হাদি হত্যা: মূল আসামিরা পালিয়েছেন কি না, নিশ্চিত নয় পুলিশইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল আসামিরা দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। আজ রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
দখলদারের থাবায় আকাশ কলির পাখির অভয়াশ্রম তছনছ‘আমার লাশ বাড়িতেই থাকবে। মাথা ফাটাফাটি করে রক্তাক্ত হবে মানুষ। পাখির অভয়াশ্রম থাকবে না। দৌড়ে এসে কেউ কাটবে গাছ; কেউ নেবে গরু। হয়তো এক জমির ছয়খানা দলিল বের করে বলবে, আমাকে দিয়ে গেছে।’
উত্তরা-মিরপুর ডিওএইচএস সড়কের নাম এখন ‘আহমদ ছফা সরণি’ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে মিরপুর ক্যান্টনমেন্ট ডিওএইচএস এমপি চেকপোস্ট পর্যন্ত সড়কের নামকরণ করা হয়েছে প্রখ্যাত চিন্তাবিদ ও লেখক আহমদ ছফার নামে। সড়কটির নতুন নাম দেওয়া হয়েছে ‘আহমদ ছফা সরণি’।
বাংলাদেশির বাড়িতে ঢোকার চেষ্টাকালে বিএসএফ জওয়ান আটকবাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোরে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশের সাফল্য, স্বর্ণ জিতলেন আব্দুল্লাহ আল টিটু২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) ১টি স্বর্ণ, ৬টি ব্রোঞ্জ ও ৪টি টেকনিক্যাল পদকসহ মোট ১১টি পদক জয় করে বড় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ক্রিয়েটিভ ক্যাটাগরির সিনিয়র গ্রুপে স্বর্ণপদক জয় করেছেন আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী মোহাম্মদ আব্দুল্লাহ আল
ফেনীতে ষষ্ঠবার প্রার্থী হচ্ছেন খালেদা জিয়া, মনোনয়নপত্র সংগ্রহফেনী-১ (পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া) আসন থেকে ষষ্ঠবারের মতো সংসদ সদস্য (এমপি) প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ রোববার (২১ ডিসেম্বর) বিকেলে ওই আসনে তাঁর পক্ষে ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির
পত্রিকা অফিসে হামলাকারী অন্তত ২০ জনকে চিহ্নিত করা হয়েছে: ইসি সানাউল্লাহগত বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত সংবাদমাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের ওপর হামলার ঘটনায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্তত ২০ জনকে চিহ্নিত করেছে। বিষয়টি জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
ওসমান হাদির হত্যার বিচার না হলে জানাজায় লাখো মানুষ গিয়ে লাভ নেই: চবি শিক্ষকশহিদ শরিফ ওসমান বিন হাদির হত্যার দ্রুত বিচার দাবি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক ড. জামাল উদ্দিন বলেছেন, ‘আমরা যদি আধিপত্যবাদ-বিরোধী শক্তির ঐক্যের প্রতীক শরিফ ওসমান হাদির হত্যার বিচার না পাই, তাহলে লাখ লাখ মানুষ জানাজায় গিয়ে কোনো লাভ নেই।’
ভারতের বক্তব্য প্রত্যাখ্যান পররাষ্ট্র উপদেষ্টারউগ্রপন্থীদের বাংলাদেশ হাইকমিশনে আসতে দেওয়া হয়েছেভারতের নয়াদিল্লিতে হিন্দু চরমপন্থী গোষ্ঠীর ৩০ জনের দলকে কূটনৈতিক এলাকার গভীরে থাকা বাংলাদেশের হাইকমিশনের সামনে আসার সুযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
মাহফুজকে বোতল ছুড়ে মারা হোসাইন জকসু প্রার্থীসাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল নিক্ষেপ করে দেশজুড়ে আলোচনায় আসা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. হোসাইন এবার বিশ্ববিদ্যালয়টির কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ‘কার্যনির্বাহী সদস্য’ পদে ৫১ নম্বর ব্যালট নিয়ে লড়ছেন তিনি।
শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞাসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। দুর্নীতির একটি মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২১ ডিসেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের অবকাশকালীন বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ
বগুড়ার দুই আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনয়নপত্র উত্তোলনবগুড়ার দুটি আসনে প্রার্থী হচ্ছে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার (২১ ডিসেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে তাঁদের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেছেন দলীয় নেতারা।
জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা, সচিব অনুপস্থিতদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। তবে গুরুত্বপূর্ণ এই ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন না স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নিন্দাসন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম (এসআরএফ)।
রাবির ৬ ডিনের পদত্যাগ দাবিতে সব দপ্তরে তালারাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আওয়ামীপন্থী অভিযোগ করে ছয় ডিনের পদত্যাগ দাবিতে তাদের দপ্তরে তালা দেওয়া হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সসহ বিভিন্ন ভবনে সংশ্লিষ্ট ডিনদের দপ্তরে তালা দেওয়া হয়।
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার: সালাহউদ্দিন আহমদপ্রথম আলো ও ডেইলি স্টারে হামলা জাতির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘প্রথম আলো ও ডেইলি স্টার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই দৃশ্য সারা বিশ্ব দেখেছে। এটা জাতির জন্য লজ্জার।’
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী নিহতনিজ গ্রামে চিরঘুমে সবুজ, স্বামী হারিয়ে বিলাপ নূপুরেরএক বছর আট মাস আগে বিয়ে হয়েছে। নূপুর আক্তারের জীবনটাই এলোমেলো হয়ে গেছে। কাঁদতে কাঁদতে তিনি বলছিলেন, ‘আমার সব শেষ হয়ে গেল।’ উচ্চমাধ্যমিক শেষ বর্ষের ছাত্রী নূপুর গাইবান্ধার সবুজ মিয়ার স্ত্রী। সবুজ সুদানের আবেই এলাকায় জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন।