বাঘ-সাপের নকশার পুলিশ ইউনিফর্মের ছবিটি সম্পাদিতসম্প্রতি ফেসবুকে বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম দাবিতে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, দুই পুলিশ সদস্যের গায়ে বাঘের ডোরাকাটা নকশার শার্ট ও সাপের চামড়ার মতো নকশার প্যান্ট রয়েছে। তবে যাচাইয়ে দেখা গেছে, ছবিটি সঠিক নয়।
রাবিতে টেনিস কোর্ট সংস্কারে মাটি খোঁড়ার পর মিলল মর্টারশেলরাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের পাশে পুরাতন টেনিস কোর্ট সংস্কারের সময় একটি মর্টালশেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে মাটি খননের সময় মর্টালশেলটি দেখতে পান শ্রমিকরা।
ভোলায় ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আহত শিশুর বক্তব্যে আটক ১ভোলায় এক প্রবাসীর ঘরে ঢুকে তাঁর স্ত্রী নাসিমা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ছেলে আবির (১০) গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা
ঝিনাইদহে বন্ধ ইটভাটার পুকুরে কিশোরীর মরদেহ উদ্ধারঝিনাইদহের কোটচাঁদপুরে পৌর এলাকার একটি ইটভাটার পুকুর থেকে নাসিমা খাতুন নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে কোটচাঁদপুর পৌর কলেজ এলাকার ইকো ব্রিকসের পুকুর থেকে ওই কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়। আগের দিন বুধবার সকালে বান্ধবীদের সঙ্গে মেলার যাওয়া কথা বলে ওই কিশোরী বাড়ি থেকে বের হয়।
মোহাম্মদপুরে ডিএমপির উচ্ছেদ অভিযানরাজধানীর সাধারণ মানুষের চলাচলের পথ সুগম করতে কঠোর অবস্থানে নেমেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। দীর্ঘদিন ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট এ সময় ভেঙে দেওয়া হয় এবং বেশ কিছু মালামাল বাজেয়াপ্ত করে পুলিশ।
পাঁচ অতিরিক্ত আইজিপিকে অবসরে পাঠাল সরকারপুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার পাঁচজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়েছে। রোববার (৮ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
ঢাবি শিক্ষার্থীকে মারধরে চার পুলিশ ক্লোজডরাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকদের মারধরে জড়িত পুলিশের চার সদস্যকে ক্লোজড (সাময়িক প্রত্যাহার) করা হয়েছে।
নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কতটা সক্ষম পুলিশঅনেক পুলিশ সদস্যের বিরুদ্ধে কোনো কোনো প্রার্থীর প্রতি ঝুঁকে পড়ার অভিযোগ এসেছে। আবার দুই প্রার্থীর অনুসারীদের সংঘর্ষেও ‘নীরব’ থাকায় ভোটাররা উদ্বিগ্ন।
নির্বাচনের আগে ১৫৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতিপুলিশের তিনটি ভিন্ন পদে কর্মরত ১৫৩ জন কর্মকর্তা পদোন্নতি পেলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই পদোন্নতি দেওয়া হলো।
ঢামেকে ৯৯ আন্দোলনকারী, পরিচালক বললেন, গুলিবিদ্ধ কেউ নেইঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ইনকিলাব মঞ্চের অনেক নেতাকর্মী চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান। তিনি বলেন, চিকিৎসা নিতে আসাদের মধ্যে কারও শরীরে গুলি লাগেনি।
শাহবাগ এলাকায় পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়াশাহবাগ থেকে সরিয়ে দেওয়ার পর ইনকিলাব মঞ্চের কর্মীরা আশেপাশের এলাকায় অবস্থান নেন। সেখান থেকে মাঝেমধ্যে সড়কে এসে পুলিশ লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে।
ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ছত্রভঙ্গে গুলি করা হয়নি: সরকারের বিবৃতিআন্দোলনরত ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনী আগ্নেয়াস্ত্রের ব্যবহার করেনি বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুকের পোস্টে এ দাবি করা হয়েছে।