শীত, ঢাকা ও ডিসেম্বরের শহরঢাকায় আজ শীত পড়েছে। এই মৌসুমে প্রথমবার। দুপুর দুইটা বাজে, কিন্তু রোদ নেই। রাস্তায় গাড়ি চলছে, মানুষ হাঁটছে, অফিসের জানালা খোলা। সবই স্বাভাবিক। তবু কোথাও একটা অস্বাভাবিকতা আছে। কী সেটা!
সাহিত্যিকের আড়ালে প্রযুক্তিবিদ: উপেন্দ্রকিশোর রায়ের আরেকটি পরিচয়বাঙালি পাঠক অথচ উপেন্দ্রকিশোর রায়চৌধুরীকে চেনেন না, এমনটা হয় না। এই নামটি বললেই বাংলা শিশুসাহিত্যের অগ্রদূত এক গল্পকারের ছবি ভেসে ওঠে। ছেলেদের রামায়ণ, ছোটদের মহাভারত, গুপী গাইন বাঘা বাইন, টুনটুনির বই—এগুলো তো বটেই, আরও অসংখ্য বই তাঁর হাতে লেখা।
‘গুডবাই সামার’ কনসার্টের আয় ছিল ১৫ হাজার পাউন্ড, ব্যয় হয়েছিল শরণার্থীদের জন্যনিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে জর্জ হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্কর আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর কথা আমরা সবাই জানি; কিন্তু লন্ডনের ওভাল ক্রিকেট গ্রাউন্ডের ‘গুডবাই সামার’ কনসার্টের কথা অনেকেরই অজানা।
জহির রায়হানের প্রথম কবিতাতাঁর লেখা প্রথম কবিতা প্রকাশিত হয়েছিল কলকাতার ‘নতুন সাহিত্য’ পত্রিকায় ১৯৪৯ সালে। পরে ঢাকা থেকে প্রকাশিত ‘সচিত্র সন্ধানী’ পত্রিকায় ১৯৮২ সালের জানুয়ারি সংখ্যায় কবিতাটি পুনর্মুদ্রিত হয়।
সমরেশ বসু কেন জরুরিআজ বহুমাত্রিক লেখক সমরেশ বসুর জন্মদিন। আমৃত্যু অদম্য অপ্রতিরোধ্যভাবে সমরেশ লিখেছেন। লেখার টেবিল থেকে কলমের কালি হাতে মাখানো দশায় চিতায় উঠেছেন।
বিনয় মজুমদার: নক্ষত্র থেকে চাকাআজ কবি বিনয় মজুমদারের মৃত্যুদিন। ‘নক্ষত্রের আলোয়’ থেকে ‘ফিরে এসো, চাকা’ বিনয়ের জীবনের যেমন কবিতার জন্যও ছিল বিশেষ এক পর্ব; সেই জীবন ও কবিতার পর্ব থেকে কখনও বের হতে পারেননি তিনি।
‘অবরোধ’ থেকে ‘ডিজিটাল অবরোধ’, এই সময়ে রোকেয়া কী চাইতেনআজ ৯ ডিসেম্বর রোকেয়া দিবস। নারীশিক্ষা, নারী অধিকার, মানবাধিকার ও নারী জাগরণে অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। আজ রোকেয়া বেঁচে থাকলে কী করতেন বা বলতেন?
জন লেননের ‘ইমাজিন’ কোন পৃথিবীর স্বপ্ন দেখায়, কেন গানটি আজও প্রাসঙ্গিকআজ ৮ ডিসেম্বর জন লেননের মৃত্যুদিন। দুনিয়া কাঁপানো ব্যান্ড বিটলস-এর প্রতিষ্ঠাকালীন সদস্য লেনন ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার, চিত্রশিল্পী, লেখক ও শান্তিকর্মী। ‘ইমাজিন’ তাঁর বিখ্যাত গান। এই গানে তিনি কোন পৃথিবীর স্বপ্ন দেখিয়েছেন? কেন গানটি আজও এত প্রাসঙ্গিক?
জাতীয়তাবাদ, ধর্ম ও সংস্কৃতি: তারেক মাসুদের মাটির ময়না যে পরিচয় সংকট তুলে ধরেআজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদের জন্মদিন। ‘মাটির ময়না’ চলচ্চিত্রে তিনি যে আত্মপরিচয়ের অনুসন্ধান করেছেন তার রূপটি আসলে কেমন? মাটির ময়নার চরিত্র চিত্রণে তারেক মাসুদ কি ‘পথের পাঁচালী’ উপন্যাস দ্বারা প্রভাবিত ছিলেন?
