টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কা, নিহত ৪টাঙ্গাইলের সখিপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপ ভ্যানের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন। মঙ্গলবার (৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার ঘোনারচালা এলাকায় সখিপুর-সাগরদিঘি সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ভাগ্নের ডাকে সালিসে গিয়ে ছুরিকাঘাতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতারাজধানীর মৌচাক এলাকায় ভাগ্নের ডাকে একটি বিরোধের সালিস করতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হয়েছেন মোহাম্মদ বিল্লাল হোসেন তালুকদার (৪৫) নামে স্বেচ্ছাসেবক দলের সাবেক এক নেতা।
ফিলিপাইনে ভূমিকম্পে নিহত অন্তত ১৯ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। সোমবার (০৮ জুন) দেশটির সিভিল ডিফেন্স কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই প্রাকৃতিক দুর্যোগে এ পর্যন্ত ১৩৪ জন গুরুতর আহত এবং অন্তত সাতজন নিখোঁজ রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নারী-শিশুসহ নিহত ৪ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর যাত্রীবোঝাই একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। আজ সোমবার (৮ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার বৈশামোড়া এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
গাইবান্ধায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধে কলেজছাত্র নিহতগাইবান্ধার সদর উপজেলায় বসতভিটার সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র ফাহমিদ রুমন (২০) নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বড় ভাই ফারদিন রুহিত আহত হন। তিনি গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
লেবাননে ইসরায়েলি হামলায় জেনারেলসহ ১২ জন নিহতইসরায়েলের ক্রমাগত হামলায় লেবাননে মৃত্যুর মিছিল থামছেই না। শনিবার দেশটিতে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন একজন বিগ্রেডিয়ার জেনারেলসহ অন্তত ১২ জন। অথচ কয়েক দিন আগেই যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দেশ দুটি শর্তসাপেক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। খবর আল-জাজিরার।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহতইসরায়েলের হামলায় দক্ষিণ লেবাননে শুক্রবার অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএর তথ্যের ভিত্তিতে সিএনএন এই হিসাব দিয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ায় পিকআপ-অটোরিকশা সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৩ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় মা-ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে আটটার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের রামরাইলের বিয়াল্লিশহর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জে বাসচাপায় প্রাণ গেল দম্পতিসহ তিনজনেরসিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় প্রাণ গেছে ভ্যানচালক ও দুই যাত্রীর। শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের আজুগড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মাজারের দিঘিতে কুমির ফেরাতে চান খাদেমরা, আসছে মানতের মুরগি-ছাগলবাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজারের দিঘি থেকে সরিয়ে নেওয়া কুমির 'ধলা পাহাড়' ফেরানোর দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছেন মাজারের খাদেমরা। এদিকে দিঘিতে কুমির না থাকলেও ভক্তরা এখনও নিয়ে আসছেন মানতের মুরগি-ছাগল।
বাবার লাশ নিয়ে ফেরার পথে সড়কে মাকে হারালেন এসআইনড়াইলে মরদেহবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে এসআইসহ পাঁচজন আহত হয়েছেন। বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের বাদশার গ্যারেজ এলাকায় ঢাকা-নড়াইল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুন, বিদেশিসহ ২১ জনের মৃত্যুভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দিল্লির মালভিয়া নগরের ‘ফ্লোরিশ স্টে’ হোটেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।