কুয়েতে ৩ মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত ‘ফ্রেন্ডলি ফায়ারে’কুয়েতে তিনটি মার্কিন যুদ্ধবিমান ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ভূপাতিত হয়েছে। সোমবার (২ মার্চ) মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।
বেঁচে আছেন আহমাদিনেজাদ, মৃত্যুর খবর নাকচ করলেন উপদেষ্টাইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হওয়ার খবর নাকচ করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্টা। তিনি জানিয়েছেন, আহমাদিনেজাদ বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন।
ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যুক্ত হচ্ছে জার্মানিইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যুক্ত হচ্ছে জার্মানি। দেশটির রাজনৈতিক ও সামরিক সূত্র এমন আভাস দিয়েছে।
ইরান মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে, এমন গোয়েন্দা তথ্য ছিল না: পেন্টাগনট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা রোববার দেশটির কংগ্রেসের কর্মীদের সঙ্গে এক ‘গোপন বৈঠকে’ স্বীকার করেছেন ইরান যুক্তরাষ্ট্রের স্থাপনায় হামলা চালাতে যাচ্ছে, আগে থেকে এমন কোনো নির্দিষ্ট গোয়েন্দা তথ্য তাঁদের কাছে ছিল না। বৈঠকের বিষয়ে অবগত দুটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।
ট্রাম্পের দাবি তেহরান সংলাপ চায়, ইরান বলছে কোনও সমঝোতা নয়যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের নতুন নেতৃত্ব তার সঙ্গে আলোচনায় বসতে আগ্রহী। তবে ইরান এ দাবি সরাসরি নাকচ করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান কোনো সমঝোতা করবে না বলে জানিয়েছেন দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি।
ইরানে হামলায় সৌদির ইন্ধনের অভিযোগ, মধ্যপ্রাচ্যে শিয়া-সুন্নি সংঘাতের ঝুঁকি কতটাঅভিযোগ ওঠে, সৌদি আরব নেপথ্যে থেকে এই সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং কার্যত এতে ‘ইন্ধন’ জুগিয়েছে।
বিবিসির প্রতিবেদনকংগ্রেসের অনুমোদন ছাড়া ট্রাম্প কি যুদ্ধ ঘোষণা করতে পারেনইরানের ধর্মীয় শাসকদের উৎখাতের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র শনিবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে বড় অভিযান চালায়। যুক্তরাষ্ট্র এই অভিযানের নাম দিয়েছে ‘এপিক ফিউরি’, আর ইসরায়েল ‘লায়নস রোর’।
হামলার পর বাড়ছে তেলের দাম, বিশ্বব্যাপী পুঁজিবাজারের পতনইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলার প্রভাবে অপরিশোধিত তেলের দাম দ্রুত বাড়ছে আর বড় পতন ঘটছে বিশ্বব্যাপী পুঁজিবাজারগুলোতে। খবর আল জাজিরার।
ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় কয়েক শ প্রাণহানিযুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যে কয়েক শ মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ইরানেই প্রাণ হারিয়েছেন দুই শতাধিক মানুষ।
শত্রুদের ঘাঁটি গুড়িয়ে দেব: মৃত্যুর গুজব উড়িয়ে ইরানের প্রেসিডেন্টপেজেশকিয়ান স্পষ্ট করেন, ইসলামি প্রজাতন্ত্রের সশস্ত্র বাহিনী শত্রুদের সামরিক ঘাঁটিগুলোর ওপর কঠোর আঘাত হানা অব্যাহত রাখবে।
‘বিলায়েত-ই ফকিহ’ এবং ইরানের ভাগ্যরেখাঅনেকে মনে করেন ইরান শুরু থেকেই শিয়াপ্রধান দেশ ছিল। এটা ঐতিহাসিকভাবে ভুল ধারণা। ইরানের শিয়া হওয়ার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত রাজনৈতিক। ১৬শ শতাব্দীতে সাফাভি রাজবংশের উত্থানের আগে ইরান মূলত সুন্নিপ্রধান এলাকা ছিল। সম্রাট প্রথম ইসমাইল যখন ক্ষমতায় বসেন, তিনি ঘোষণা করেন যে শিয়া ইসলাম হবে পারস্যের রাষ্ট্রধর্ম
খামেনির উত্থান-পতনরোববার (১ মার্চ) সকালে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্র্রীয় সংবাদমাধ্যমে এ খবর প্রচার করা হয় বলে তথ্য দেয় বিবিসি ও সিএনএন।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনসিআইএ খামেনির অবস্থান যেভাবে খুঁজে পেয়েছেইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তাকে হত্যার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দারা তথ্য আদান–প্রদান করেছিল। অভিযান সম্পর্কে জানেন এমন একাধিক ব্যক্তি এ বিষয়ে জানান।
আয়াতুল্লাহ আলি খামেনি: বিপ্লবী থেকে যেভাবে ইরানের সর্বোচ্চ নেতা১৯৩৯ সালে ইরানের পূর্বাঞ্ছলে সাধারণ এক ধর্মীয় পরিবারে জন্ম নেয় এক শিশু। আট ভাইবোনের মধ্যে দ্বিতীয় এই শিশুই সাধারণের গণ্ডি পেরিয়ে হয়ে উঠেন দেশের সর্বোচ্চ নেতা। শুধু দেশ নয়, সামরিক বাহিনীসহ সর্বত্র ছিল তাঁর কঠোর নিয়ন্ত্রণ।
খামেনি যুগের অবসান: ইরানের নেতৃত্ব দেবেন কেইরানে হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। প্রায় চার দশক ধরে ইসলামী প্রজাতন্ত্রের সর্বময় কর্তৃত্বের কেন্দ্র হিসেবে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৮৯ সাল থেকে দেশটির নেতৃত্ব দিয়ে আসছিলেন।
বিবিসির বিশ্লেষণইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র কি ‘স্বেচ্ছায়’ এই যুদ্ধ বেছে নিলইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েল নতুন করে যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই যুদ্ধকে একটি বিপজ্জনক যুদ্ধ হিসেবে দেখছেন বিবিসির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জেরেমি বোয়েন। তিনি বলেছেন, এই যুদ্ধের পরিণতি হতে পারে কল্পনার অতীত।
ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে পারবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর হুঁশিয়ারিইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। রক্তক্ষয়ী এই সহিংসতার সবশেষ খবরাখবর পড়ুন স্ট্রিমের লাইভ ফিডে।