যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাবন্দরের বাইরে অপেক্ষায় ইরানের কয়েক ডজন জাহাজযুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং অভ্যন্তরীণ পরিস্থিতিতে নিজেদের সমুদ্রবন্দর সীমার বাইরে ইরানের কয়েক ডজন বাণিজ্যিক জাহাজ নোঙর করে আছে।
ইরানের বিক্ষোভ শেষ: তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকইরানের চলমান আন্দোলন প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন তেহরান ইউনিভার্সিটির অধ্যাপক ফোয়াদ ইজাদি। তাঁর দাবি, দেশটিতে গত দুই-তিন দিন ধরে বড় ধরনের কোনো অস্থিরতা নেই। পরিস্থিতি এখন সরকারের নিয়ন্ত্রণে রয়েছে।
আজ এরফান সুলতানির ফাঁসি কার্যকর করবে ইরান, ট্রাম্পের ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারিইরানে চলমান গণবিক্ষোভ ও বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ডকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করে, তাহলে যুক্তরাষ্ট্র ‘কঠোর পদক্ষেপ’ নেবে।
ইরানের ‘ত্রাতা মার্কিন পুতুল’ রেজা পাহলভি আসলে কেইরানের রাজপথ এখন বারুদের স্তূপ। তেহরান থেকে ইসফাহান পর্যন্ত বিক্ষোভের আগুন। এর উত্তাপ পৌঁছেছে হাজার মাইল দূরের আমেরিকায়। সেখান থেকেই একের পর এক বার্তা পাঠাচ্ছেন রেজা পাহলভি। ইরানের বর্তমান শাসকের পতনের ডাক দিচ্ছেন তিনি।
এবার বিক্ষোভকারীদের পক্ষে দাঁড়ালেন ইরানের নোবেলজয়ী এবাদিচলমান বিক্ষোভে বিক্ষোভকারীদের পক্ষে দাঁড়িয়েছেন শান্তিতে নোবেল জয়ী ইরানের শিরিন এবাদি। তিনি অভিযোগ করেছেন, ইরান কর্তৃপক্ষ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন এবং তথ্যপ্রবাহ বন্ধ করে বিক্ষোভকারীদের ওপর চালানো ভয়াবহ দমন-পীড়ন গোপনের চেষ্টা করছে।
ইরানে নেতাবিহীন বিক্ষোভ টিকবে কতদিনইরানে বিক্ষোভ চলছে। তবে এই বিক্ষোভে নেতা নেই। আবার কোনো সংগঠনও নেই এই বিক্ষোভের পেছনে। তাই চলমান বিক্ষোভ কতদিন চলবে সে ব্যাপারে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা।
সবধরনের আলোচনা বাতিলইরানে ট্রাম্পের ‘সাহায্য’ আসছেবিক্ষোভকারীদের ওপর নির্বিচার দমন-পীড়নের অভিযোগে ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিল ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি ইরানি নাগরিকদের উদ্দেশে বার্তা দিয়েছেন—‘সাহায্য আসছে।’
ইরানের বিক্ষোভকারীদের প্রতি মালালার সমর্থনশান্তিতে নোবেল জয়ী পাকিস্তানের নাগরিক মালালা ইউসুফজাই ইরানের সরকারবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন।
ইরান থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে পশ্চিমা দেশইরানের চলমান সহিংস বিক্ষোভ ঘিরে নাগরিকদের সরিয়ে নিচ্ছে পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া তাদের নাগরিকদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে। আর ফ্রান্স চলতি সপ্তাহের শুরুতে তাদের দূতাবাসের অতিরিক্ত কর্মীদের দেশে ফিরিয়ে নিয়েছে।
ইরানি কূটনীতিকদের ওপর নিষেধাজ্ঞা ইউরোপিয়ান পার্লামেন্টেরচলমান বিক্ষোভে দমন-পীড়নের অভিযোগে ইরানি সব পর্যায়ের কূটনীতিক কর্মীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। নিষেধাজ্ঞা অনুযায়ী ইরান সরকার সংশ্লিষ্ট কোনো কূটনৈতিক কর্মী ইউরোপীয়ান পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করতে পারবে না।
ওয়াশিংটন নয়, ইরানের প্রকৃত ভয় অদম্য তারুণ্যেপশ্চিমা নীতিনির্ধারকরা ইরানের অস্তিত্বের সবথেকে বড় হুমকি চিহ্নিত করতে পারছেন না। এই হুমকি খোদ ইসলামি প্রজাতন্ত্রের নিজের সন্তানেরা।
ইরান বিক্ষোভের ‘মওকা’ নিচ্ছে ইসরায়েলইরান আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রায় এক সপ্তাহ ধরে চলা এই প্রতিবাদ এখন শুধু রিয়ালের দরপতন বা অর্থনৈতিক কষ্টের মধ্যেই সীমাবদ্ধ নেই।
ইরানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীরইরানজুড়ে চলমান বিক্ষোভ পরিস্থিতি এখন ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ এসেছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি অভিযোগ করেছেন, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজতে পশ্চিমা শক্তি শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস ও রক্তাক্ত করে তুলেছে।
তেহরানে খামেনির পক্ষে বিক্ষোভে হাজারো মানুষইরানে চলমান বিক্ষোভের মধ্যে দেশবাসীকে সরকারের পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছিল সরকার। সেই আহ্বানে সাড়া দিয়ে হাজার হাজার ইরানি রাস্তায় নেমে এসেছেন। তারা সরকারের পক্ষে এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে নানান স্লোগান দেন।
‘পারস্পরিক শ্রদ্ধার’ ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে: ইরানইরানের চলমান বিক্ষোভ পরিস্থিতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগের পথ খোলা আছে। পাশাপাশি সুইজারল্যান্ডের মধ্যস্থায়ও যোগাযোগ হতে পারে।
বিশ্ব থেকে ‘বিচ্ছিন্ন’ ইরানের প্রকৃত অবস্থা জানা কঠিনইরানের চলমান আন্দোলন সম্পর্কে প্রকৃত তথ্য জানা খুবই কঠিন। ইন্টারনেট বন্ধ থাকায় স্থানীয়সহ আন্তর্জাতিক অধিকাংশ সংবাদমাধ্যমে প্রকৃত তথ্য খুব একটা আসছে না। আন্তর্জাতিক সংবাদমাধ্যম, বিশেষ করে পশ্চিমা সংবাদমাধ্যম সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও ও ছবির বরাতে খবর প্রকাশ করছে।
আইসিই এজেন্টের গুলিতে নারী নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভমিনিয়াপোলিসে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টের গুলিতে রেনে গুড নামের এক নারী নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। শনিবার (১০ জানুয়ারি) হাজার হাজার মানুষ রাস্তায় নেমে ফেডারেল অভিবাসন কর্তৃপক্ষের অপসারণ ও বিচারের দাবি জানিয়েছেন।