সংরক্ষিত আসন পেতে তিন দলের দ্বারস্থ মামুনুল হকত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের আগেই দলটি জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থন চাওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশের ডাক মামুনুল হকেরগণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গণসমাবেশের ডাক দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আগামী ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এই গণসমাবেশের আয়োজন করা হবে বলে জানিয়েছে তাঁর দল।
ঢাকা-১৩ আসনের ফলাফল বাতিল ও বিচার বিভাগীয় তদন্ত দাবি মামুনুল হকেরঢাকা-১৩ আসনের ফলাফল বাতিল করে স্বাধীন ও বিচার বিভাগীয় তদন্তসহ ৬ দফা দাবি জানিয়েছে মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস।
মামুনুল হককে নিয়ে ববি হাজ্জাজের বক্তব্যের প্রতিবাদমাওলানা মামুনুল হকের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলার হুমকির নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে তাঁর দল বাংলাদেশ খেলাফত মজলিস।
গণনার সময় আমার আসনে ইঞ্জিনিয়ারিং হয়েছে: মামুনুল হকত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনে ভোট গণনার সময় পরিকল্পিতভাবে ‘ইঞ্জিনিয়ারিং’ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী মাওলানা মামুনুল হক।
মোহাম্মদপুরে অস্ত্র ব্যবসায়ীর ছেলে কেন প্রার্থী, প্রশ্ন মামুনুল হকেরমোহাম্মদপুর অপরাধপ্রবণ এলাকা হিসেবে পরিচিত জানিয়েঢাকা-১৩ আসনের মাওলানা মামুনুল হক বলেছেন, এখানে একটি দল এমন একজনকে প্রার্থী করেছে, যাঁর বাবা ছিলেন আন্তর্জাতিক অস্ত্র ব্যবসায়ী।
ইশতেহারে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতসহ ২২ প্রতিশ্রুতি খেলাফত মজলিসেরত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২২ দফা ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস। দলটির ইশতেহারে বলা হয়েছে, রাজনীতি হবে আমানত, ক্ষমতা হবে জবাবদিহিমূলক এবং রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহভীতি, ন্যায়বিচার ও মানবিকতার ভিত্তিতে।
দেশে শাসক পরিবর্তন হলেও শোষণের ধরন পরিবর্তন হয় নাই: মামুনুল হকবাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ‘দেশে শাসক পরিবর্তন হয়েছে, শাসকের জাত পরিবর্তন হয়েছে; কিন্তু শোষণের ধরণ পরিবর্তন হয় নাই। এ দেশের শাসকরা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করেছে। আমরা এই লুটপাট ও শোষণের বিরুদ্ধে লড়াই করছি।’
পর্দার অন্তরালে আধিপত্যবাদ ফিরিয়ে আনার কলকাঠি নাড়া হচ্ছে: মামুনুল হকপর্দার অন্তরালে আবার আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।
মামুনুল হকের সমর্থনে মোহাম্মদপুরে নারীদের মিছিলরাজধানীর মোহাম্মদপুরে মাওলানা মামুনুল হকের সমর্থনে রাজধানীর মোহাম্মদপুরে নির্বাচনী মিছিল করেছেন নারীরা। রোববার (১ ফেব্রুয়ারি) বেলা ২টার দিকে লালমাটিয়া থেকে মিছিল শুরু হয়ে মোহাম্মদপুরের আল্লাহ করিম এবং শিয়া মসজিদ মোড় ঘুরে পুনরায় লালমাটিয়া যায়।
আগামীতে শুধু বাংলাদেশপন্থী রাজনীতি চলবে: মামুনুল হকআগামী দিনে দেশে শুধু বাংলাদেশপন্থী রাজনীতি চলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, মানুষের মুখে মুখে পরিবর্তনের আওয়াজ। তারা পুরাতন কাউকে ক্ষমতায় আনতে চায় না। অনেকেই বলছেন সবাইকে দেখেছি, এবার ইসলামী দলগুলোকে ক্ষমতায় দেখতে চাই।
দখলবাজি ও গুন্ডামির রাজনীতির বিরুদ্ধে মামুনুল হকের ‘জাগরণী পদযাত্রা’খেলাফতে মজলিশের আমির ও ঢাকা–১৩ আসনের রিকশা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মামুনুল হকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো ‘জাগরণী পদযাত্রা’ অনুষ্ঠিত হয়েছে।
‘মুনাফেকি করে আগামীর বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না’: মামুনুল হকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসন থেকে ‘রিকশা’ প্রতীকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির এবং ১০ দলীয় নির্বাচনি ঐক্যের প্রার্থী মামুনুল হক। তিনি বলেছেন, ‘আসন্ন নির্বাচনে মুনাফেকি করে আগামীর বাংলাদেশকে দাবিয়ে রাখা যাবে না।
ঢাকা-১৩ আসনে ভোটের উত্তাপ: শহীদ পরিবারে ববি হাজ্জাজ, টাউন হলে মামুনুল হকআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকা-১৩ (মোহাম্মদপুর, আদাবর ও শেরেবাংলা নগর) আসনে নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে। ধানের শীষ প্রতীকে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং ১০ দলীয় জোটের প্রার্থী মামুনুল হক আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন।
২৯ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী যাঁরামাওলানা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস ২৯টি সংসদীয় আসনে নির্বাচন করবে। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় রিকশা প্রতীকের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে দলটি।
মামুনুল হকের আসনে প্রার্থী দিচ্ছে না ইসলামী আন্দোলনবাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী না দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সোমবার (১৯ জানুয়ারি) দলটির যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
ইসলামী আন্দোলনকে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করব আশা করছি: মামুনুল হকইসলামী আন্দোলনকে নিয়েই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করার আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে সমঝোতায় থাকা দলগুলোর বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এই মন্তব্য করেছেন।