হাসন রাজার হাত ধরে সুনামগঞ্জে প্রাতিষ্ঠানিক শিক্ষার নতুন যুগের সূচনা হয়েছিলআজ ৬ ডিসেম্বর মরমি কবি হাসন রাজার মৃত্যুদিন। তিনি নিজে পড়াশোনা বেশি করতে পারেননি, কিন্তু সবার আধুনিক শিক্ষা পাওয়া জরুরি মনে করতেন। মৃত্যুদিনে তাঁকে স্মরণ করে লিখেছেন হাসন রাজার প্রপৌত্র ও হাসন-গবেষক সামারীন দেওয়ান।
জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক গ্রন্থাগারে পোকায় কাটছে বই, হচ্ছে না গবেষণাওশীত আসি আসি করছে। এমন দুপুরের নরম রোদ আর হালকা বাতাস যেন দীর্ঘ পাঠযাত্রার ডাক দিচ্ছিল। ঠিক সেই সময়ে যাত্রা শুরু করা গেল জ্ঞানতাপস আব্দুর রাজ্জাক গ্রন্থাগারের দিকে। এই গ্রন্থাগারের নামের মধ্যেই লুকিয়ে আছে বাংলাদেশের জ্ঞানচর্চার এক অনন্য সত্তা।
বাংলা গদ্যরীতি ও মুনীর চৌধুরীবাংলা গদ্যরীতির শুরু হয়েছিল তিনটি পৃথক ছাঁচ ধরে; যথাক্রমে জনবুলি অসংস্কৃত ছাঁচে উইলিয়াম কেরির ‘কথোপকথন’, আরবি-ফারসিমিশ্রিত ছাঁচে রাম রাম বসুর ‘প্রতাপাদিত্য চরিত্র’ এবং সংস্কৃত ব্যাকরণে তৎসম শব্দবহুল ছাঁচে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের ‘বত্রিশ সিংহাসনে’র মাধ্যমে।
মানুষের মুক্তির গান যতদিন থাকবে, হেমাঙ্গ বিশ্বাস ততদিন বেঁচে থাকবেনহেমাঙ্গ বিশ্বাস বাংলা গণসংগীতের এক অমর প্রতিভা। তাঁর জন্ম ১৯১২ সালের ১৪ ডিসেম্বর হবিগঞ্জের মিরাশী গ্রামে। মৃত্যু ১৯৮৭ সালের ২২ নভেম্বর কলকাতায়। জন্মেছিলেন জমিদার হরকুমার বিশ্বাসের ঘরে। কিন্তু এই উচ্চবর্গীয় পরিবারে জন্ম তাঁর রাজনৈতিক চেতনাকে বাঁধতে পারেনি।
গোপাল ভাঁড়ের গল্প পড়ার ভাবসূত্রবাঙালির জনপ্রিয় সংস্কৃতির শক্তিমান এক চরিত্রের নাম গোপাল ভাঁড়। তাঁর নাম শোনেন নি এমন লোক পাওয়াই মুশকিল। বাঙালির লোককথায় গোপালের অস্তিত্ব চিরায়ত রূপ লাভ করেছে। লোকে তাকে ভালোবাসে, তাঁর কথা শুনে হাসে, চমকে ওঠে তাঁর বুদ্ধির দীপ্তিতে। গোপালের কাজ, যুক্তি অথবা হাস্যরস শ্রোতা আর পাঠককে মুগ্ধ করে।
শতবর্ষে সলিল চৌধুরীবাংলা গানকে নতুন আকাশ দেখিয়েছেন সলিল চৌধুরীসলিল চৌধুরীর পরিচয় আসলে একটিমাত্র শব্দে ধরা যায় না। কেউ তাঁকে বলেন সুরকার, কেউ গীতিকার, কেউ কবি আর কেউ-বা রাজনৈতিক কর্মী। কিন্তু তাঁর পরিচয় ছিল আরও সহজ। তিনি গণমানুষের সংগীতকার।
‘মাস্ত কালান্দার’: কে লিখেছিলেন, কেন লিখেছিলেন, কীভাবে জনপ্রিয় হলোকোক স্টুডিও বাংলার তৃতীয় মৌসুমের শেষ গান হিসেবে এসেছে জনপ্রিয় সুফিগান ‘মাস্ত কালান্দার’। বছরের পর বছর ধরে ‘মাস্ত কালান্দার’-এর অজস্র সংস্করণ তৈরি হয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে, কে লিখেছিলেন? কেন লিখেছিলেন? লাল শাহবাজ কালান্দর কে? কীভাবে উপমহাদেশে জনপ্রিয় হয়ে উঠল?
মওলানা ভাসানী কোন ধরনের বিশ্ববিদ্যালয়ের কথা ভেবেছিলেনআজ মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকী। শোষণ ও বঞ্চনাহীন, প্রগতিশীল, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর ছিল বিশ্ববিদ্যালয় বিষয়ক পরিকল্পনাও। কোন ধরনের বিশ্ববিদ্যালয়ের কথা তিনি ভেবেছিলেন, তা জানা যাবে এ লেখায়।