একাত্তরের প্রতিশ্রুতি, চব্বিশের গণঅভ্যুত্থান আর ছাব্বিশের অগ্নিপরীক্ষায় বাংলাদেশদক্ষিণ এশিয়ার ইতিহাসে ১৯৭১ সালে বাংলাদেশের জন্মকে অনেকেই ১৯৪৭ সালের দ্বিজাতিতত্ত্বের ‘জানাজা’ বা একটি ব্যর্থ তত্ত্বের ‘অ্যান্টিথিসিস’ হিসেবে দেখা হয়। প্রচলিত ও জনপ্রিয় বয়ান হলো ধর্মের ভিত্তিতে রাষ্ট্র টেকে না, তাই পাকিস্তান ভেঙেছে।
‘হ্যাঁ’-এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই: আলী রীয়াজগণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদ মর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘অনেকেই জিজ্ঞাসা করেন, হ্যাঁ ভোটের প্রার্থী কে। হ্যাঁ-এর প্রার্থী আপনি, আমি, আমরা সবাই। কারণ হ্যাঁ আমাদের উপহার দেবে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ, যা জুলাই গণঅভ্যুত্থানের আ
ভোটের ঈদ: দেড় দশক পর গণতন্ত্রের উৎসবে ফেরার অপেক্ষাব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে ভোটার আচরণ নিয়ে গবেষণা করতে গিয়ে একটা কথা বারবার শুনছি, ‘দশ বছর ধরি তো ভোট দিতিই যাই না।’ কেউ বলছেন গিয়েছিলেন, কিন্তু দেখেন সব শেষ। আগেই ভোট পড়ে গেছে। কেউ বলছেন, যাওয়ার দরকারই মনে করেননি। জানতেন, ফল আগে থেকে ঠিক করা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: ২৯৮ আসনে প্রার্থী ১৯৮১ জনআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানি শেষে সারা দেশে ২৯৮টি নির্বাচনী আসনে মোট ১ হাজার ৯৮১ জন প্রার্থী চূড়ান্তভাবে ভোটের লড়াইয়ে নামছেন।
আজ শুরু হচ্ছে প্রচারণা, যা করতে পারবেন না প্রার্থীরাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি)। আজ সকাল থেকেই প্রচার-প্রচারণায় নেমে পড়বেন প্রার্থীরা। কিন্তু সেই প্রচারণায় ইসির নির্ধারিত আচরণবিধি মেনে চলতে হবে প্রার্থীদের।
ঢাকায় বিএনপির তিন বিদ্রোহী প্রার্থীই পেলেন ফুটবল প্রতীকত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার তিনটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপির আলোচিত বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে ‘ফুটবল’ প্রতীক পেয়েছেন। এই আসনগুলো হলো ঢাকা-৭, ঢাকা-১২ ও ঢাকা-১৪।
ট্রাক প্রতীকে ৯৩ আসনে লড়বে গণঅধিকার পরিষদত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে অংশ নিচ্ছে গণঅধিকার পরিষদ (জিওপি)। নির্বাচন কমিশন থেকে বরাদ্দ পাওয়া ‘ট্রাক’ প্রতীকে দেশের ৯৩টি আসনে লড়াই করবেন দলটির প্রার্থীরা।
ইসিতে বিএনপির একগুচ্ছ অভিযোগ, নির্বাচন ঘিরে বাড়ছে উত্তাপত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, বিএনপির অভিযোগের মাত্রাও তত বাড়ছে। একাধিকবার বৈঠক ও চিঠির মাধ্যমে তাঁরা নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ জানিয়ে আসছেন। জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বিরুদ্ধে তাঁদের এই অভিযোগ।
আসন্ন নির্বাচন হবে ভবিষ্যতের আদর্শ: প্রধান উপদেষ্টা২০২৬ সালের জাতীয় নির্বাচন যেন ভবিষ্যতে নির্বাচনের ক্ষেত্রে একটি আদর্শ তৈরি করে, সে লক্ষ্য নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এই বিশাল চ্যালেঞ্জ জয় করে একটি ঐতিহাসিক অর্জন নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য।
