ট্রাম্পের মাত্রাতিরিক্ত দাবিতে ব্যর্থ শান্তি আলোচনা: আরাগচিমার্কিন যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত দাবির কারণেই ইসলামাবাদে শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার (২৭ এপ্রিল) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে হামলা: নিরাপত্তা ব্যর্থতা নাকি রাজনৈতিক সমীকরণযুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসের পাতায় হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার সবসময়ই একটি মর্যাদাপূর্ণ ও উৎসবমুখর আয়োজন হিসেবে পরিচিত। কিন্তু ২৬ এপ্রিল ২০২৬ তারিখে সেই ঐতিহ্য রক্তক্ষয়ী আতঙ্কে রূপ নেয়। শনিবার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে হঠাৎ গুলির শব্দে
হোয়াইট হাউসের নৈশভোজে গুলি, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকেহোয়াইট হাউসের সাংবাদিকদের নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দে ছড়িয়ে পড়ে আতঙ্ক। দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্পকে। বন্দুকধারীকে আটক করা হয়েছে, তবে কড়া নিরাপত্তা ভেদ করে কীভাবে সে এত কাছে পৌঁছাল, তা নিয়ে তদন্ত চলছে।
ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজে হামলাচেষ্টাকারী কে এই অ্যালেনযুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেন নামের এক ব্যক্তিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস এলাকার টরেন্স শহরের বাসিন্দা বলে জানা গেছে।
নৈশভোজে গুলির ঘটনায় ইরানের সম্পৃক্ততা নেই: ট্রাম্পহোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় ইরানের সংশ্লিষ্টতা নেই বলে মনে করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে। তবে এই ঘটনায় তদন্ত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। খবর মিডল ইস্ট আইয়ের।
হোয়াইট হাউস সাংবাদিকদের নৈশভোজে গুলির ঘটনায় বন্দুকধারী আটকযুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানের বাইরে গুলির ঘটনায় বন্দকধারীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি ক্যালিফোর্নিয়ার বাসিন্দা কোল টোমাস অ্যালেন (৩১)। খবর সিএনএনের।
আজ রাতে ফের পাকিস্তান যেতে পারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীযুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক ছাড়াই শনিবার পাকিস্তান ছেড়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল। তবে দেশটির বার্তা সংস্থা মেহর নিউজ জানিয়েছে, ওমান সফর শেষে আজ রোববার রাতে ফের ইসলামাবাদ যেতে পারেন আরাগচি। এরপর তিনি রাশিয়া সফরে যাবেন। খবর আলজাজিরার।
‘গুলির শব্দে’ পণ্ড সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকেযুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে হোয়াইট হাউস প্রতিনিধিদের সঙ্গে নৈশভোজে ‘গুলির শব্দ’ পাওয়ার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমের বাইরে ওই শব্দ শোনা যায়। খবর বিবিসি ও আলজাজিরার।
মার্কিন প্রতিনিধিরা যাচ্ছেন না পাকিস্তান, অনিশ্চিত সংলাপইরানের সঙ্গে যুদ্ধবিরতি আলোচনার বিশেষ প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (২৫ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প।
ট্রাম্পকে ইসরায়েলিরা, আপনাকে বোকা বানিয়েছে নেতানিয়াহুইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ওপর থেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছেন কয়েকশ ইসরায়েলি। শনিবার (২৫ এপ্রিল) সকালে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবির বাসার সামনে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে এই বার্তা দেন বিক্ষোভকারীরা।
ইরানের সঙ্গে শান্তি আলোচনায় ইসলামাবাদ যাচ্ছেন উইটকফ ও কুশনারইরানের সঙ্গে সরাসরি শান্তি আলোচনায় বসতে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনারকে ইসলামাবাদ পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৪ এপ্রিল) ট্রাম্প প্রশাসনের দুজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেন।
আল-জাজিরার এক্সপ্লেইনার১ মের পর ট্রাম্প কি ইরান যুদ্ধ চালিয়ে যেতে পারবেনযেখানে কংগ্রেসের সমর্থন পাওয়া অনিশ্চিত, সেখানে ট্রাম্প কি অতীতের প্রেসিডেন্টদের মতো কোনো আইনি ফাঁকফোকর খুঁজবেন? নাকি সকল নিয়মনীতি উপেক্ষা করেই এই যুদ্ধ চালিয়ে যাবেন তিনি?
ভারতকে ‘নরকের গর্ত’ বলা মন্তব্য শেয়ার করলেন ট্রাম্প, নয়াদিল্লির প্রতিবাদভারতকে ‘হেলহোল’ বা ‘নরকের গর্ত’ মন্তব্য করা করা একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্যটিকে ‘অজ্ঞতাপ্রসূত, অনুচিত ও রুচিহীন’ বলে অভিহিত করেছে।
হরমুজ এখন পুরোপুরি যুক্তরাষ্ট্রের, দাবি ট্রাম্পেরহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, ‘মার্কিন নৌবাহিনীর অনুমোদন ছাড়া কোনো জাহাজ হরমুজে ঢুকতে বা বের হতে পারবে না।
সিএনএনের প্রতিবেদন: ইরানের ‘নেতৃত্বে ফাটল’ নাকি ট্রাম্পের ‘তেহরান বিভক্ত’ তত্ত্বইরান সরকার ‘মারাত্মকভাবে বিভক্ত’ হয়ে পড়েছে — এমন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। তাঁদের মতে, যুদ্ধের চাপে ইরান বরং আগের চেয়ে বেশি ঐক্যবদ্ধ হয়েছে।
রোববারেই শেষ হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি: ইসরায়েলি গণমাধ্যমইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আগামী রোববারেই শেষ হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশটির সরকারি সম্প্রচার সংস্থা কানের বরাতে এ খবর জানায় মিডল ইস্ট আই।
হরমুজ খোলা অসম্ভব জানাল ইরান, আলোচনায় আশাবাদী ট্রাম্পযুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অব্যাহত নৌ-অবরোধের কারণে হরমুজ প্রণালি খুলে দেওয়া ‘অসম্ভব’ বলে জানিয়েছেন ইরান। বুধবার (২২ এপ্রিল) দেশটির পার্লামেন্ট স্পিকার ও শান্তি আলোচনার প্রধান মধ্যস্থতাকারী মোহাম্মদ বাঘের গালিবাফ এই তথ্য জানান।