পুলিশের পোশাকের সেকাল একালপুলিশের পোশাকের সেকাল-একাল: পাগড়ি থেকে টুপি, তলোয়ার বা বর্শা থেকে বন্দুক, হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট কিংবা সাদা থেকে হালকা বাদামি হয়ে বর্তমানে আয়রন রঙের পুলিশের পোশাক। কীভাবে পরিবর্তন হল পুলিশের পোশাক? কেন হল?
স্পর্শকাতর এলাকায় পুলিশের বডি ক্যামেরা থাকবে: অর্থ উপদেষ্টাআগামী জাতীয় নির্বাচনে মাঠ–পর্যায়ে নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে স্পর্শকাতর এলাকাগুলোতে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের বডি ক্যামেরা দেওয়া হবে। তবে আগে ৪০ হাজার ক্যামেরা কেনার যে পরিকল্পনা ছিল, এখন সেই সংখ্যা কমিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালাহউদ্দিন আহমেদ।
কদমতলীতে টিনশেডের ঘর থেকে মিলল বিদেশি পিস্তল-গুলি, গ্রেপ্তার ৩রাজধানীর কদমতলীতে অবৈধ অস্ত্র ও মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
হাতে তসবিহ, চেহারায় দুশ্চিন্তা, লঘু দণ্ডে স্বস্তি ফিরেছে সাবেক আইজিপি মামুনেরআজ সোমবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। মুখে মাস্ক, হাতে ডিজিটাল তসবিহ। দুপুর ১২টা ২৮ মিনিটে রায় পড়া শুরু হয়। পৌনে তিনটা পর্যন্ত রায়ের সারসংক্ষেপ পড়া চলাকালে হাফ হাতা শার্ট পরিহিত মামুনকে বিমর্ষ আর দুশ্চিন্তাগ্রস্ত দেখা যায়।
শেখ হাসিনার রায়-পরবর্তী সহিংসতার কোনো শঙ্কা নেই: পুলিশসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পর দেশজুড়ে বড় ধরনের সহিংসতার কোনো তথ্য বা আশঙ্কা নেই বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সারাদেশে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে ও বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া দেশের কোথাও উল্লেখযোগ্য কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি বলে পুলিশের এক
পুলিশ কখন গুলি করতে পারে, আইন কী বলেপুলিশ কখন আইনগতভাবে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, অর্থাৎ কখন ‘গুলি চলানো’ বৈধ—এই প্রশ্নটি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায়কে কেন্দ্র করে সহিংসতা ও বিক্ষোভ বাড়ায় এ বিতর্ক আরও তীব্র হয়েছে।
কুমিল্লায় মাদক কারবারে বাধা, মা ও ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যাকুমিল্লা সদরের বসন্তপুর গ্রামের বিল্লাল হোসেনকে সোমবার মাদক নিয়ে বাড়িতে প্রবেশে বাঁধা দেন তাঁর ছোটভাই কামাল হোসেন। এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাঁকে ও বাঁধা দিতে এলে মাকে ছুরিকাঘাতে করেন বিল্লাল। তাঁদের মধ্যে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল বলেও জানিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ীতে যানচলাচল স্বাভাবিক, পুলিশ-র্যাবের তল্লাশিজুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলার শেখ হাসিনার রায় ঘিরে উত্তেজনার মধ্যে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজধানীর প্রবেশপথগুলোতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী৷
খুলনায় বাড়িতে ঢুকে স্ত্রীর সামনে যুবককে গুলি ও গলা কেটে হত্যাখুলনায় বাড়িতে ঢুকে স্ত্রীর সামনে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহত যুবক ওই এলাকার বাসিন্দা মনা মুন্সির ছেলে এবং করিমনগর এলাকার ইলোরা বেগমের বাড়ির ভাড়াটে।
গাজীপুর নতুন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারগাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাইল হাওলাদার। এর আগে তিনি শিল্পাঞ্চল পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন।
নাশকতাকারীদের দেখামাত্র গুলির নির্দেশআন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
নির্বাচন সামনে রেখে পুলিশে বড় রদবদলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল হয়েছে। দেশের ছয়টি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ বিভিন্ন ইউনিটে জ্যেষ্ঠ কর্মকর্তাদের বদলি ও পদায়ন করা হয়েছে। আজ রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।
সিলেটে মধ্যরাতে সরকারি অ্যাম্বুলেন্স ও বাসে আগুনসিলেটে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা একটি সরকারি অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার গভীর রাতে এই ঘটনা ঘটে বলে মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ‘অজ্ঞাতনামা ব্যক্তিরা আগুন দিয়েছে।
রাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক গ্রেপ্তাররাজবাড়ী জেলা কৃষক লীগের আহ্বায়ক আবু বক্কর খানকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা পৌনে ৪টার জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বিচারকের ছেলে হত্যার আসামির বক্তব্য ভাইরাল, চার পুলিশ বরখাস্তরাজশাহীতে নিজ বাসায় বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে (১৭) হত্যা এবং তাঁর মা তাসমিন নাহার লুসীকে (৪৪) হত্যাচেষ্টার ঘটনায় আটক হয়ে পুলিশ হেফাজতে থাকা লিমন মিয়ার (৩৪) বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিকেল থেকে রাজধানীতে ৫ ককটেল বিস্ফোরণরাজধানীর তিনটি পৃথক এলাকায় ঘণ্টা তিনেকের ব্যবধানে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, দুর্বৃত্তরা ভয়ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই এসব ঘটনা ঘটিয়েছে।
আয়রন-কফি রঙের নতুন পোশাকে পুলিশআজ শনিবার থেকে নতুন পোশাকে দায়িত্ব পালন শুরু করেছে বাংলাদেশ পুলিশ। আয়রন ও কফি রঙের এই পোশাক পরে ঢাকা মহানগরসহ বিভিন্ন মেট্রোপলিটন ও বিশেষায়িত ইউনিটের সদস্যরা মাঠে নেমেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর বাহিনীর সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে এই পরিবর্তন আনা হলো।