নির্বাচনে টাকার ছড়াছড়ি ও সহিংসতা বন্ধের আহ্বান সিপিডিরআসন্ন নির্বাচনে টাকার অবৈধ ব্যবহার ও সহিংসতা রোধের আহ্বান জানিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, নির্বাচনে টাকার ছড়াছড়ি যেন না হয়, তা নিশ্চিত করতে হবে।
পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিতত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ ও পাবনা-২ আসনের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সীমানা সংক্রান্ত জটিলতায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ব্যাংক ঋণের সুদহার এখনই কমানো সম্ভব নয়: অর্থ উপদেষ্টাবেসরকারি বিনিয়োগ বাড়াতে ব্যাংক ঋণের সুদের হার দ্রুত কমানোর বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, এই মুহূর্তে চট করে ব্যাংকের সুদের হার কমানো সম্ভব নয়।
জুলাই আন্দোলনের বিরোধিতার অভিযোগে চবি শিক্ষক আটকজুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা ও হত্যাকাণ্ডে সমর্থনের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আইন বিভাগের সহকারী অধ্যাপক হাসান মুহাম্মদ রোমান শুভকে আটকে রাখেন শিক্ষার্থীরা। বর্তমানে তিনি প্রক্টর অফিসে আছেন।
কর ও ঋণখেলাপ ইস্যুতে শক্ত অবস্থানে ইসি, দুই প্রার্থীর আবেদন নামঞ্জুরআসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কর ফাঁকি ও ঋণখেলাপের দায়ে অভিযুক্ত প্রার্থীদের কোনো ছাড় দিচ্ছে না নির্বাচন কমিশন (ইসি)। আপিল শুনানির প্রথম দিনেই কঠোর অবস্থান জানান দিয়েছে সংস্থাটি। শনিবার (১০ জানুয়ারি) কর ও ঋণ বকেয়া থাকায় দুই প্রার্থীর আপিল নামঞ্জুর করেছে কমিশন।
তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলা জনপ্রিয় করতে হবে: সমাজকল্যাণ সচিবশারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে খেলাধুলার গুরুত্ব ধরে সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, খেলাধুলাকে তরুণদের মধ্যে জনপ্রিয় করতে পারলে সমাজকে মাদকের মতো অভিশাপ থেকে মুক্ত করা সম্ভব।
ঢাবিতে শেখ মুজিব হলের নাম পরিবর্তন ‘হঠকারী সিদ্ধান্ত’: শিক্ষক নেটওয়ার্কঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের নাম পরিবর্তন করে শহীদ ওসমান হাদির নামে করার সুপারিশকে ‘হঠকারী সিদ্ধান্ত’ ও ‘রাজনৈতিকভাবে অপরিপক্ক’ বলে অভিহিত করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।
প্যাকেটজাত খাবারে চিনি, লবণ ও ট্রান্সফ্যাটের তথ্য বাধ্যতামূলক করার আহ্বানজনস্বাস্থ্য রক্ষায় প্যাকেটজাত খাবারের মোড়কে চিনি, লবণ ও ট্রান্সফ্যাটের তথ্য দেওয়া বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, দেশে ৭০ শতাংশ মৃত্যুর জন্য অসংক্রামক রোগ দায়ী।
তিতাসের পাইপলাইনে আবার লিকেজ, রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপরাজধানীর মিরপুর রোডের কলেজগেট এলাকায় (গণভবনের সামনে) ভালভ ফেটে লিকেজ সৃষ্টি হওয়ায় বেশ কিছু এলাকায় গ্যাসের স্বল্পচাপ রয়েছে। এর আগে গত সপ্তাহে রাজধানীর আমিনবাজারে পাইপলাইনে ছিদ্র হওয়ায় এক সপ্তাহ ধরে কম চাপে গ্যাস পাচ্ছে ঢাকাবাসী। এরইমধ্যে নতুন করে এই দুর্ঘটনায় গ্যাসের চাপ আরও কমেছে।
৩ ঘণ্টায় ৩৬টি আপিল নিষ্পত্তিত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা ৩৬ জন প্রার্থীর আপিল নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে দুই পুলিশ সাময়িক বরখাস্তব্রাহ্মণবাড়িয়ায় ঘুষ নেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
ওয়াশিংটনে বাংলাদেশের নতুন মার্কিন রাষ্ট্রদূতের শপথবাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তরে শপথ নিয়েছেন। এর মধ্য দিয়ে তার নতুন কূটনৈতিক দায়িত্ব শুরু হলো। আজ শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
ওয়াশিংটনে শীর্ষ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকযুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে আন্ডার সেক্রেটারি ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হুকার, সহকারী পররাষ্ট্র সচিব পল কাপুর ও সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গে পৃথক বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব’ প্রকল্পের নামে প্রায় ৯০৩ কোটি টাকার লুটপাটব্যর্থতা বা সফলতা কোনো ব্যাপারই না। গত আওয়ামী লীগ সরকারের আমলে শেখ পরিবারের কারো নাম যুক্ত করতে পারলেই কোটি কোটি টাকার সরকারি বাজেট পাওয়া যেত। প্রায় ৯০৩ কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয়েছিল ‘শেখ রাসেল ডিজিটাল ল্যাব (এসআরডিএল)’ ও ‘স্কুল অব ফিউচার (এসওএফ)’-এর নামে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে ৬৪৫ আপিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।
পটুয়াখালীতে যুবককে কুপিয়ে হত্যাপটুয়াখালীতে দিনমজুর মো.বশির শরীফকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রাম থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
আপিল শুনানিকালে কক্ষে তিনজনের বেশি প্রবেশে নিষেধাজ্ঞাত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিকালে কক্ষে অতিরিক্ত লোকজনের প্রবেশ সীমিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি আপিলের ক্ষেত্রে আবেদনকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি ব্যক্তি শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না।