খালেদা জিয়ার শোকযাত্রায় জয়শঙ্করের উপস্থিতি কি ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন বার্তার ইঙ্গিতসাম্প্রতিক সময়ে ভারত–বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হলেও নয়াদিল্লি যে ঢাকার সঙ্গে দূরত্ব বাড়াতে চায় না, তারই একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিল ভারত। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া অংশ নিতে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
খালেদা জিয়ার জানাজায় কত মানুষ হয়েছিলসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বুধবার (৩১ ডিসেম্বর) জিয়া উদ্যানে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে সমাহিত করা হয়েছে। এর আগে, আজ দুপুর তিনটার দিকে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হয়।
জলপাইগুড়ির ‘ঘরের মেয়ে পুতুলের’ জন্য শোকের ছায়াবুধবার সকাল। জলপাইগুড়ির নয়াবস্তি পাড়া। এদিনের শীতের সকালটা যেন একটু বেশিই মলিন, কুয়াশাচ্ছন্ন। খুব কাছের কারো চলে যাওয়ার খবরে পাড়ার আকাশে-বাতাসে যেন প্রিয়জন হারানোর ব্যথা।
গোপালগঞ্জসহ সাত জেলায় শৈত্যপ্রবাহ, হাড়কাঁপানো শীতে বছর শেষবিদায়ী বছরের শেষ দিনে হাড়কাঁপানো শীতে জবুথবু জনজীবন। ঘন কুয়াশার চাদর আর হিমেল হাওয়ায় দেশের বিস্তীর্ণ জনপদে শীতের তীব্রতা বেড়েছে।
প্রার্থী হতে যুক্তরাজ্যের নাগরিকত্ব প্রত্যাহার আবেদন, হলফনামায় স্বাক্ষরই করেননি তিনজনরাজশাহীর ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দেওয়া মোট ৩৮ প্রার্থীর মধ্যে মোট চারজন হলফনামায় স্বাক্ষর কিংবা টিপ-সই দেননি। তাঁদের মধ্যে একজন রেজাউল করিম প্রার্থী হতে যুক্তরাজ্যের নাগরিকত্ব প্রত্যাহারের আবেদন করেছেন। তিনিও এই ভুল করেছেন।
ময়মনসিংহে দীপু দাসের মরদেহ গাছে ঝোলানো যুবক গ্রেপ্তারময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসকে হত্যার পর গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় নিবির ইসলাম অনিক (২০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানার চেরাগআলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
‘জানাজায় এতো লোক জীবনে দেখি নাই’পরনে লুঙ্গি আর পাঞ্জাবি, মাথায় মাফলার মুড়িয়ে মেট্রোরেলের পিলারে হেলান দিয়ে বসে আছেন রিকশা গ্যারেজের শ্রমিক রইচ মিয়া। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে এলেও মানিক মিয়া অ্যাভিনিউতে ঢুকতে পারেননি।
নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে, আশা প্রধান উপদেষ্টারনতুন বছরে সব ষড়যন্ত্রকে প্রতিহত করে জাতীয় নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা।
খালেদা জিয়ার জানাজায় আসা বিদেশি প্রতিনিধিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎসাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসেছেন বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা।
মানিক মিয়া অ্যাভিনিউতে এসে স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু: পুলিশবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় এসে স্ট্রোক করে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খালেদা জিয়ার জানাজায় দুই পুত্রবধূ, নাতনি ও নারী উপদেষ্টারাবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়েছেন বেশ কয়েকজন নারী। নিজেদের জন্য বরাদ্দ রাখা বিশেষ স্থানে তাঁরা জানাজায় অংশ নেন।
খালেদা জিয়ার প্রয়াণগ্রামে ফিরলে ভিন্ন খালেদা জিয়া, হেঁটে হেঁটে নিতেন খোঁজখালেদা জিয়া কাজের সূত্রে বিভিন্ন সময় ফুলগাজীর মজুমদার বাড়িতে আসতেন। প্রধানমন্ত্রী হিসেবে বিশেষ নিরাপত্তা বেষ্টনী ও প্রটোকল থাকায় তাঁর কাছে যাওয়া ছিল একজন প্রতিবেশী ও গ্রামের লোকজনের জন্য স্বপ্নের মতো। কিন্তু খালেদা জিয়া ছিলেন সম্পূর্ণ ব্যতিক্রম।
জানাজার আগে জীবনী পাঠ, দেশই খালেদা জিয়ার ঠিকানা, শায়িত হলেন সেখানেইখালেদা জিয়া জন্মগ্রহণ করেন ১৯৪৫ সালে। শৈশব থেকেই তিনি পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকতে পছন্দ করতেন। ফুলের প্রতি ছিল তাঁর গভীর অনুরাগ। পরবর্তী জীবনেও তিনি এই অভ্যাস বজায় রেখেছিলেন, তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক চর্চায়। তাই তাঁর রাজনীতিও ছিল নিজের মতই সৌন্দর্যমণ্ডিত।
খালেদা জিয়ার জানাজায় উপস্থিতি যেন জনসমুদ্রসাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়বাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। বিকেল তিনটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ জানাজা অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার জানাজায় জনস্রোত, স্থবির ট্রাফিক ও মেট্রোরেলে উপচেপড়া ভিড়জানাজাকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ এবং এর সংলগ্ন ফার্মগেট, বিজয় সরণি ও আসাদগেট সড়কগুলো সাধারণ যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে বিকল্প সড়কগুলোতে গাড়ির চাপ বেড়েছে কয়েক গুণ। বিশেষ করে কারওয়ান বাজার ও পান্থপথ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
মানিক মিয়ায় জনসমুদ্র, জায়গা না পেয়ে আশপাশের এলাকায় জানাজার কাতাররাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তিল ধারণের ঠাঁই না থাকায় আশপাশের ভবন, গলি ও রাস্তায় ছড়িয়ে পড়েছে মানুষ। সংসদ ভবন এলাকা থেকে আগারগাঁও-জাহাঙ্গীরগেট-ফার্মগেট-কারওয়ান বাজার সড়ক ছাড়িয়ে জানাজার কাতার ছড়িয়ে গেছে শাহবাগ পর্যন্ত।
খালেদা জিয়ার জানাজায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারসহ ৩২ কূটনীতিকবিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শ্রদ্ধা জানাতে এসেছেন বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রীয় প্রতিনিধি ও রাষ্ট্রদূতেরা। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আন্তর্জাতিক কূটনৈতিক মিশনের ৩২ জন কূটনীতিক উপস্থিত হয়েছেন বলে জানা গেছে।