খিলক্ষেতে ফ্ল্যাট থেকে বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধাররাজধানীর খিলক্ষেতে লেকসিটি এলাকার একটি ফ্ল্যাট থেকে ফারুক কবির বাদল (৬০) নামের এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়।
হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যুহাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২৯৪।
বৃষ্টিতে তলিয়েছে ধান, মাঠেই হৃদরোগে কৃষকের মৃত্যুরাতভর বৃষ্টির পর সকালে জমির ধান কাটতে গিয়েছিলেন কৃষক আহাদ মিয়া (৫৫)। তবে সব ধান পানির নিচে দেখে মাঠেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেকে কেন্দ্রীয় কারাগারের কয়েদির মৃত্যুকেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) অসুস্থ হয়ে মোহাম্মদ লাবলু মিয়া (৪২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
হামের লক্ষণ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যুদেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের লক্ষণ দেখা গেছে ১ হাজার ১৭০ জনের শরীরে। আর হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের।
হামে আরও দুই শিশুর মৃত্যুহামে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা) নতুন করে হাম শনাক্ত হয়েছে ৮৪ জনের। আর লক্ষণ পাওয়া গেছে ১ হাজার ১৫১ জনের শরীরে।
বজ্রপাতে যুবকের মৃত্যু, কোল থেকে ছিটকে পড়ে প্রাণে বাঁচল শিশুকন্যারাজবাড়ীতে বজ্রপাতে সুমন আহম্মেদ (৩৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এসময় কোল থেকে ছিটকে পড়ে সামান্য আহত হলেও প্রাণে বেঁচে গেছে তাঁর সাড়ে ৩ বছর বয়সী মেয়ে সাফিয়া। বুধবার (২৯ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় ভারতীয় নারীর মৃত্যু, আঘাতের চিহ্ন নিয়ে প্রশ্নরাজধানীতে শামীম সালিম কাসিম (৬৭) নামে এক ভারতীয় নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে তাঁকে মৃত অবস্থায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেয় স্বজনেরা। তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
হাম ও লক্ষণে আরও ৯ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭৬দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও রোগটির উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজনের হাম শনাক্ত হয়েছিল, বাকিদের ছিল লক্ষণ। একই সময়ে ১ হাজার ২৭৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
সংসদে ত্রাণমন্ত্রীবজ্রপাতে প্রাণহানি রোধে বাজবে সাইরেন, নির্মাণ হবে আশ্রয়কেন্দ্রবজ্রপাতে প্রাণহানি রোধে সরকার সাইরেন স্থাপন, আধুনিক বজ্রপাত নিরোধক টাওয়ার নির্মাণ, ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা এবং হাওড় অঞ্চলে বিশেষ আশ্রয়কেন্দ্র নির্মাণের পদক্ষেপ নিচ্ছে।
হাম ও লক্ষণে আরও ৫ শিশুর মৃত্যুগত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা) হামে আক্রান্ত হয়ে ১ এবং উপসর্গ আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ১ হাজার ৩৫৮ শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।
ময়নাতদন্তের আগেই হাতির শুঁড়-পা কেটে নিল দুর্বৃত্তরারাঙামাটির লংগদুতে মারা যাওয়া বয়স্ক বন্য হাতির শুঁড় ও পেছনের একটি পা কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে এই দৃশ্য বনবিভাগের প্রহরী ও স্থানীয়দের চোখে পড়ে। এদিকে হাতিটি মারা যাওয়ার ৪৮ ঘণ্টার বেশি সময় পরও তার ময়নাতদন্ত সম্পন্ন হয়নি।
কালবৈশাখী ঝড়ে ৩ জেলায় ৫ মৃত্যুবৈশাখী ঝড়ে বসতঘর ও দোকানের ওপর গাছ পড়ে জামালপুরে তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। বাকিদের মধ্যে নওগাঁয় অন্তঃসত্তা নারী ও বগুড়ায় এক ব্যবসায়ী মারা যান। গতকাল রোববার রাত ও সোমবার ভোরের দিকে এসব ঘটনা ঘটে।
হাম ও লক্ষণে আরও ৮ শিশুর মৃত্যুহাম ও রোগটির উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও এর লক্ষণে ২৫৯ শিশুর মৃত্যু হলো। একই সময়ে রোগীর সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে।
বছরে ২৫ হাজার অগ্নিকাণ্ড: উদাসীনতাই কি বড় ঝুঁকিপ্রতি বছর বাংলাদেশে গড়ে প্রায় ২৫ হাজার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জীবন ও সম্পদের প্রাণহানিও ব্যাপক। বাংলাদেশ ফায়ার সার্ভিসের দেওয়া পরিসংখ্যানে দেখা গেছে, গত পাঁচ বছরে অগ্নিকাণ্ডে মোট ৬৫০ জনের মৃত্যু ও ২ হাজার ৩৬৮ কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে।
রাজধানীর পল্টন ও কদমতলীতে ২ মরদেহ উদ্ধাররাজধানীর পল্টন ও কদমতলী এলাকা থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) রাতে তাঁদের অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক উভয়কেই মৃত ঘোষণা করেন।