মার্কিন প্রস্তাব অযৌক্তিক ও একপাক্ষিক, দাবি ইরানেরযুক্তরাষ্ট্রের প্রস্তাবকে অযৌক্তিক ও একপাক্ষিক বলে অভিহিত করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধ বন্ধ ও অবরুদ্ধ সম্পদ ছাড়ের বিনিময়ে হরমুজ খুলে দিতে চাইলেও ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধে তিন দিনের বিরতি, জানালেন ট্রাম্পতিন দিনের একটি যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে রাশিয়া-ইউক্রেনে। শুক্রবার নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, এই যুদ্ধবিরতি শনিবার থেকে সোমবার পর্যন্ত চলবে।
অজ্ঞাত উড়ন্ত বস্তু নিয়ে গোপন নথি প্রকাশ করল যুক্তরাষ্ট্রঅজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও-সংক্রান্ত আগে গোপন রাখা নথির প্রথমবারের মতো প্রকাশ করেছে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর (পেন্টাগন)। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশের পর শুক্রবার (৮ মে) এসব নথি প্রকাশ করা হয়।
যুদ্ধ শেষ করার ইঙ্গিত ট্রাম্পের, শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে তেহরানমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ করার আশা প্রকাশ করেছেন। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের পাঠানো শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
চুক্তি না হলে ইরানে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি ট্রাম্পেরইরানের সঙ্গে চলমান যুদ্ধ একটি চুক্তির মাধ্যমে শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি কোনো সমঝোতা না হয় তবে আবারও হামলা শুরু হবে এবং এবারের আক্রমণের তীব্রতা হবে আগের চেয়ে অনেক ভয়াবহ।
‘প্রজেক্ট ফ্রিডম’ বন্ধ ঘোষণা ট্রাম্পের, কমছে তেলের দামহরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে সহায়তার সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চুক্তির ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
ওয়াশিংটন পোস্ট-এবিসি নিউজের জরিপনির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, বিপাকে রিপাবলিকাননভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে পৌঁছেছে। ইরান যুদ্ধ এবং জীবনযাত্রার অসহনীয় ব্যয়ের কারণে আমেরিকানদের বড় অংশই ট্রাম্পের নেতৃত্বের ওপর আস্থা হারিয়েছে।
২২ কোটি ডলারের তেল নিয়ে যুক্তরাষ্ট্রের অবরোধ এড়াল ইরানের ট্যাংকারযুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কঠোর অবরোধ এড়িয়ে এশিয়া–প্যাসিফিক অঞ্চলে পৌঁছেছে ইরানের একটি বিশাল তেলবাহী ট্যাংকার। রোববার (৩ মে) জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী সংস্থা ‘ট্যাংকারট্র্যাকারস ডটকম’ এ তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
ইরানের নতুন শান্তি পরিকল্পনা পর্যালোচনার কথা জানালেন ট্রাম্পযুদ্ধ বন্ধে ইরানের পাঠানো নতুন ১৪ দফা পরিকল্পনার পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সন্ধ্যায় নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানান, তিনি শিগগির ইরানের পাঠানো নতুন পরিকল্পনা পর্যালোচনা করবেন।
পরমাণু নিয়ে আলোচনার আগে হরমুজ খুলে দেবে ইরানপারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগে ইরান হরমুজ প্রণালির ওপর অবরোধ তুলে নেবে বলে জানিয়েছেন দেশটির এক কর্মকর্তা। পাকিস্তানের মাধ্যমে এ-সংক্রান্ত প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা প্রত্যাখ্যান করেছেন।
ইরানযুদ্ধ নিয়ে দ্বন্দ্ব: জার্মানি থেকে ৫ হাজার সৈন্য প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্রইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে কেন্দ্র করে ইউরোপীয় অন্যতম মিত্র জার্মানির সঙ্গে উত্তেজনার মধ্যে সেখান থেকে ৫ হাজার সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
ইরানের নতুন প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প, চুক্তি নিয়ে সংশয়যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবেও তিনি সন্তুষ্ট নন। একই সঙ্গে ইরান আদৌ কোনো চুক্তিতে পৌঁছাতে পারবে কি না, সে বিষয়েও সংশয় প্রকাশ করেছেন তিনি। খবর সিএনএনের।
ফরেন পলিসির প্রতিবেদনইরান যুদ্ধের চোরাবালিতে দিশাহারা ট্রাম্পইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ তৃতীয় মাসে গড়িয়েছে। গত দুইশ বছরের আন্তর্জাতিক সংঘাতের ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এই ধরনের যুদ্ধ সাধারণত তিন-চার মাস স্থায়ী হয়। কিন্তু ইরান যুদ্ধের তীব্রতা কমার কোনো লক্ষণ তো নেই বরং দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী অচলাবস্থার দিকে মোড় নিচ্ছে।
ইরানে ক্ষমতার ভরে বিপ্লবী গার্ড, অনুমোদনে সর্বোচ্চ নেতাযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে টানা দুই মাসের যুদ্ধে ইরানের ক্ষমতার কাঠামোয় বড় পরিবর্তন দেখা দিয়েছে। দেশটিতে আর একক, প্রভাবশালী ধর্মীয় সর্বোচ্চ নেতার আধিপত্য নেই। এখন সিদ্ধান্ত গ্রহণে প্রাধান্য পাচ্ছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ও নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর।
যুদ্ধে চাপে ট্রাম্প, ইরানের কৌশল পড়তে গলদঘর্ম যুক্তরাষ্ট্রপ্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধে একতরফা বিজয় ঘোষণা করলে ইরান কী করতে পারে, তা বিশ্লেষণ করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা। কর্মকর্তারা জানিয়েছেন, এই যুদ্ধে হাজারো মানুষের মৃত্যু হোয়াইট হাউসের ওপর রাজনৈতিক চাপ বেড়েছে।
ট্রাম্পের আমন্ত্রণে হোয়াইট হাউজে রাজা চার্লস ও রানি ক্যামিলাযুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা চার দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সফরের অংশ হিসেবে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
আল-জাজিরার এক্সপ্লেইনারযেখানে ট্রাম্পই আক্রান্ত, সেখানে বিশ্বকাপ কতটা নিরাপদট্রাম্পের ওপর হামলার ঘটনায় বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। কারণ জুন মাসে হতে যাওয়া বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক দেশ যুক্তরাষ্ট্র। প্রশ্ন উঠছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট হামলার শিকার হন, সেখানে বিশ্বকাপ আয়োজন কতটা নিরাপদ?