হামে শিশু মৃত্যুর মিছিল দীর্ঘতর হচ্ছে: আমরা কি এখনও নীরব থাকব?দেশজুড়ে যেন শিশু মৃত্যুর এক নীরব মিছিল নেমেছে—যে মিছিল প্রতিদিন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। অথচ এই ভয়াবহ পরিস্থিতিও আমাদের সমাজ, রাষ্ট্র কিংবা প্রশাসনের মধ্যে তেমন কোনো বড় আলোড়ন তুলতে পারেনি। সংক্রমণ শুরুর দুই মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও পরিস্থিতি মোকাবিলায় কোনো সর্বাত্মক উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না
শিশু ধর্ষণ রোধে বৈশ্বিক মডেলশিশু ধর্ষণ এতকাল ছিল বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু হালে তা রূপ পেয়েছে ‘নিরবচ্ছিন্ন ঘটনায়’। অনেক ক্ষেত্রে ঘটছে আবার দলবদ্ধ ধর্ষণের ঘটনা। এমনকি কখনও কখনও ওই ধর্ষণের নৃশংসতা ‘হত্যা’ পর্যন্ত গড়াচ্ছে। এই যেমন, গত চার মাসে (জানুয়ারি-এপ্রিল) ১১৮ জন কন্যাশিশু ধর্ষিত হয়। গত দুই সপ্তাহে ধর্ষণের পর অন্তত চার শিশুকে
রামিসা হত্যায় চার্জশিট গ্রহণ, ট্রাইব্যুনালে বদলি মামলারাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত।
রামিসার মৃত্যু এবং আমাদের নীরবতার অপরাধপরীক্ষায় প্রথম হয়েছিল সে। ক্লাসমেটদের সঙ্গে উদযাপন করার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই আনন্দ আর হলো না। পল্লবীর একটি ভবনের তৃতীয় তলার ঘরে, প্রতিবেশী সোহেল রানার হাতে সাত বছরের রামিসা আক্তারের জীবনপ্রদীপ নিভে গেল। ধর্ষণের পর নৃশংসভাবে শিরশ্ছেদ করা হয়েছে তার।
পেডোফিলিয়া কী, কেন বাড়ছে উদ্বেগজনকভাবেগত বছরের মার্চে মাগুরায় আট বছরের শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় উত্তাল হয়ে ওঠে সারা দেশ। দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি ওঠে সর্বত্র। বিচারিক আদালত প্রধান আসামিকে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও সেই রায় কার্যকর হয়নি। মামলাটি এখনও আপিলের ধাপে ঝুলে আছে।
মিরপুরে শিশু রামিসা হত্যা•আসামি সোহেলের লাশও দেখতে চান না বাবারাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তার (৭) হত্যায় গ্রেপ্তার প্রধান আসামি সোহেল রানাকে ‘কুলাঙ্গার সন্তান’ হিসেবে আখ্যা দিয়েছেন তার বাবা জাকির আলী। এমন সন্তানের লাশও দেখতে চান না বলে জানান তিনি।
খিলগাঁওয়ে ‘লিফটের ফাঁক দিয়ে পড়ে’ ৪ বছরের শিশুর মৃত্যুরাজধানীর খিলগাঁওয়ের ৮ নম্বর রোডের একটি বহুতল ভবনের লিফটের 'ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে' আব্দুল্লাহ আল-রাইয়ান নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশুমৃত্যুর প্রতিবাদে এনসিপির মানববন্ধনশিশুমৃত্যুর ক্রমবর্ধমান হার, টিকাদান ব্যবস্থার দুর্বলতা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর।
জামালপুরে লিচুর বিচি গলায় আটকে শিশুর মৃত্যুজামালপুরের সরিষাবাড়ীতে গলায় লিচুর বিচি আটকে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যায় উপজেলার হাটবাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যুহামের উপসর্গে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে কারও হাম শনাক্ত হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে দেশে ১ হাজার ৩৪১ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।
হাম ও উপসর্গে শিশুমৃত্যু ৩৫০ ছাড়ালহাম ও রোগটির উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে তিন শিশু ও সন্দেহজনক হামে মারা গেছে ছয় শিশু। এ নিয়ে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মারা গেছে ৩৫২ জন।
জামালপুরে হামে শয্যার চেয়ে তিনগুণ রোগী ভর্তি, নতুন ৩জামালপুরে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। জামালপুর জেনারেল হাসপাতালে নতুন করে আরও ৩ জন শিশুকে ভর্তি করা হয়েছে। এতে হাসপাতালে ভর্তি শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জন। এদিকে ১০ শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডে তিনগুণ বেশি শিশু চিকিৎসা নিচ্ছে। আক্রান্তদের অধিকাংশের বয়স ৫ মাস থেকে ১ বছরের মধ্যে।
চুয়াডাঙ্গায় হামে ২ শিশুর মৃত্যু, আইসোলেশন ওয়ার্ডের মেঝেতে রোগীরাচুয়াডাঙ্গায় বাড়ছে হামের প্রার্দুভাব। ইতিমধ্যে এর উপসর্গ নিয়ে জেলায় মারা গেছে দুই শিশু। পরিস্থিতি মোকাবিলায় সদর হাসপাতালে খোলা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। তবে শয্যা সংকটে মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে অনেককে। পার্শ্ববর্তী জেলার তুলনায় চুয়াডাঙ্গায় হামের সংক্রমণ কম মনে করছেন জেলার সিভিল সার্জন।
বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় শিশু নিহতকুমিল্লার দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যান চাপায় মো. খালিদ হোসেন নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের দেবিদ্বার পৌর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সে দেবিদ্বার পৌর এলাকার বাবুস সালাম হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ছিল।
ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩২ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মাইনউদ্দিন খান। গত দেড় মাসে হামের উপসর্গ নিয়ে হাসপাতালটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জন।
হামে মৃত্যুর এক দিন পর আইসিইউতে ডাক পেল গৌরীহামের উপসর্গ নিয়ে রামেক হাসপাতালে শ্বাসকষ্টে ছটফট করছিল ৬ মাসের গৌরী। তাকে দ্রুত আইসিইউতে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন চিকিৎসক। কিন্তু তার আগে সেখানে অপেক্ষা করছিল আরও ২৬ শিশু। দুদিন অপেক্ষায় থেকে গতকাল শনিবার মারা যায় গৌরী। রোববার সকালে হাসপাতাল থেকে ফোনে গৌরীর বাবাকে জানানো হয়, সিরিয়াল এসেছে।
ময়মনসিংহ হাসপাতালে হামের উপসর্গে এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ৩৪ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে তিন মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। নতুন করে ভর্তি হয়েছে আরও ৩৪ শিশু। রোববার (১৯ এপ্রিল) সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় হামের পরিস্থিতি নিয়ে এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৭৮টি শিশু।