প্রান্তিক গ্রাহকের বিদ্যুতের দাম পুনর্নির্ধারণের আহ্বান বিদ্যুৎ বিভাগেরবিদ্যুতের দাম বাড়ানো নিয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। প্রান্তিক গ্রাহকদের ওপর আর্থিক চাপ কমাতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-পিডিবির মূল প্রস্তাবের প্রতিফলন ঘটিয়ে ট্যারিফ পুনর্নির্ধারণের জন্য এই আহ্বান জানানো হয়েছে।
খুচরায় বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশপাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।
এগ্রিভোল্টাইক কি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি খাতের ভাগ্য বদলাতে পারবে?একবিংশ শতাব্দীর এই সময়ে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সুদূরপ্রসারী প্রভাব মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানির প্রসার এখন আর কোনো বিকল্প নয়, বরং অপরিহার্য বাস্তবতায় পরিণত হয়েছে। তবে বাংলাদেশের মতো একটি অত্যন্ত ঘনবসতিপূর্ণ এবং সীমিত ভূমির রাষ্ট্রে এই রূপান্তর এক বড় ধরনের দ্বন্দ্ব তৈরি করে।
ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশপবিত্র ঈদুল আজহায় দেশব্যাপী নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। বিদ্যুৎ উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থায় ২৪ ঘণ্টা নজরদারির পাশাপাশি জরুরি মেরামতে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
সরকারি বিদ্যুৎ প্রকল্পে ডাকাতির ৬ মাস পর যুবক গ্রেপ্তারমানিকগঞ্জের শিবালয়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) প্রজেক্টে ডাকাতির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (২৩ মে) দিবাগত রাতে রাজধানীর শ্যামপুর থানার জুরাইন বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রাতেও লোডশেডিংদেশে প্রথমবারের মতো বিদ্যুৎ উৎপাদন ১৭ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। তবে এমন রাতেও দেশজুড়ে লোডশেডিং করতে হয়েছে। বিশেষ করে রাত ১২টায় লোডশেডিং ১৪০০ মেগাওয়াট ছাড়িয়ে যায়।
ফার্নেস তেল কী, কেন দাম বাড়াল সরকারবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আবারও ফার্নেস তেলের দাম বাড়িয়েছে। সম্প্রতি সরকার বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এই জ্বালানির মূল্য লিটারপ্রতি প্রায় ১৯ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে। এর আগে এপ্রিল মাসেও এক দফা দাম বৃদ্ধি পেয়েছিল। ফলে কয়েক মাসের ব্যবধানে ফার্নেস তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে।
বিদ্যুতের দাম ও স্ল্যাব পরিবর্তনের প্রস্তাব গরিববিরোধী: জেডিপিবিদ্যুতের দাম ও স্ল্যাব পরিবর্তনের প্রস্তাবকে গরিববিরোধী আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টি (জেডিপি)। বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক প্রতিবাদ সভায় এ দাবি জানায় দলটি।
রূপপুরের প্রথম ইউনিটে ফুয়েল লোড শেষ, অপেক্ষা বিদ্যুৎ উৎপাদনেররূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিপাত্রে পারমাণবিক জ্বালানি ভরা (ফুয়েল লোডিং) শেষ হয়েছে। এখন চুল্লিপাত্রের উপরের অংশ বসানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।
বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে হঠাৎ বিস্ফোরণ, দগ্ধ ১২নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ হয়েছে।
কৌশলে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, বদলাচ্ছে আবাসিকে বিলের ধাপইউনিটপ্রতি বিদ্যুতের দাম বাড়ানোর পাশাপাশি আবাসিক গ্রাহকদের বিলের ধাপ বা স্ল্যাব একীভূত করা, বেসরকারি হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানকে বাণিজ্যিক বিলের আওতায় আনাসহ গণশুনানি ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে দাম বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
পিডিবির দেনা ৫৬ হাজার কোটি: বিদ্যুৎমন্ত্রী টুকুবিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ৫৬ হাজার কোটি টাকা দেনায় আছে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (১১ মে) রাজধানীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।