিল দিল্লিতে অবস্থান করবেন।
মালিকদের দাবিতে দোকান খোলা রাখার সময় ১ ঘণ্টা বাড়াল সরকারদোকান মালিকদের দাবি মেনে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় ১ ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এপ্রিল মাসের চাহিদা পূরণে পর্যাপ্ত জ্বালানি মজুত আছে: বিপিসিইরানযুদ্ধ বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করলেও বাংলাদেশে আপাতত জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে সরকার। একইসঙ্গে ভবিষ্যৎ ঝুঁকি মোকাবিলায় বড় পরিসরে জরুরি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে, যার আওতায় প্রায় ১৭ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
আজ থেকে অফিস ৭ ঘণ্টা, বেসরকারিতেও সাপ্তাহিক ছুটি দুদিনদেশে চলমান জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে সরকারি ও বেসরকারি সব অফিসে কর্মঘণ্টা কমিয়েছে সরকার। আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচি অনুযায়ী সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৭ ঘণ্টা চলবে অফিস। একইসঙ্গে সরকারির পাশাপাশি বেসরকারিতেও শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবির প্রতিনিধি দলের সাক্ষাৎপ্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দল। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জ্বালানি সাশ্রয়ে নতুন সূচি কার্যকর রোববার, মিশ্র প্রতিক্রিয়াদেশের সব সরকারি-বেসরকারি অফিসের জন্য নতুন সূচি নির্ধারণ করেছে সরকার। আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
জ্বালানি তেল কালোবাজারি ও মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রীজ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান বলেছেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে; যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।’
বিদ্যুৎ সাশ্রয়: ব্যাংকে লেনদেনের সময় কমলবিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে দেশের ব্যাংকগুলোতে লেনদেনের সময় কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগামীকাল রোববার থেকে ব্যাংকে লেনদেনের জন্য বেলা ১০টা থেকে ৩টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
রংপুরে ডিজেল সংকটে বোরো চাষে বাড়ছে খরচরংপুর বিভাগের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা এখন যেন স্বাভাবিক চিত্রে পরিণত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ডিজেলনির্ভর কৃষি ব্যবস্থায়।
পরিচালন ব্যয় হ্রাসসুদমুক্ত গাড়ি ঋণ বন্ধ, মন্ত্রী-প্রতিমন্ত্রীর তেল ৩০% কমলপরিচালন ব্যয় কমাতে সরকারি কর্মকর্তাদের গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ দেওয়া বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীর গাড়ির জন্য ৩০ শতাংশ তেল কমানোর সিদ্ধান্ত হয়েছে।
জ্বালানি সংকটঅফিস ৯-৪টা, দোকানপাট বন্ধ সন্ধ্যা ৬টায়বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে রোববার থেকে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৪টা এবং দোকানপাট, বিপণিবিতান ও ব্যবসাপ্রতিষ্ঠান সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
একমাসে ৫ হাজার অভিযান, পৌনে ৪ লাখ লিটার জ্বালানি তেল উদ্ধারসারা দেশে এক মাসব্যাপী অভিযানে প্রায় পৌনে ৪ লাখ লিটার অবৈধভাবে মজুত করা জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত ৪ হাজার ৮২৪টি অভিযানে মোট ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি জব্দ করা হয়।
শিল্পে জ্বালানি তেল সরবরাহে অগ্রাধিকার নিশ্চিত করার আহ্বান বিকেএমইএ সভাপতিরতৈরি পোশাকসহ শিল্প খাতের সংকট নিরসনে জ্বালানি তেল সরবরাহে অগ্রাধিকার চেয়েছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম। আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ আহ্বান জানান।
নতুন উৎস থেকে তেল আনার চেষ্টা, এপ্রিলে জ্বালানির সংকট দেখছে না সরকারমধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে গত মাসে জ্বালানি মজুতে কিছুটা টান পড়লেও এপ্রিলে সংকটের আশঙ্কা নেই বলে জানিয়েছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। অবরুদ্ধ হরমুজ প্রণালি পার হওয়ার জন্য ইরানের কাছ থেকে বাংলাদেশের ৬টি জাহাজের ছাড়পত্র পাওয়া গেছে।
ভ্যাপসা গরমেও পাম্পে দীর্ঘ লাইন, রেশনিং করে তেল বিক্রিরাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেল বিক্রিতে অস্থিরতা কাটছে না। তপ্ত রোদ আর ভ্যাপসা গরম উপেক্ষা করে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) পাম্পগুলোতে তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে গ্রাহকদের।
১২ কেজির এলপিজির দাম বাড়ল ৩৮৭ টাকাভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম একলাফে ৩৮৭ টাকা বাড়িয়ে এক হাজার ৭২৮ টাকা করা হয়েছে।