খালেদা জিয়ার সুস্থতায় দেশব্যাপী দোয়া কর্মসূচিবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী মসজিদে মসজিদে দোয়ার আয়োজন করেছে বিএনপি।
১৯ বছর পর নিজ বাড়িতে তারেক রহমানদীর্ঘ ১৭ বছর সাড়ে তিন মাসের প্রবাসজীবন শেষে আজ সপরিবার নিজ বাসায় উঠলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ৮টা ২৭ মিনিটে বিশেষ নিরাপত্তাব্যবস্থায় স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে তিনি গুলশানের বাসায় প্রবেশ করেন।
দেশবাসীকে ধন্যবাদ জানালেন তারেক রহমানস্বদেশ প্রত্যাবর্তনে অভ্যর্থনা জানাতে আসা দেশবাসী ও দলীয় নেতা-কর্মীদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি কর্তব্যরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নিরাপত্তা বাহিনী ও গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বিশৃঙ্খলা পরিহারের আহ্বান, নিরাপদ দেশ গড়ার প্রত্যয় তারেক রহমানেরবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিশৃঙ্খলা পরিহার করে যেকোনো মূল্যে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সবাই মিলে এমন বাংলাদেশ গড়ে তুলব, যেই দেশের স্বপ্ন একজন মা দেখেন। অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই।
ফটো নিউজ•তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তনদীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৩৯ মিনিটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
পূর্বাচলে সড়কজুড়ে আবর্জনা, ভাঙল শতাধিক গাছবিকেলে সড়কটি ঘুরে দেখা যায়, কয়েক কিলোমিটারজুড়ে শুধু ময়লা-আবর্জনা। যত্রতত্র পড়ে আছে খাবার, খাবারের প্যাকেট, পলিথিন, প্লাস্টিকের বোতল, বাঁশ, প্ল্যাকার্ড, কাঠ, ব্যানারসহ নানা আবর্জনা। এ ছাড়া সড়ক বিভাজকে থাকা অসংখ্য গাছ নুয়ে থাকতে দেখা যায়।
দেশে পা রেখেই তারেক রহমানের মাস্টার স্ট্রোক, দিলেন দূরদর্শী ও গভীর বার্তাহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়েই খোলা মাটি দেখেই এগিয়ে গেলেন। জুতা খুলে খালি পায়ে কয়েক কদম হাঁটলেন। তুলে নিলেন দেশের মাটি মুঠো ভরে। মুঠোর ফাঁক গলে ঝরে পড়ল কিছু মাটি।
তারেক রহমানের বক্তব্যে ৫ বিষয়ে গুরুত্বদীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। জনস্রোত ঠেলে বিকেলে পৌঁছান রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) সড়কের সংবর্ধনা মঞ্চে।
তারেক রহমানের স্বপ্ন ও পরিকল্পনার দায়তারেক রহমান আজ তাঁর বক্তৃতায় যখন মার্টিন লুথার কিং জুনিয়রের একটি ঐতিহাসিক বাক্য ব্যবহার করেছেন। সেই বাক্যটি হলো—আই হ্যাভ আ ড্রিম। আমার একটা স্বপ্ন আছে। তারেক বললেন, আই হ্যাভ অ্যা প্ল্যান। তারেক রহমান তাঁর বক্তৃতার শেষ করে দিয়ে আবার ফিরে এসে তিনি সেই বাক্যটিকে শুধরে দিয়ে বললেন, উই হ্যাভ আ প্ল্যান।
তারেক রহমানকে বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে উপস্থাপন রয়টার্সের খবরেতারেক রহমানের প্রত্যাবর্তনকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর তাঁর দেশে ফেরা বিএনপির জন্য বড় রাজনৈতিক অর্জন বলে উল্লেখ করেছে সংস্থাটি।
উই হ্যাভ অ্যা প্ল্যান: তারেক রহমানদেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, ‘উই হ্যাভ এ প্ল্যান’। তারেক রহমানের সম্পূর্ণ ভাষণটি ভিডিওতে দেখে নিন।
তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে ‘শীর্ষ দাবিদার’ হিসেবে দেখছে বিবিসিতারেক রহমানের দেশে ফেরাকে বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে তুলে ধরেছে বিবিসি। প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর তাঁর দেশে ফেরা বিএনপির জন্য বড় রাজনৈতিক শক্তিবৃদ্ধি হিসেবে দেখা হচ্ছে।
ইশারায় সরল আলিশান চেয়ার, বসলেন প্লাস্টিকের চেয়ারেরাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজের জন্য নির্ধারিত সুদৃশ্য ও ‘আলিশান’ চেয়ারটি সরিয়ে তিনি একটি সাধারণ প্লাস্টিকের চেয়ারে বসেছেন।
দেশের নেতা হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: এপিবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে তাঁকে বহনকারী বিমানটি ঢাকায় অবতরণ করে।
তারেক রহমানের ফেরাকে ‘ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন’ হিসেবে বর্ণনা আল-জাজিরায়কাতারভিত্তিক প্রভাবশালী সংবাদ মাধ্যম আল জাজিরা তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনকে একটি ঐতিহাসিক ও প্রতীকী রাজনৈতিক ঘটনা হিসেবে উপস্থাপন করেছে। প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) তাঁর দেশে ফেরা নিয়ে সংবাদমাধ্যমটি একাধিক প্রতিবেদন প্রকাশ করে।
তারেক রহমান ও রাজনৈতিক ব্যঙ্গচিত্র: এক ভিন্ন চর্চাবাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে স্যাটায়ার বা ব্যঙ্গচিত্রকে সহজভাবে গ্রহণ করার নজির খুবই সীমিত। রাজনৈতিক সমালোচনা বা রসাত্মক উপস্থাপনাকে দীর্ঘদিন ধরে এখানে সন্দেহের চোখে দেখা হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই চর্চায় এক ভিন্ন দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছেন।
তারেক রহমানকে স্বাগত জানালেন জামায়াত আমিরবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশে সপরিবারের প্রত্যাবর্তনে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।