স্ট্রিম ডেস্ক

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে তীব্র বিক্ষোভ হয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্ত্রিসভা রদবদলের অংশ হিসেবে এই পরিবর্তন আনা হয়।
তবে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ইউক্রেনের সামরিক নেতৃত্বের ভেতরের দীর্ঘদিনের মতপার্থক্যও সামনে এসেছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) কিয়েভের ইভান ফ্রাঙ্কো ন্যাশনাল থিয়েটারের কাছে শত শত মানুষ এই বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভকারীরা ফেদোরভকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে সরানোর সিদ্ধান্তের তীব্র বিরোধিতা জানান। একই দাবিতে লভিভ, ওডেসা ও দিনিপ্রোসহ আরও কয়েকটি শহরেও বিক্ষোভ হয়েছে।
মাত্র ছয় মাস দায়িত্ব পালন করা ফেদোরভ ইউক্রেনের ড্রোনের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য পরিচিত ছিলেন। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রতিরক্ষামন্ত্রী হিসেবে ইউক্রেনের জনগণের সেবা করা তার জন্য বড় সম্মানের বিষয় ছিল। দায়িত্বকালে মন্ত্রণালয়ের অর্জন হিসেবে তিনি রুশ বাহিনীর জন্য স্টারলিংক ব্যবহারের সুযোগ বন্ধ করা এবং ইউক্রেনের নিজস্ব ড্রোন উৎপাদন বাড়ানোর কর্মসূচির কথা উল্লেখ করেন।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফেদোরভ সামরিক প্রধান ওলেক্সান্দর সিরস্কির কড়া সমালোচনা করেন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তিনি প্রশ্ন তোলেন, সিরস্কি সেনাবাহিনীর নেতৃত্বে থাকলে ইউক্রেন রাশিয়াকে পরাজিত করতে পারবে কি না।
এএফপির প্রতিবেদনে ফেদোরভের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়েছে, ‘রাশিয়াকে কীভাবে পরাজিত করা যায়, যেটি সেনাপ্রধানের কাজ, তা বের না করে তিনি কীভাবে দেশকে বিভক্ত করা যায়, সেটি বের করেছেন।’
৩৫ বছর বয়সী প্রযুক্তিবিশেষজ্ঞ ফেদোরভ এর আগে ইউক্রেনের প্রথম ডিজিটাল রূপান্তরবিষয়ক মন্ত্রী ছিলেন। তিনি আমলাতান্ত্রিক জটিলতা কমানো এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে তথ্যভিত্তিক পদ্ধতি ব্যবহারের জন্য পরিচিত।
গতকাল বৃহস্পতিবার জেলেনস্কি সামরিক বাহিনীর মধ্যে ‘ঐক্য’ বজায় রাখার আহ্বান জানান। পরে তিনি ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর প্রধান ইয়েভগেনি খমারাকে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দেন।
এদিকে ইউক্রেনের পার্লামেন্ট জেলেনস্কির নতুন যুদ্ধকালীন সরকার অনুমোদন করেছে। রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান নাফটোগাজের প্রধান সেরহি কোরেৎস্কিকে নতুন প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। তিনি ইউলিয়া স্ভিরিদেঙ্কোর স্থলাভিষিক্ত হয়েছেন।
কোরেৎস্কি বলেন, তার প্রধান কাজ হবে ইউক্রেনের প্রতিরক্ষা বাহিনীকে পুরোপুরি প্রস্তুত করা এবং দেশের প্রতিরক্ষা শিল্পের সম্প্রসারণ ত্বরান্বিত করা। তিনি জানান, রুশ হামলার শিকার সামনের সারির এলাকাগুলোর প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং ইউক্রেনের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ পাওয়ার লক্ষ্য অপরিবর্তিত থাকবে।

.png)

রসুয়ায় ছোট ভাই প্রবীনকে রেখে গত মঙ্গলবার কাঠমান্ডু এসেছিলেন রাম বুধা। দুজনের কেউই ভাবেননি এই তাঁদের শেষ দেখা। পরের দিন ভোটেকোশি নদী অববাহিকায় আকস্মিক বন্যা আঘাত হানে। হাকুবেশির আপার ত্রিশূলি-১ জলবিদ্যুৎ প্রকল্পে কর্মরত ২০ বছর বয়সী প্রবীন নিখোঁজ হন। সেই থেকে ভাইয়ের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন রাম।
৫ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে বন্যায় নিহত বেড়ে ৯০৩ জনে দাঁড়িয়েছে। বেড়েছে নিখোঁজও। এতদিন তিন হাজার মানুষ নিখোঁজ বলা হলেও, নতুন করে সংখ্যাটি ৪ হাজার ২৪৭ বলেছে নেপোলের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। অন্যদিকে, চীনের তিব্বত অংশে ১৬ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্থানীয় প্রশাসন।
৭ ঘণ্টা আগে
ইরানের প্রধান তেল রপ্তানিকারক খার্গ দ্বীপ বোমা মেরে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (৩১ আগস্ট) ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তায় (এআই) তৈরি একটি ভিডিও শেয়ার করে ট্রাম্প লেখেন, ‘খার্গ দ্বীপ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে!!!’ যুদ্ধের আগে ইরানের মোট
৭ ঘণ্টা আগে
হরমুজ প্রণালির কাছে লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা এবং জবাবে ইরানের পাল্টা হামলার পর বিশ্ববাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। সোমবার (৩১ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
৭ ঘণ্টা আগে