দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ নিয়ে যে ব্যাখ্যা দিল ভারতভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে ‘অখণ্ড হিন্দু রাষ্ট্রসেনা’র ব্যানারে স্লোগান দেওয়ার ঘটনায় কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী লঙ্ঘনের চেষ্টা করা হয়নি বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
রামপুরায় হত্যা মামলাবিজিবি কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আগামী বুধবারজুলাই গণঅভ্যুত্থান চলাকালে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) গঠনের বিষয়ে আদেশ আগামী বুধবার (২৪ ডিসেম্বর)।
রাজধানীতে খাবার খেয়ে অসুস্থ, ৬ ঘণ্টার ব্যবধানে ভাই-বোনের মৃত্যুহাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা শিশু দুটির মা-বাবার বরাত দিয়ে স্ট্রিমকে জানান, ৩ দিন আগে আনা ফাস্ট-ফুড খেয়ে গত শুক্রবার অসুস্থ হয়ে পড়ে পরিবারটি। হাসপাতালে চিকিৎসার পর বাবা-মা সুস্থ হলেও গতকাল শনিবার শিশু দুটির শারীরিক অবস্থার অবনতি হয়।
বিকেলে শেষ পদত্যাগের আল্টিমেটাম, সন্ধ্যায় স্বরাষ্ট্র উপদেষ্টার সংবাদ সম্মেলনস্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলন ডেকেছেন। উপদেষ্টা এমন সময়ে সংবাদ সম্মেলনে আসছেন, যখন তাঁর পদত্যাগ চেয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ।
এনসিপি নেতাকে ‘ডাইরেক্ট গিলে ফেলব’ বলা যুবক আটকনোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকির অভিযোগে ইসরাত রায়হান অমিকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ রোড থেকে তাঁকে আটক করা হয়।
এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত, প্রধান উপদেষ্টার শ্রদ্ধামহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বিমান বাহিনী ঘাঁটি বাশারে (ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড) অনুষ্ঠিত জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জটলা পাকিয়ে ‘হুমকি’ভারতের রাজধানী দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের বাসভবন ‘বাংলাদেশ হাউস’-এর বাইরে একদল লোক জড়ো হয়ে ‘হুমকি’ দিয়েছেন।
গুম-নির্যাতন: শেখ হাসিনা ও সেনা কর্মকর্তাদের বিচার শুরুর আদেশ পিছিয়েছেসকাল ১০টার পর গ্রেপ্তার ১০ সেনা কর্মকর্তাকে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। শুনানিতে আসামিপক্ষের আইনজীবীরা পৃথক যুক্তি উপস্থাপন করে তাঁদের মক্কেলদের দায়মুক্তি বা অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
ঢাকায় হঠাৎ হিমেল হাওয়া, শীত তীব্র হওয়ার আশঙ্কাপৌষের শুরুতেই জেঁকে বসতে শুরু করেছে শীত। উত্তরের জেলা নওগাঁয় ঘন কুয়াশা ঝরছে বৃষ্টির মতো, আর রাজধানীতে বাড়ছে কুয়াশার সঙ্গে বাড়ছে হিমেল হাওয়া। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কয়েক দিনে সারা দেশে দিনের তাপমাত্রা আরও ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে, যা শীতের অনুভূতিকে আরও তীব্র করবে।
সুদানে শাহাদাৎবরণকারী শান্তিরক্ষীদের নামাজে জানাজা অনুষ্ঠিতসুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সংঘটিত বর্বরোচিত সন্ত্রাসী ড্রোন হামলায় শাহাদাৎবরণকারী ছয় শান্তিরক্ষীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধ শুরু, প্রতি আসনে লড়ছেন ১১৯জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। আজ রোববার (২১ ডিসেম্বর) ‘সি’ ইউনিটের (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তিযুদ্ধে নেমেছেন শিক্ষার্থীরা।
তিন বাহিনী প্রধানদের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠকত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যালোচনায় রোববার (২১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়।
নিরাপত্তা শঙ্কায় চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিতনিরাপত্তাজনিত শঙ্কায় চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের (আইভ্যাক) কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম স্থগিত থাকবে।
যাত্রাবাড়ীতে ছুরি মেরে ব্যবসায়ীকে হত্যারাতে যাত্রাবাড়ী ফ্লাইওভারে নিচে আড়তের পাশ দিয়ে যাওয়ার সময় ২ থেকে ৩ জন ছিনতাইকারী আশিষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধা দিলে ছুরিকাঘাত করা হয়।
ফেরিতে হঠাৎ চালু ট্রাক, মাঝ নদীতে পাঁচ যান পড়ে গেল ৩ প্রাণগতকাল রাত সাড়ে ৯টার দিকে বক্তাবলী ঘাট থেকে ছেড়ে আসা ফেরিটি নরসিংপুর ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিতে থাকা একটি ট্রাক মাঝনদীতে চালু হয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি সামনে থাকা দুটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোটরসাইকেল ও একটি রিকশাভ্যান নিয়ে নদীতে পড়ে।
অনলাইনে হরেদরে নকল বই, কাটতিও চড়াপ্রকাশনা জগতের আতঙ্ক ‘বই পাইরেসি’ বা বই নকল করা। বাজারে কোনো বই জনপ্রিয় হলেই অসাধু ব্যবসায়ীরা কাজটি বেশি করেন। তারা মূল বইয়ের কপি বা নকল সংস্করণ তৈরি করে সামাজিকমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে বিক্রি করেন। সাধারণ পাঠকরা আসল-নকল বুঝতে না পেরে কম দাম পেয়ে দেদারসে কিনছেন।
নির্বাচনে অংশ নিতে এ মাসেই পদত্যাগ করবেন অ্যাটর্নি জেনারেলঅ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আগামী ২৮ ডিসেম্বর পদ (অ্যাটর্নি জেনারেল) থেকে অব্যাহতি নিয়ে আপনাদের সঙ্গে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেব। আমি এলাকার উন্নয়ন ও সন্ত্রাসমুক্ত শৈলকুপা গড়ার লক্ষ্যেই সংসদ সদস্য হতে চাই।’