ফেনী জেনারেল হাসপাতালে ওটির পাশেই ‘রান্নাঘর’, তদন্ত কমিটি গঠন২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে দুই বছর ধরে রান্নাবান্না চলছে। এখানে প্রসূতিদের অপারেশন হলেও কিছু সিনিয়র স্টাফ নার্স থিয়েটারের কক্ষ রান্নাঘর ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার করছেন দীর্ঘদিন দিন।
যশোরে গরুর গাড়ির দৌড় দেখতে হাজারো মানুষের ঢলশুক্রবার বিকালে যশোর সদর উপজেলার পাচবাড়িয়া গ্রামে এই ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা আয়োজন করে গ্রামবাসী। আয়োজকরা জানান, এই গ্রামে অন্তত দুই যুগ ধরে ঐতিহ্যবাহী এই গরুর গাড়ির দৌড় প্রতিযোগিতা হয়ে আসছে।
যশোরে শৈত্যপ্রবাহে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, হাসপাতালে রোগীর ভিড়যশোরে তীব্র শৈত্যপ্রবাহের মধ্যে শীতজনিত ও ফুসফুসের সংক্রমণে অন্তত ১০ জন মারা গেছেন। বৃহস্পতিবার থেকে শুক্রবার (৯ জানুয়ারি) সকালের মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। মৃত ব্যক্তিদের বয়স ৫৫ থেকে ৭০ বছরের মধ্যে।
জাজিরায় ককটেল বিস্ফোরণ: ৫৩ জনের বিরুদ্ধে পুলিশের মামলাশরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় ৫৩ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ।
তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎবিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
পরিবেশ, জীববৈচিত্র্য ও নদী রক্ষায় ধারাবাহিকতা প্রয়োজন : রিজওয়ানা হাসানপরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য এবং বন ও নদী রক্ষায় কাজের ধারাবাহিকতা প্রয়োজন।
তুরাগে ক্ষতিগ্রস্ত পাইপে পানি, রাজধানীতে গ্যাস সরবরাহ ব্যাহতগত কয়েক দিন ধরে রাজধানী ঢাকায় গ্যাসের চাপ কম। এতে মোহাম্মদপুর, আদাবর, মিরপুর, ফার্মগেটসহ বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
নাগরিক সেবা বাস্তবায়নে উদ্যোক্তারাই মূল চালিকাশক্তি: ফয়েজ আহমদ তৈয়্যবনাগরিক সেবা বাস্তবায়নে মাঠপর্যায়ের উদ্যোক্তারাই মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেছেন, সরকারি সেবায় নাগরিকদের প্রবেশাধিকার সহজ করা ও দীর্ঘদিনের ভোগান্তি কমানোই সরকারের লক্ষ্য।
জাজিরায় ককটেল বিস্ফোরণ: বোমা তৈরির বিপুল উপকরণ উদ্ধারশরীয়তপুরের জাজিরা উপজেলায় ভয়াবহ ককটেল বিস্ফোরণের ঘটনায় হাত বোমা তৈরির বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট।
ছাতক সিমেন্ট কোম্পানির উৎপাদন পুনরায় শুরু হবে: শিল্প উপদেষ্টাশিল্প এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ছাতক সিমেন্ট কোম্পানির বিদ্যমান ওয়েট প্রসেস পদ্ধতি ড্রাই প্রসেসে রূপান্তরের মাধ্যমে উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হবে।
তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক, তামিমের পক্ষে সরব সতীর্থরাজাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। পরে সমালোচনার মুখে গতকাল রাতে সেই পোস্ট সরিয়ে নেন তিনি।
প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশের বিমানবাহিনী প্রধানের বৈঠকবাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান এবং নৌপ্রধানের সঙ্গে পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ে ৬.৮ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে জনজীবন বিপর্যস্তপঞ্চগড়ে বেশ কিছুদিন ধরে তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত বাড়তে থাকলে বাড়ে শীতের দাপট। দুপুর অবধি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে পথঘাট। সূর্য দেখা যায় না।
ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমন ঘিরে প্রস্তুতি, নেতাকর্মীদের মাঝে প্রাণচাঞ্চল্যঠাকুরগাঁও সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বহুল প্রত্যাশিত এই আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য।
পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিতের খবর সঠিক নয়: ইসিসংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে আইনি জটিলতার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরবর্তী আদেশ না আসা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে কমিশন।
যুক্তরাষ্ট্রকে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর প্রস্তাব ড. খলিলুরেরযুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সাক্ষাতে তিনি বাংলাদেশের ওপর শুল্ক কমানোর প্রস্তাব করেছেন।
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা: তদন্তে গুরুত্ব পাচ্ছে চাঁদাবাজি-রাজনৈতিক দ্বন্দ্বসহ চার ইস্যুঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে চারটি বিষয়কে গুরুত্ব দিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।