ফরিদপুরে মা-মেয়েকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১ফরিদপুরে মা ও মেয়েকে হত্যার দায়ে উজ্জ্বল খান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে এনে শ্বাসরোধে হত্যার পর তাঁদের মরদেহ মাটিচাপা দেওয়ার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর মুগদায় ৭ টুকরো করা মরদেহ উদ্ধাররাজধানীর মুগদা এলাকার একটি বাসার বেজমেন্ট থেকে এক ব্যক্তির গলিত ও সাত টুকরো করা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরায় অন্তঃসত্ত্বাকে গলা কেটে হত্যা, স্বামী পলাতকসাতক্ষীরায় চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (১৬ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার লক্ষ্মীদাড়ি গ্রামে এই ঘটনার পর স্বামী সাদ্দাম হোসেন পালিয়েছেন।
ঝিনাইদহে ভাড়াবাসায় তরুণীর লাশ, স্বামী পলাতকঝিনাইদহ শহরের একটি ভাড়াবাসা থেকে খুশি খাতুনের (২২) লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩ মে) সকালে উপজেলার পাগলাকানাই এলাকার সাদাতিয়া সড়কের বাসা লাশ উদ্ধার করা হয়।
ঘরের সিঁধ কেটে সিরাজগঞ্জে বৃদ্ধকে কুপিয়ে হত্যাসিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঘরের সিঁধ কেটে সোবহান প্রামাণিক (৭০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর স্ত্রী শেফালী খাতুনকেও কুপিয়ে আহত করা হয়।
মা দিবসেই ফেনীতে ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়েরফেনীর দাগনভূঁইয়া উপজেলার সিন্দুরপুর এলাকায় মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মা নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাবা ও বোন। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পান দোকানি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি পিবিআইরগাজীপুর মহানগরীর পূবাইলের মেঘডুবি এলাকায় পান দোকানি শেফালী বেগম কুলসুম (৪৬) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাজীপুর জেলা।
নিখোঁজের ১ মাস পর সন্দেহভাজনের গোয়ালঘরে মিলল মরদেহযশোরের শার্শায় নিখোঁজের ১ মাস পাঁচদিন পর সন্দেহভাজন পরিবারের গোয়ালঘরের মাটি খুঁড়ে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে উপজেলার বসতপুর পূর্বপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
ধামরাইয়ে যুবককে কুপিয়ে হত্যা, মাদক-সংশ্লিষ্টতার অভিযোগঢাকার ধামরাইয়ে ফিরোজ কবির (৪৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পুলিশের ভাষ্য, মাদক ব্যবসার অর্থের ভাগাভাগি নিয়ে তর্কের জেরে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়।
মুগ্ধসহ জুলাইয়ের ১১ হত্যার তদন্ত শেষ পর্যায়ে: চিফ প্রসিকিউটরমীর মুগ্ধসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ১১ জনের হত্যার তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। যাচাই-বাছাই শেষে শিগগিরই প্রতিবেদনগুলো আদালতে উপস্থাপন করা হবে।
৩ মেয়ে-স্ত্রী ও শ্যালকের ‘ঘাতক’ ফোরকান, চিরকুটে রহস্যফোরকান তাঁর ভাই মিশকাতকে ফোন দিয়ে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। সবাইকে মাইরা ফেলছি। আমারে আর তোরা পাবি না।’
মাদারীপুরে চলছে ফ্লোরিডায় নিহত বৃষ্টির দাফনের প্রস্তুতিযুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির (২৬) মরদেহ দেশে পৌঁছানোর খবরে মাদারীপুরের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুর গ্রামে চলছে শোকের মাতম।
খুলনায় যুবককে কুপিয়ে হত্যাখুলনার বটিয়াঘাটা উপজেলায় আজিজুল ইসলাম নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৮ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার উত্তর রাঙ্গেমারী বটতলা সংলগ্ন একটি বিলে এ ঘটনা ঘটে।
ঢাকায় পৌঁছেছে ফ্লোরিডায় নিহত বৃষ্টির খণ্ডিত মরদেহআমেরিকা যাওয়ার সময় পরিবারের স্বপ্ন ছিল—নাহিদা আক্তার বৃষ্টি যখন দেশে ফিরবেন, তাঁর নামের আগে যুক্ত হবে ‘ডক্টর’ বা ‘পিএইচডি’ খেতাব। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে ৯ মাস পর সেই বৃষ্টির নিথর দেহ ফিরল দেশে, তাও আবার খণ্ডিত আকারে।
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যাগাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে একই পরিবারের শিশুসহ পাঁচজনকে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গাজীপুর পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
পাওনা টাকা নিয়ে সালিশ বৈঠকেই একজনকে পিটিয়ে হত্যার অভিযোগচুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নে সালিশ বৈঠকের মধ্যে আলিমুদ্দীন (৫২) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মুন্সীগঞ্জে চাচাকে খুন, নিউইয়র্কে ভাতিজার সাজাবাংলাদেশের মুন্সীগঞ্জে চাচাকে হত্যার দায়ে ভাতিজাকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালত। তাঁরা দুজনই যুক্তরাষ্ট্রের নাগরিক। গতকাল বৃহস্পতিবার (৭ মে) মার্কিন বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।