মাদুরোকে আরও চেপে ধরলেন ট্রাম্পভেনেজুয়েলার তেল বহন করে এমন অভিযোগে নতুন আরও ছয়টি জাহাজের ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্বজন ও সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ইউরোপ কি একা হয়ে পড়ছেবিশ্ব রাজনীতির দ্রুত পরিবর্তনশীল প্রেক্ষাপটে ইউরোপের ভূ-রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়েছে। বিশেষ করে সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশের পর এ আলোচনা আরও জোরালো হয়।
তেলের ট্যাংকার আটক করল যুক্তরাষ্ট্র, ভেনেজুয়েলা বলছে ‘প্রকাশ্য চুরি’ভেনেজুয়েলার উপকূল থেকে নিষিদ্ধ একটি তেলের ট্যাংকার আটক করেছে যুক্তরাষ্ট্র। বধুবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই এই খবর দিয়েছেন। এদিকে, ওয়াশিংটনের এই ট্যাংকার আটককে প্রকাশ্য চুরি বলে মন্তব্য করেছে কারাকাস।
১২ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের সুযোগমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রসাশন আনুষ্ঠানিকভাবে ‘ট্রাম্প গোল্ড কার্ড’ ভিসা প্রকল্পের উদ্বোধন করেছে। স্থানীয় সময় বুধবার (১০ ডিসেম্বর) এই প্রকল্প চালু করা হয়। এর মাধ্যমে চড়ামূল্যে সম্পদশালী বিদেশিরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার এবং দেশটিতে বসবাসের অনুমতি পাবে।
কোভিড টিকায় ‘শিশু মৃত্যু’, তদন্তে যুক্তরাষ্ট্রবিভিন্ন বয়সীদের মধ্যে কোভিড-১৯ টিকার সঙ্গে সম্ভাব্য মৃত্যুর কোনো সম্পর্ক আছে কি না খতিয়ে দেখছে যুক্তরাষ্ট্রের স্থাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। কোভিড টিকার স্বাস্থ্য সুরক্ষার পর্যালোচনার অংশ হিসেবে এটি করা হচ্ছে।
পৃথিবীতে মানবাধিকার বলে কি আদতে কিছু আছেগাজার এই ধ্বংসলীলা জগতের সামনে রূঢ় প্রশ্ন ছুড়ে দিয়েছে। পৃথিবীতে মানবাধিকার বলে কি আদতে কিছু আছে? নাকি এটি কেবল শক্তিশালী দেশগুলোর সুবিধামতো ব্যবহারের জন্য তৈরি একটি রাজনৈতিক হাতিয়ার?
ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলে কী আছে, বিশ্বে কী প্রভাব পড়তে পারেচলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ৩৩ পৃষ্ঠার নতুন জাতীয় নিরাপত্তা কৌশল (এনএসএস) প্রকাশ করেছে। এতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে ‘আমেরিকা ফার্স্ট’ বা ‘আমেরিকা সবার আগে’ ধারণাকে কেন্দ্র করে নতুনভাবে সাজানো হয়েছে।
বিশ্বের প্রথম দেশ হিসেবে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলার ছাড়ালগত জানুয়ারিতে চীন জানায় যে তাদের পণ্য ও সেবাখাতে বাণিজ্য উদ্বৃত্ত প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে—যা বিশ্বে কোনো দেশের জন্য প্রথম অভিজ্ঞতা। কিন্তু ২০২৫ সালের প্রথম ১১ মাসে চীন সেই সীমাও অতিক্রম করেছে। সোমবার প্রকাশিত কাস্টমস তথ্য অনুযায়ী, নভেম্বর পর্যন্ত চীনের মোট বাণিজ্য উদ্বৃত্ত দাঁড়িয়েছে ১ দশমিক ৮
অসম্ভবকে ‘সম্ভব’ বলা রিচার্ড ব্র্যানসন যেভাবে নিজের এয়ারলাইনস কোম্পানি চালু করেছিলেনযুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন। নতুন নতুন চ্যালেঞ্জ নেওয়ার জন্য পরিচিতি রয়েছে তাঁর। ফ্লাইট বাতিল হয়েছিল বলেই ব্র্যানসন চালু করেন ভার্জিন এয়ারওয়েজ। কিন্তু কীভাবে?
যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পর আইসিসি বিচারকের জীবন যেমনপেরুর বিচারক লুজ দেল কারমেন ইবানিয়েজ কারাঞ্জর ওপর গত জুনে নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। কারণ, তিনি ২০০৩ সালের পর আফগানিস্তানে মার্কিন সেনাদের অপরাধ তদন্তের অনুমতি দিয়েছিলেন। তাকে নিয়ে গত এক বছরে ছয়জন আইসিসি বিচারকের ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র।
কানাডা-যুক্তরাষ্ট্রে ৭.০ মাত্রার ভূমিকম্পকানাডার ইউকন ও যুক্তরাষ্ট্রের আলাস্কা অঞ্চলের দূরবর্তী ও কম জনবসতিপূর্ণ সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের গভীরতা ছিল মাত্র ৫ থেকে ১০ কিলোমিটার। ফলে বিস্তৃত এলাকায় এ কম্পন অনুভূত হয়।
ট্রাম্পের অভিবাসন নীতিতে কী বদলাচ্ছে, কতটা কঠিন হবেযুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গত ২৬ নভেম্বর দুই ন্যাশনাল গার্ড সদস্যের ওপর গুলি করা হয়। এতে সারাহ বেকস্ট্রম নিহত ও তাঁর সহকর্মী অ্যান্ড্রু ওলফ গুরুতর আহত হন। এক আফগান নাগরিকের বিরুদ্ধে এই হামলায় জড়িত থাকার অভিযোগ উঠেছে।
যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গমযুক্তরাষ্ট্র থেকে আরও ৬০ হাজার ৯৫০ মেট্রিক টন গম দেশে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সরকার থেকে সরকার পর্যায়ে (জিটুজি) চুক্তির আওতায় ‘এমভি লোল্যান্ডস প্যাট্রাশ’ নামে একটি জাহাজ এই গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে।
দিল্লিতে পুতিন-মোদি শীর্ষ বৈঠক শুরুরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে একদিনের শীর্ষ বৈঠক শুরু করেছেন। আলোচনায় বাণিজ্য বাড়ানো ও ইউক্রেন যুদ্ধ–সম্পর্কিত পশ্চিমা নিষেধাজ্ঞা প্রধানভাবে উঠে আসবে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পুতিনের এটি প্রথম ভারত সফর।
‘স্লিপি ট্রাম্প’: ঘুম নিয়ে কটাক্ষের ফাঁদে নিজেইকিছু দিন আগে বাইডেনকে তিনি একই কারণে ‘স্লিপি জো’ বলে বিদ্রূপ করেছিলেন। এখন সেই বিদ্রূপ উলটো ট্রাম্পের দিকেই ফিরে আসছে।
১৯ দেশ থেকে অভিবাসন স্থগিত করল যুক্তরাষ্ট্রইউরোপিয়ান নয়; এমন ১৯টি দেশ থেকে অভিবাসীদের গ্রিন কার্ড, নাগরিকত্বের প্রক্রিয়াসহ অভিবাসন সংক্রান্ত সব ধরনের আবেদন স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্র-রাশিয়ার দীর্ঘ আলোচনায়ও ইউক্রেন ইস্যুতে সমাধান এলো নাইউক্রেন ইস্যুতে একটি শান্তি চুক্তি করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিদের সঙ্গে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন টানা পাঁচ ঘণ্টা আলোচনা করেছেন। তাতেও কোনো ধরনের সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি দুই দেশের আলোচকরা।