জামায়াতের সঙ্গ ত্যাগ: চরমোনাই পীরকে অভিনন্দন জানালেন বাবুনগরীনির্বাচনের ঠিক আগমুহূর্তে জামায়াতে ইসলামীর সঙ্গ ত্যাগ করায় চরমোনাই পীর মাওলানা রেজাউল করীম ও তাঁর দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী।
সাভার-আশুলিয়া আসনে ৮ প্রার্থীর লড়াই: শিল্পাঞ্চলের উন্নয়নই মূল ফ্যাক্টরদেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল ও তৈরি পোশাক কারখানার প্রাণকেন্দ্র ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠেছে। দ্রুত নগরায়ণ ও ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে পিষ্ট এই জনপদে এবারের নির্বাচনে ভোটারদের প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে চারটি মৌলিক সংকট: জলাবদ্ধতা ও পরিবেশ দূ
নওগাঁ-৫গোপাল চন্দ্রের চাওয়া চার লেনের রাস্তা, সুমন আলী চান জলাবদ্ধতা নিরসননির্বাচন সামনে রেখে প্রার্থীরা উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে মাঠে নেমেছেন। তবে ভোটারদের কাছে এই আশ্বাস নতুন কিছু নয়। আগের নির্বাচনগুলোতেও একই প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
ধামরাইয়ের কৃষি জমি রক্ষা ও মাদক নির্মূলের প্রতিশ্রুতি প্রার্থীদের: লড়াইয়ে ছয় মুখঢাকা-২০ (ধামরাই) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। এবারের নির্বাচনে এই আসনে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের প্রচার-প্রচারণায় ধামরাইয়ের প্রধান সমস্যা হিসেবে উঠে এসেছে কৃষি জমি ধ্বংসকারী ‘মাটিখেকো’ চক্রের দৌরাত্ম্য, পরিবেশ দূষণ এবং মাদকের বিস্তার।
আচরণবিধি লঙ্ঘনে কর্মীর দায় বর্তাবে প্রার্থীর ওপরআগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। এসময় কর্মীরা আচরণবিধি লঙ্ঘন করলে তার দায় সংশ্লিষ্ট প্রার্থীর ওপরই বর্তাবে। ঢাকা-১৩ ও ১৫ আসনের রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা এই হুঁশিয়ারি দিয়েছেন।
দখল-দূষণে মৃতপ্রায় মাথাভাঙ্গা নদী: চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীদের পরিকল্পনা কীএক সময়ের খরস্রোতা মাথাভাঙ্গা নদী এখন দখল আর দূষণে শ্রীহীন হয়ে পড়েছে। চুয়াডাঙ্গার ওপর দিয়ে বয়ে যাওয়া ১৩০ কিলোমিটার দীর্ঘ এই নদীটি এখন ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গা-১ আসনের ভোটার ও নদীপ্রেমীদের প্রশ্ন—জয়ী হলে এই নদীকে বাঁচাতে প্রার্থীরা ঠিক
কৌশলে নিয়ম লঙ্ঘন প্রার্থীদের, অবশেষে ভাঙল ইসির শীতনিদ্রাসাভার থানা স্ট্যান্ড সংলগ্ন সামসুদ্দিন মার্কেট। জুতার দোকানের সামনে লিফলেট দিচ্ছেন হাস্যোজ্জ্বল নারী। নিজের নাম উল্লেখ করে বলছেন, আমি এমপি পদপ্রার্থী। এই প্রথম এমন কেউ লিফলেট নিয়ে এলেন, নাকি?
চুয়াডাঙ্গা-২স্বর্ণ ও মাদক পাচার রোধে প্রার্থীদের ‘জিরো টলারেন্স’ ঘোষণাবাংলাদেশ-ভারত সীমান্ত ঘেঁষা চুয়াডাঙ্গার জীবননগর ও দামুড়হুদা উপজেলা দীর্ঘদিন ধরে মাদক ও স্বর্ণ চোরাচালানের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। চুয়াডাঙ্গা সদর উপজেলার চারটি ইউনিয়নসহ এই দুই উপজেলা নিয়ে গঠিত চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসন।