সাইকোট্রপিক পাচার রোধে ঢাকা-ইসলামাবাদ এমওইউ সইসাইকোট্রপিকসহ মাদকদ্রব্য পাচার ও অপব্যবহার প্রতিরোধে পাকিস্তানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। এই সমঝোতার ফলে দুদেশ মাদক, মাদক-সংক্রান্ত অর্থ পাচার রোধে পরস্পরের সঙ্গে প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান এবং কারিগরি সহায়তা দেবে।
র্যাবের ওপর হামলার পর মাসদাইর এলাকা ঘিরে সাঁড়াশি অভিযান, মাদক ও অস্ত্র উদ্ধারনারায়ণগঞ্জের মাসদাইর এলাকায় স্থানীয় সন্ত্রাসী ও মাদক কারবারিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রাতে পরিচালিত এই বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
এমপি বললেন, ‘আমার পাশের ৯০% এইডা-ওইডা খায়, মাদকের বিরুদ্ধে বক্তৃতা ক্যামনে দেই’কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি ভিডিও বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তাঁকে তাঁর পাশে বসা নেতাকর্মীদের ‘শতকরা ৯০ ভাগ মাদক সেবন করেন’ বলে বলতে শোনা গেছে।
রাজধানীতে হেরোইনসহ বিপুল পরিমাণ মাদক জব্দ, গ্রেপ্তার ৬রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
মিয়ানমার থেকে বস্তায় আনা ১ লাখ পিস ইয়াবা জব্দকক্সবাজারের উখিয়া সীমান্তে মিয়ানমার থেকে বস্তায় করে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বস্তা বহনকারী ব্যক্তি ধাওয়া খেয়ে আবার ওই দেশে চলে গেছে বলে দাবি করেছে সংস্থাটি।
মাদক কারবারে পারিবারিক সিন্ডিকেট, ৭ জনের বিরুদ্ধে সিআইডির মানিলন্ডারিং মামলাএকই পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত টাকা ব্যাংকিং চ্যানেলে লেনদেনের অভিযোগে গাজীপুরের টঙ্গী পূর্ব থানায় মামলাটি করা হয়েছে।
বিএনপি যা বলে, তা করে: স্বরাষ্ট্রমন্ত্রীভোটের কালি শুকানোর আগেই বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন শুরু করেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপি যা বলে, তা করে। কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডের উদ্যোগ ঐতিহাসিক।
মাছ বোঝাই গাড়িতে মাদক পাচার, ১ লাখ ৭১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২কক্সবাজারের টেকনাফের শীলখালী এলাকায় মাছ বোঝাই একটি মিনি পিকআপে মাদক পাচারের সময় অভিযান চালিয়ে আনুমানিক ১ লাখ ৭১ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে বিজিবি।
প্রথম অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হবে: তথ্যমন্ত্রীআসন্ন সংসদ অধিবেশনে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাস করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সোমবার (৯ মার্চ) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) আয়োজিত গোলটেবিল বৈঠকে একথা জানান তিনি।
ফরিদপুরে ‘মাদক কারবার’ নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যাফরিদপুরে মাদক কারবার নিয়ে পূর্ব বিরোধের জেরে রাজু শেখ (৩৮) নামের একজন কুপিয়ে হত্যা করা গেছে। তিনি ফরিদপুর পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ ডিএনসির কর্মকর্তাঅভিযান পরিচালনার সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) খিলগাঁও অঞ্চলের পরিদর্শক সিদ্দিকুর রহমান (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন।
ঢাকার তিন স্পট মাদকের হাট, রাতে বাড়ে হাঁকডাকরাজধানীর কয়েকটি এলাকায় খোলা বাজারের মতো বিক্রি হচ্ছে মাদক। এর মধ্যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প, কারওয়ান বাজার ও মিরপুরের বিহারি ক্যাম্পে রাতে হাঁকডাক ছেড়েই বিক্রি করছেন কারবারিরা।